মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার

আপডেটঃ ১২:৫২ অপরাহ্ণ | আগস্ট ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ

জামায়াত ও ছাত্রশিবির নিষিদ্ধে গত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে।আর তা অনুমোদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।প্রজ্ঞাপন প্রক্রিয়াধিন, আজ যে কোনো সময় গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের মধ্যই ১ আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করা হয়।এর পর থেকে রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা।৫ই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে।সন্ত্রাস বিরোধী আইনের ১৮ (১) ধারায় জামায়াত, ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার পর জামায়াত তীব্র কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

IPCS News : Dhaka :