রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

হৃদরোগে আক্রান্ত মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিক হারুন অর রশিদ, সিসিইউতে ভর্তি; সুস্থতার জন্য দোয়া কামনা

জুলাই ১৫, ২০২৬

নিউজ ডেস্কঃ মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিক হারুন অর রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শেরেবাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সিসিইউ (CCU)-১-এর ৪ নম্বর কেবিনে ভর্তি করেন।বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। হারুন অর রশিদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে মনোহরদীসহ বিভিন্ন এলাকায় সাংবাদিক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।তার শারীরিক অবস্থার খোঁজ নিতে অনেকে হাসপাতালে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন।চিকিৎসকরা তার শারীরিক...

২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: রাজশাহী বিভাগে ২৭ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

জুন ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হামসহ বিভিন্ন রোগের জটিলতা ও মৃত্যুঝুঁকি কমাতে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।এ উপলক্ষে সোমবার (২২ জুন) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলন কক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভার আয়োজন করা হয়।সভায় জানানো হয়, ভিটামিন ‘এ’ একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক উপাদান, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।দীর্ঘ বিরতির পর এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে।বিশেষ করে সাম্প্রতিক সময়ে হাম সংক্রমণের জটিলতা ও মৃত্যুহার বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে নিয়মিত ভিটামিন ‘এ’ সেবনের ঘাটতিকে চিহ্নিত করা হয়েছে।সভায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।একই সঙ্গে ৬ মাসের কম বয়সী শিশুদের...

মনোহরদীতে নোংরা পরিবেশে খাবার উৎপাদন: ইমন বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ডিসেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার সাগরদী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে ইমন বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজীব মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে বেকারির নোংরা অবস্থা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়া যায়।কর্মকর্তাদের মতে, এসব খাদ্য স্থানীয় ভোক্তা ও স্কুলগামী ছোট শিশুদের জন্য উল্লেখযোগ্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করে আসছিল। অভিযানে দেখা যায়, বেকারির মেঝে ছিল অপরিষ্কার, ব্যবহৃত যন্ত্রপাতির অবস্থাও ছিল নোংরা, আর কর্মীরা কোনো ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ ছাড়াই খাবার উৎপাদন করছিলেন।এমন পরিবেশে প্রস্তুতকৃত খাদ্য স্থানীয়দের মাঝে পেটের ব্যথা, ডায়রিয়া এবং বমিভাবসহ বিভিন্ন পানি বাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে...

নেত্রকোনায় বিরল রোগে মা-ছেলের জীবন সংগ্রাম: চিকিৎসার অভাবে নিভে যাচ্ছে আশা

নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রামের এক কোণে, জরাজীর্ণ একটি কুঁড়েঘরে বাস করেন কাজল মিয়া (২২) ও তার মা শাহানা খাতুন (৪৫)।মা-ছেলে দুজনই আক্রান্ত এক বিরল ও ভয়াবহ টিউমারে—যা ধীরে ধীরে কেড়ে নিচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা, এমনকি বেঁচে থাকার আশা পর্যন্ত।সুন্দরের প্রতিচ্ছবি যে মুখ, সেই মুখই এখন কাজলের বোঝা হয়ে দাড়িয়েছে।জন্মের সময় কাজলের মুখে ছিল ছোট একটি টিউমার।বয়স বাড়ার সাথে সাথে সেটি বেড়ে এখন তার এক চোখ ও মুখ পুরোপুরি ঢেকে ফেলেছে।মুখের নিচে ঝুলে পড়েছে বিশাল মাংসপিণ্ড। খাওয়া-দাওয়া করতে কষ্ট হয়, এক চোখে দেখতে পান না।বিকৃত চেহারার কারণে এখন গ্রামের তরুণেরা তার সঙ্গে মিশতে চায় না—একাকীত্ব যেন তার নিত্যসঙ্গী।শুধু কাজল নন, তার মা শাহানা খাতুনও একই রোগে ভুগছেন।গালের পাশ থেকে ঝুলে পড়েছে টিউমার, যা...

খাদ্যের মান ও পুষ্টি বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির

নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্লাজমা প্রযুক্তি ব্যবহার করে খাদ্যের মান উন্নয়ন এবং এতে মাইক্রোনিউট্রিয়েন্ট বা ক্ষুদ্র পুষ্টি উপাদান বৃদ্ধিতে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে।বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের গবেষণা দল ‘প্লাজমা বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগার’-এ পরিচালিত গবেষণায় এই সাফল্য অর্জন করে।গবেষণায় এ প্রযুক্তি ব্যবহার করে ফসলের মাইক্রোনিউট্রিয়েন্টের পরিমাণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধিতে সুফল পেয়েছেন।গবেষণার নেতৃত্ব দেন জীববিজ্ঞান ইনস্টিটিউটের পিএইচডি গবেষক মামুনুর রশিদ, এবং তত্ত্বাবধান করেন ল্যাব পরিচালক অধ্যাপক মামুনুর রশিদ তালুকদার। গবেষণার ফলাফলে দেখা গেছে, প্লাজমা প্রক্রিয়াকরণের মাধ্যমে ধানের জিঙ্কের পরিমাণ ৫৯ শতাংশ, আলুতে ২০৪ শতাংশ এবং বেগুনে ৮৮ শতাংশ...

রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষনা

অক্টোবর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চিকিৎসা সেবায় রাজশাহীর জন্যে এলো আরও একটি সুখবর।এখন থেকে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে সাধারণ মানুষ ১০ টাকা টিকেটে নিতে পারবে চিকিৎসাসেবা। গত শনিবার (২৫ অক্টোবর) রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষনা করা হয়।দুপুর ১টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে এ উন্মুক্ত করণের উদ্বোধন করেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফকালে রেলপথ সচিব জানান, সারাদেশে রেলের দশটি হাসপাতাল আছে। তার একটি রাজশাহীর ২০ শয্যার এই হাসপাতাল।এটি এখন রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে।এখানে ইতোমধ্যে ৪ জন চিকিৎসক, ১ জন মেডিক্যাল টেকনোলজিস্ট ও ১০ জন নার্স পদায়ন করা হয়েছে।২০ শয্যার এই হাসপাতালকে আমাদের ৩১ শয্যা...

শুধু লাভের জন্যই নয়, পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: বিভাগীয় কমিশনার

আগস্ট ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি বলেছেন, বাণিজ্যিকভাবে মাছ চাষ লাভজনক হলেও আমাদের পরিবেশ, ধর্মীয় ও সাংস্কৃতিক চিন্তার বাইরে যাওয়া যাবে না।আমাদের প্রকৃতি উপযোগী মাছ উৎপাদন করতে হবে।শুধু লাভের জন্য নয়, পরিবেশ সংরক্ষণ করেই মাছ উৎপাদন করতে হবে।জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে গতকাল রবিবার (২৪ আগস্ট) রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তর আয়োজিত মৎস্যভবনের সম্মেলনকক্ষে ‘মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খোন্দকার আজিম আহমেদ বলেন, আমাদের প্রাকৃতিক পরিবেশ কী কী মাছ উৎপাদনের উপযোগী তা ভালোভাবে বুঝতে হবে।মৎস্যখাদ্যে বা পশুখাদ্যে ক্ষতিকর হরমোন মেশানোর ফলে বিভিন্ন রোগবালাই সৃষ্টি হলে সকলের জন্য তাক্ষতির কারণ হবে।এসময় মাছের রোগবালাই দমনে প্যাথলজি...

কুলিয়ারচরে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

আগস্ট ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০আগস্ট) দুপুরে সালুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।এসময় সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, জুনিয়ার কনসালটেন্ট, গাইনি এন্ড অবস্ ডা. ফাহমিদা আক্তার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখা'র আমির মাওলানা মো. রফিকুর রহমান, সালুয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো....

নেত্রকোণায় দিনব্যাপী প্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক রোগীকে চিকিৎসা, ঔষধ বিতরণ

আগস্ট ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণার কেন্দুয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে।ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের ব্যবস্থাপত্রের পাশাপাশি ঔষধ দেয়া হয়েছে।বুধবার সকালে উপজেলার বেখৈরহাটি বাজারের জুবাইদা ম্যানসনে মরহুম আব্দুল খালেক মাস্টারের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজক নূরুননবী মোহাম্মদ টিপু জানান,সকাল থেকে বিকাল পাঁচটা নাগাদ এলাকার অসচ্ছল পরিবারের পাঁচ শতাধিক রোগী চিকিৎসা সেবা দেয়া হয়েছে।তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেয়া হয়েছে।চিকিৎসা সেবা গ্রহীতাদের মধ্যে প্রতিবন্ধী নারী শিশু সহ সব বয়সের রোগী ছিলেন।তিনি আরোও বলেন,আগামীতেও এভাবেই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।  IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা। ...

দিনাজপুরে কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের বহির্বিভাগ কার্যক্রম শুরু

জুলাই ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- জিয়া হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুরের বহির্বিভাগ কার্যক্রম শুরু হয়েছে।এ উপলক্ষে ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হাসপাতাল চত্বরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ।সংবাদ সম্মেলনে জানানো হয়, জিয়া হার্ট ফাউন্ডেশন একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যা ১৯৯২ সালের ১৬ জুন প্রতিষ্ঠা করেন প্রয়াত মন্ত্রী বেগম খুরশিদ জাহান হক এমপি।২০০৩ সালের ২৩ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১০০ শয্যাবিশিষ্ট ‘জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার এর প্রথম পর্যায়ের (৫০ শয্যা) কার্যক্রম উদ্বোধন করেন। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি হৃদরোগ বিষয়ক চিকিৎসা যেমন ক্লোজ হার্ট সার্জারি, এনজিওগ্রাম, পিটিসিএ, ওপেন হার্ট সার্জারি ছাড়াও শিশু...