শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ৩১, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।২৯ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী নগরের কাদিরগঞ্জে এ কর্মসূচি পালিত হয়।রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এর আয়োজন করে।কর্মসূচি থেকে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।মানব-বন্ধনে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তানজিমুল হকের পরিচালনায় এতে বক্তব্য দেন- জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ সফিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন ও নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন; আরইউজের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান ও মামুন-অর-রশিদ; সহসভাপতি তৈয়বুর রহমান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের...
আগস্ট ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
জামায়াত ও ছাত্রশিবির নিষিদ্ধে গত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে।আর তা অনুমোদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।প্রজ্ঞাপন প্রক্রিয়াধিন, আজ যে কোনো সময় গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের মধ্যই ১ আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করা হয়।এর পর থেকে রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা।৫ই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে।সন্ত্রাস বিরোধী আইনের ১৮ (১) ধারায়...
আগস্ট ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেট খুলে দেওয়ার পরও বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।তথ্য অনুযায়ী, ৭ সেন্টিমিটার পানি বেড়েছে গঙ্গা নদীর বাংলাদেশ অংশে।এতে শঙ্কার কোনো কারণ নেই।সোমবার গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটই খুলে দেওয়া হয়ে।সেখানে পানির উচ্চতা ছিল ৭৬ ফুট।তবে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বলে আদৌ হবে না, তা বলা যাচ্ছে না। কারণ, ১০৯টি গেট থেকে নিয়ন্ত্রিতভাবে পানি ছাড়া হচ্ছে।বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফারাক্কার সব কটি গেট খুলে দেওয়ার পর বাংলাদেশে এর সম্ভাব্য প্রভাব নিয়ে নানা স্থানে শঙ্কা ছড়ায়।তাই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকালই জানায়, এ নিয়ে শঙ্কার কোনো...
আগস্ট ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:-দুর্নীতি, ঘুষ ও অপকর্মের সাথে জড়িত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপসেবা তত্ত¡াবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা'র পদত্যাগ এবং হাসপাতালের নার্সিং কর্মকর্তা (সিনিয়র স্টাফ নার্স) জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান লাকী'র দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাসপাতালের নার্সিং কর্মকর্তারা।মঙ্গলবার (২৭ আগস্ট ২০২৪) সকাল ১১টায় হাসপাতালের বহির্বিভাগের সামনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বৈষম্যবিরোধী নার্সিং সুপারভাইজার ও নার্সিং কর্মকর্তাদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের নার্সিং কর্মকর্তা মোছা. তাহ্সিনা পারভীন, মো. নয়ন মনি ও বেনজামিন দাস।মানববন্ধন থেকে অবিলম্বে দুর্নীতিবাজ উপসেবা তত্ত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা'র পদত্যাগ এবং তার সহযোগী জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান...
আগস্ট ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- রবিবার ২৫ আগস্ট সকাল ১০ টা থেকে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।৫ ঘণ্টা আন্দোলন চলে দুপুর ১২ টায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান ও অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন উচ্চ বিদ্যালয়ে আসেন, ছাত্র/ছাত্রীরা জানান, নিয়োগ বাণিজ্য, অনিয়ম দুর্নীতি, ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের সাথে দূর ব্যবহারসহ নানা অনিয়মের সাথে জড়িত প্রধান শিক্ষক।
অভিযোগ গুলি প্রমাণিত হওয়ায় দুই পুলিশ কর্মকর্তা ছাত্র/ছাত্রীদের আশ্বস্ত করেন প্রধান শিক্ষক পদত্যাগ করবেন, দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় প্রধান শিক্ষক পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।
IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।
...
আগস্ট ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫ আগস্ট) বিকালে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।গণ অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ, শহিদ ও আহত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, ফৌজদারি অপরাধ ও অন্যান্য অপরাধ আইনের আওতায় বিচারের সম্মুখীন করা এবং বিচারিক কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে পরিপূর্ণ বাস্তবায়ন কল্পে আইনি সহায়তা প্রদান করাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিটের প্রধান উদ্দেশ্য ও লক্ষ...
আগস্ট ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
এনটিভির রাজশাহীর স্টাফ রিপোর্টার শ.ম. সাজুকে আহ্বায়ক ও দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুলকে সদস্য সচিব করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।সোমবার (২৬ আগস্ট) দুপুরে রাজশাহী প্রেস্কক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটির এক তলবি সভায় এই কমিটি গঠন করা হয়।এর আগে সভায় পূর্বের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়।তলবি সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন।সভায় কমিটির সহ-সভাপতি শ.ম সাজু, আহসান হাবীব অপুসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।নতুন গঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন-দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক ইত্তিফাকের স্টাফ রিপোর্টার মো. অনিসুজ্জামান, এসএ টিভি রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল...
আগস্ট ২৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
দীর্ঘ ৩৮ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবার চলাচল শুরু করেছে মেট্রোরেলের।তবে বন্ধ থাকছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি।গতকাল শনিবার, ২৪ আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছেন।পরীক্ষামূলকভাবে গত বৃহস্পতি ও শুক্রবার চালানো হয় মেট্রোরেল।এতে লাইনে কোনো সমস্যা পাওয়া যায়নি।গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়।ওইদিন বিকেল ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।পরেরদিন মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।আজ রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।ডিএমটিসিএল জানিয়েছে, সকাল ৭টা ১০ মিনিটে ও সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা...
আগস্ট ২৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২৪ আগস্ট শনিবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধনে নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়।মানববন্ধনে বক্তৃতারা বলেন, ডা. কাজেম আলী হত্যার ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের চিহ্নিত করা হয়নি।নগরীতে পুলিশ বাহিনীর স্থাপিত ৫ শতাধিক সিসি ক্যামেরা থাকলেও ওই হত্যাকাণ্ডে জড়িত মাইক্রো কারটি পর্যন্ত জব্দ করতে পারেনি পুলিশ।বাক্তারা হত্যাকাণ্ডটিকে পরিকল্পিত দাবি করে তারা বলেন, আওয়ামী লীগের এক নেতা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত।ডা. কাজেম আলী পরিবার বলছে, হত্যাকান্ডের পর এখন পর্যন্ত তাদের পরিবার...
আগস্ট ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
জীবনের মায়া ত্যাগ করে সন্তানকে বাঁচানোর শেষ চেস্টা মায়ের।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ।
...