শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণার মদনে পূর্ব-বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

অক্টোবর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এই হত্যার ঘটনা হয়।নিহত হারুন চৌধুরী (৬০) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।স্থানীয়দের বরাতে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ্ জানান,উপজেলার শিবপাশা ও রুদ্রশ্রী গ্রাম পাশাপাশি অবস্থিত।বেশ কিছুদিন ধরে শিবপাশা গ্রামের হারুন চৌধুরীর সাথে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল।গতকাল রাতেকৃষি জমিতে কাজের শ্রমিকের খোঁজে রুদ্রশ্রী গ্রামে যান কৃষক হারুন চৌধুরী। এ সময় পূর্ববিরোধের জের ধরে শাহাবুদ্দিন ও তার লোকজন মারধর করলে হারুন চৌধুরী আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের শরীরে আঘাতের...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

অক্টোবর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৫ জনকে আটক করেছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

যাত্রা বিরতির সময়ের আগেই ট্রেন ছাড়লেন পরিচালক, নামতে গিয়ে হাত হারালেন যাত্রী

অক্টোবর ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ যাত্রা বিরতির সময়ের আগেই ট্রেন ছাড়ার কারনে, ট্রেন থেকে নামতে গিয়ে এক মহিলা যাত্রীর হাত বিছিন্ন হয়েছে।অভিযোগ, ট্রেন থেকে তখনো যাত্রীদের ওঠানামা শেষ হয়নি।এরই মধ্যে ট্রেন চলতে শুরু করে।এতে তাড়াহুড়া করে নামতে গিয়ে সুফিয়া বেগম (৩০) নামে এক গৃহবধূ পড়ে গেলে ট্রেনে তার হাত কাটা পড়েছে।এ ঘটনায় যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে পাবনার বড়াল ব্রিজ রেলস্টেশনে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।আহত সুফিয়ান বেগম জেলার ফরিদপুর উপজেলার বেরহলিয়া গ্রামের সেনা সদস্য মাসুদ রানার স্ত্রী।ট্রেনটির যাত্রীরা জানান, প্রায় ৩০ মিনিট বিলম্বে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বড়াল ব্রিজ স্টেশনে পৌঁছয়।স্টেশনে দুই থেকে তিন মিনিট যাত্রা বিরতি কথা থাকলেও দেড় মিনিটও অপেক্ষা না করে ট্রেনটি ছেড়ে দেন। যার কারণে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ জন

সেপ্টেম্বর ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২১ জনকে আটক করেছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

সেপ্টেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করেছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

দুর্নীতি মামলায় এস আলম গ্রুপ চেয়ারম্যানসহ ৩ পলাতক আসামির গ্রেফতারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি

সেপ্টেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলায় পলাতক আসামি আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার দুই ভাইকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সাইফুল আলম ছাড়াও গ্রুপটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান একই মামলার আসামি। এদিন দুদকের পক্ষ থেকে সংস্থাটির উপ-পরিচালক তাহাসিন মুনাবিল হক আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে রেড নোটিশ জারির নির্দেশ দেন।দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা যোগসাজশ করে এএম ট্রেডিং নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ প্রস্তাব তৈরি ও অনুমোদনের ব্যবস্থা করে। পরে ১০৪ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করে তা স্থানান্তর ও রূপান্তরের...

পাবজির নেশায় মা-ভাই-বোনকে হত্যার দায়ে কিশোরের ১০০ বছরের সাজা

সেপ্টেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের লাহোরে আলোচিত এক হত্যা মামলার রায় ঘোষণায় অনলাইন গেম পাবজির নেশায় মা, ভাই ও দুই বোনকে হত্যা করা এক কিশোরকে ১০০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে ৪০ লাখ রুপি জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার লাহোরের অতিরিক্ত জেলা ও সেশন বিচারক রিয়াজ আহমেদ এ রায় ঘোষণা করেন।অভিযুক্ত আলি জাইনের বয়স ১৭ বছর হলেও ঘটনার সময় তার বয়স ছিল মাত্র ১৪।বিচারক তার অপরাধের ভয়াবহতা তুলে ধরে বলেন, এ হত্যাকাণ্ডের জন্য চারটি যাবজ্জীবন সাজা দেওয়া হচ্ছে, যা মিলিয়ে ১০০ বছরের সমান।তবে বয়সজনিত কারণে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছিল ২০২২ সালের জানুয়ারিতে লাহোরের কাহনা এলাকায়। ঘটনার রাত দুইটার দিকে আলি পরিবারের সদস্যদের ওপর গুলি চালায়। এতে তার মা নাহিদ মুবারক, যিনি স্থানীয় লেডি হেলথ ওয়ার্কার ছিলেন, বড় ভাই...

হাসিনা-তাপসের কথোপকথনে উঠে এলো ধরপাকড় ও গুলি চালানোর নির্দেশ

সেপ্টেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রকাশিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের একটি ফোনালাপ। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার এই কথোপকথনে আন্দোলন দমনের কৌশল থেকে শুরু করে অস্ত্র ব্যবহারের নির্দেশনার মতো গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলার ২২তম কার্যদিবসে এই ফোনালাপ শোনানো হয়। এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে ৫৩তম সাক্ষী হিসেবে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার জবানবন্দি রেকর্ড করা হয়। তার দাখিল করা চারটি ফোনালাপ আদালতে বাজানো হয়, যার প্রথমটি ছিল হাসিনা ও তাপসের মধ্যে কথোপকথন।ফোনালাপে শেখ হাসিনা আন্দোলনকারীদের ধরপাকড়ের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেয়ার অভিযোগ নেত্রকোনার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

সেপ্টেম্বর ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ‎‎আর্থিক লাভ ও অনিয়মের আশ্রয় নিয়ে নিজের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে।এমন অভিযোগ করেছেন দরপত্রে অংশ নেওয়া উইমেন ইনভাইরনমেন্ট এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (উইডু) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আব্দুল আওয়াল হিমেল।তিনি বেশ কয়েকটি অভিযোগ উত্থাপন করে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০০৮ এর ধারা অনুসরণ করে ক্রয়কারী (PE) প্রতিষ্ঠান বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।‎‎ খোঁজ নিয়ে জানা যায়, এনডিআর বাজেটের অধীন ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে দুজন গাড়ির ড্রাইভার, একজন করে স্পিড বোট ড্রাইভার, পাম্প অপারেটর, সহকারী বাবুর্চি ও বেয়ারার এবং তিনজন চৌকিদার, চারজন ক্লিনার, সাতজন গেট অপারেটর ও তিনজন খালাসি মোট ২৩ জন আউটসোর্সিং...

ইঞ্জিন ক্রয়ে অনিয়মের অভিযোগে রেলের সাবেক ডিজিসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা

সেপ্টেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়ে ব্যাপক অনিয়ম, প্রতারণা ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক মহাপরিচালক শামসুজ্জামানসহ তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।১৮ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ থেকে মামলাটি (নম্বর: ৩৩/২০২৫) দায়ের করা হয়।মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সালের ৫(২) ধারা যুক্ত করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে, শামসুজ্জামান (সাবেক ডিজি বাংলাদেশ রেলওয়ে), মঞ্জুরুল আলম চৌধুরী( সাবেক অতিরিক্ত মহাপরিচালক -রোলিং স্টক) এবং মোহাম্মদ হাসান মনসুর(সাবেক এডিজি -ডেভেলপমেন্ট)।এছাড়াও তদন্তে সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে দুদক জানিয়েছে।দুদকের...