মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

হৃদরোগে আক্রান্ত মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিক হারুন অর রশিদ, সিসিইউতে ভর্তি; সুস্থতার জন্য দোয়া কামনা

জুলাই ১৫, ২০২৬

নিউজ ডেস্কঃ মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিক হারুন অর রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শেরেবাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সিসিইউ (CCU)-১-এর ৪ নম্বর কেবিনে ভর্তি করেন।বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। হারুন অর রশিদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে মনোহরদীসহ বিভিন্ন এলাকায় সাংবাদিক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।তার শারীরিক অবস্থার খোঁজ নিতে অনেকে হাসপাতালে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন।চিকিৎসকরা তার শারীরিক...

চর আহাম্মদপুরে পানিনিষ্কাশন নিয়ে উত্তেজনা, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহাম্মদপুর ৭ নম্বর ওয়ার্ডে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।একই সঙ্গে পানিনিষ্কাশনের উদ্যোগও বাধাগ্রস্ত হওয়ায় শতাধিক পানিবন্দী পরিবারের দুর্ভোগ আরও বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণে চর আহাম্মদপুর এলাকার প্রায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে।এ বিষয়ে বাংলাদেশ বুলেটিনসহ বিভিন্ন জাতীয় ও অনলাইন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পানি নিষ্কাশনের সম্ভাব্য...

সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় জাতীয়ভাবে কাজ করছে জাতীয় সাংবাদিক সংস্থা

নভেম্বর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বিভাগীয় সমাবেশ উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় নগরীর এস.কে ফুড কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সমাবেশে রাজশাহীর ৮ জেলা, মহানগর এবং বিভিন্ন উপজেলার কমিটির সদস্যরা অংশ নেন।দুপুর ২টা পর্যন্ত চলা এই সমাবেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।সমাবেশ শেষে প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ৩৬ জুলাই আহত মুক্তিযোদ্ধা সাংবাদিক সানোয়ার আরিফ, কালের কণ্ঠের আহত সাংবাদিক নাঈম হোসেন এবং সংবাদ চলমানের সাংবাদিক মতিউর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।পাশাপাশি রাজশাহীর ৮ জেলা, মহানগর...

মনোহরদী প্রেসক্লাবে সভাপতি বহিষ্কার, পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা

নভেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ মনোহরদী (নরসিংদী), ০৭ নভেম্বর ২০২৫: মনোহরদী উপজেলা প্রেসক্লাবের এক জরুরি সভা আজ সকাল ১০টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।সভায় সিদ্ধান্ত হয়, প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিলের অনৈতিক কর্মকাণ্ডের কারণে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হওয়ায় তাকে ক্লাব থেকে বহিষ্কার করা হলো এবং তার সভাপতির পদ বাতিল করা হলো।সেখানে আরও ঘোষণা করা হয়, অদ্য ০৭ নভেম্বর ২০২৫ তারিখ থেকে পূর্ববর্তী সকল কার্যনির্বাহী কমিটি বাতিল করা হলো।পরবর্তীতে প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কেউ মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নামে বা পদবী ব্যবহার করতে পারবেন না।সভায় উপস্থিত ছিলেন মোঃ...

মনোহরদী থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সেপ্টেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- মনোহরদী থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়।শুক্রবার বিকেলে উপজেলার ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে মনোহরদী উপজেলা রোডের আসমত আলী ভবনে এ কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ মোবারক হোসেন নাদিম, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক যায় যায় দিন প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম বাদল এবং সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল রাজধানী টেলিভিশন-এর প্রতিনিধি খন্দকার সেলিম রাজা। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নব যুগান্তর প্রতিদিন-এর প্রতিনিধি মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা বাংলা টিভি-র প্রতিনিধি মোঃ অলি উল্লাহ্, কোষাধ্যক্ষ নব যুগান্তর-এর প্রতিনিধি মোঃ সোলেমান গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক জে এ টেলিভিশন-এর...

নরসিংদী সদর প্রেসক্লাবের নব-নির্বাচিত ‘সভাপতি’ সাংবাদিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র

আগস্ট ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদী জেলার সাংবাদিকতা অঙ্গনে এক উজ্জ্বল নাম মাসুদ রানা বাবুল।তিনি শুধু একজন সাংবাদিকই নন, বরং নিরলস পরিশ্রম, সততা ও সাহসিকতার মাধ্যমে স্থানীয় সাংবাদিক সমাজকে এগিয়ে নিতে এক অনন্য ভুমিকা রেখে চলেছেন।সম্প্রতি তিনি নরসিংদী সদর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন, যা জেলার সাংবাদিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।মাসুদ রানা বাবুল দীর্ঘদিন ধরেই নরসিংদীতে সাংবাদিকতার সঙ্গে জড়িত।তিনি ছোটবেলা থেকেই অন্যায়ের প্রতিবাদ, সমাজের দুর্নীতি-অনিয়ম তুলে ধরা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে বেড়ে উঠেছেন।নরসিংদীর ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সঙ্গে গভীরভাবে জড়িত তিনি সাংবাদিকতার মাধ্যমে জেলার গৌরবোজ্জ্বল ইতিহাসকে তুলে ধরেছেন। বর্তমানে তিনি এশিয়ান টেলিভিশনের নরসিংদী জেলা...

সিরাজগঞ্জে জামায়াত সমর্থকদের হাতে সাংবাদিক হেনস্তার শিকার

জুলাই ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ট্রেন থেকে যাত্রী নামিয়ে দেওয়ার দৃশ্য ভিডিও করতে গিয়ে একটি জাতীয় দৈনিকের সিরাজগঞ্জ উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম হেনস্তার শিকার হয়েছেন।এ সময় তার ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করা হয়।১৯ জুলাই (শনিবার) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।সাংবাদিক আমিরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ উপলক্ষে রিজার্ভ করা হয়েছিল।অনেক সাধারণ যাত্রী বিষয়টি না জানায় ট্রেনে উঠতে গেলে বাধার মুখে পড়েন। এক দম্পতি ট্রেনে উঠলে জামায়াত সমর্থকেরা তাঁদের নামিয়ে দেন।এই সময় ওই দম্পতি প্রতিবাদ করেন।আমি সেটি ফোনে ধারণ করতে থাকি।তখন ট্রেন থেকে ৩০-৪০ জন জামায়াত সমর্থক নেমে এসে আমাকে ঘিরে ধরেন।তাঁরা ফোনের ভিডিও ডিলিট করতে বলেন।সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাঁরা ফোনটি কেড়ে...

রাজশাহীতে ভুয়া সাংবাদিকের বিচারের দাবিতে এলাকাবাসির বিক্ষোভ ও মানব-বন্ধন

জুলাই ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে কথিত ভুয়া সাংবাদিক, সন্ত্রাসী ও রাজশাহী প্রেসক্লাবের দখলদার সভাপতি নজরুল ইসলাম জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ জুলাই ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে টিকাপাড়া খুলিপাড়া এলাকার ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ মিছিলটি সকাল ১১টায় খুলিপাড়া এলাকা থেকে শুরু হয়ে সাগরপাড়া, রানীবাজার, বাটার মোড় হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।পরে সেখানে আয়োজিত মানববন্ধনে প্রায় ১৫০-১৮০ জন এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, ২১নং ওয়ার্ড বিএনপি, রাজশাহী মহানগর।মোঃ ডিকেন, সহ-সভাপতি, বাংলাদেশ তরুণ দল, রাজশাহী জেলা।মোঃ আজিজ, মোঃ বাদল, আবু...

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

মে ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোন:- নেত্রকোণা জেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গত কাল শনিবার বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো:মোখতার আহমেদ।এতে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা প্রেসক্লাব সভাপতি বনানী বিশ্বাস।এ সময় আরোও উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক এমপি আশরাফ উদ্দীন খান, এড. নুরুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নেত্রকোনা সদর সার্কেল স্বজল কুমার সরকারসহ নব-নির্বাচিত কমিটির সদস্য বৃন্দ। ক্রেস্ট গ্রহণ ও স্বাগত বক্তব্য প্রদান করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন, সে সময় আরো বক্তব্য দেন, জেলা প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ হাসান...

হজ ২০২৫: বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন অর্ধ লক্ষাধিক হাজি

মে ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫১ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পরিবহন প্রক্রিয়া চলমান রয়েছে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই আরও প্রায় ৪০ হাজার যাত্রী সৌদিতে যাবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, হজ ফ্লাইটগুলো নির্ধারিত সময় অনুযায়ী চলছে এবং এখন পর্যন্ত বড় কোনো জটিলতা বা বিলম্বের খবর পাওয়া যায়নি। এ বছর বাংলাদেশ থেকে মোট ৯০ হাজার ৪৫০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন, যার মধ্যে সরকারিভাবে যাচ্ছেন প্রায় ৪ হাজার এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন।বাংলাদেশ বিমানের পাশাপাশি সৌদিভিত্তিক এয়ারলাইন্স ‘সাউদিয়া’ও হজ ফ্লাইট পরিচালনা করছে। হজ ফ্লাইট শুরু হয় গত ৯ মে থেকে এবং তা চলবে ১২ জুন পর্যন্ত। ইতোমধ্যে...