মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ক্ষমতাচ্যুদের টার্গেট অপারেশন ডেভিল হান্টে’র গ্রেপ্তার ২০ হাজার

মার্চ ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত অবনতির মুখে 'অপারেশন ডেভিল হান্ট' নামের সেনা-পুলিশের বিশেষ অভিযান শুরু করা হয়েছিল এক মাস আগে।৮ মার্চ শনিবার যখন এই অভিযানের এক মাস পুরো হচ্ছে, তখন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্য কতটুকু পূরণ হয়েছে, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। অভিযান চলার মধ্যেই একের পর এক ডাকাতি, প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গণপিটুনি দিয়ে হত্যা, ধর্ষণ, 'তৌহিদী জনতার' ব্যানারে বিভিন্ন অনুষ্ঠানে বাধা, মব সৃষ্টি করে বাড়িঘরে হামলা-লুটপাট, এমনকি পুলিশের ওপর হামলার মতো ঘটনাও ঘটতে দেখা গেছে।এর মধ্যেই আবার ঝিনাইদহ-কুষ্টিয়া অঞ্চলে চরমপন্থিদের তৎপরতা বাড়তে শুরু করেছে।"এসব ঘটনায় কমে আসার পরিবর্তে মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক অনেকক্ষেত্রে আরও বেড়েছে বলেই আমরা জানতে পারছি,"জেলায় জেলায় অভিযান চলানোর পরও দেশের আইনশৃ্ঙ্খলা...

গার্মেন্টস শিল্পে অস্থিরতা: ষড়যন্ত্র নাকি বাস্তব সমস্যা?

মার্চ ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে।একটি সমস্যার সমাধান শেষ না হতেই আরেকটি সামনে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এসব দাবির মিছিল দীর্ঘ হচ্ছে, যার ফলে কখনো কখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।একই সঙ্গে বেড়ে যাচ্ছে খুন,ছিনতাই ও চলন্ত যানবাহনে নারীদের ওপর নির্যাতনের মতো অপরাধ।এসব ঘটনার পেছনে পরাজিত রাজনৈতিক শক্তির ভূমিকা রয়েছে বলে জানা গেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগ নেতারা বিভিন্ন বক্তব্য ও সাক্ষাৎকারের মাধ্যমে সরকারবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে হরতাল, মশাল মিছিল, লিফলেট বিতরণের মতো কর্মসূচি দেওয়া হচ্ছে, যা ভাইরাল করে দেশব্যাপী অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে।সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার...

আওয়ামী লীগের ৮২ নেতাকর্মী গ্রেপ্তার, গাজীপুরে নিরাপত্তা জোরদার

ফেব্রুয়ারি ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৮২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এই ধরপাকড় চালানো হয়েছে। পুলিশের দাবি, আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও জননিরাপত্তা রক্ষার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, কিছু রাজনৈতিক কর্মী নাশকতার পরিকল্পনা করছে।তাই জননিরাপত্তা নিশ্চিত করতে এবং গাজীপুরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা অভিযান চালাই।যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, শুধু তাদেরই আটক করা হয়েছে।”তিনি...

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে নেত্রকোণায় আবেগঘন আলোচনা সভা

জানুয়ারি ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক এবং বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

ডিসেম্বরে ২৬৩ কোটি ৯০ লাখ ডলার প্রবাসী আয়: নতুন রেকর্ড

জানুয়ারি ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে একটি নতুন যুগের সূচনা হয়েছে। বিদায়ী বছরের ডিসেম্বরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২৬৩ কোটি ৯০ লাখ ডলার পৌঁছেছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রবাসী আয়ের এই জোরালো প্রবাহ সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে। বিশেষ করে, গত কয়েক মাসে প্রতি মাসে ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ডলার রেকর্ড হওয়া আয়কে ছাড়িয়ে গেছে এবারের ডিসেম্বরে ২৬৩ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স প্রবাহ। গত বছরের ডিসেম্বরে প্রবাসী আয় ছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার। তাই ডিসেম্বরে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৫৪ শতাংশ।ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার...

সকল ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা

ডিসেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা মিয়াজিউল ইসলাম দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে অভ্যুত্থানের উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা সবাই জানি যে, বর্তমান সময়ে ষড়যন্ত্র ও রাজনৈতিক উত্তেজনার কারণে অনেক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আমাদের মূল লক্ষ্য হতে হবে, জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।” মঙ্গলবার রাজধানীতে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সভায় তিনি বলেন, “সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ এবং উন্নয়ন। কিন্তু এ পথ সহজ নয়। অনেক চ্যালেঞ্জ ও বাধা মোকাবিলা করতে হবে, আর তাই সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের কাজ হবে জনগণের আস্থা অর্জন করে, তাদের উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করা।”প্রধান উপদেষ্টা আরো বলেন, “রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা...

তুষ ও হারিকেন পদ্ধতিতে বাচ্চা ফুটিয়ে ইয়াসিন দেশের শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে আলোচিত

ডিসেম্বর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কুঠুরীকোণা গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে মোঃ ইয়াসিন মিয়া (৪৫) তূষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানোতে অসহনীয় সাফল্যের ভূমিকা রেখেছে।তিনি নিজেই বেকারত্ব ও আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিগত ১৯৯০ দশক থেকে এই কার্যক্রম শুরু করেন।তখন থেকে কৌশল অবলম্বন করে বিদ্যুৎবিহীন ভাবে তুষ ও হারিকেন পদ্ধতির মাধ্যমে হাঁসের বাচ্চা ফুটিয়ে অসহনীয় সাফল্যের ভূমিকায় রেখেছে।এর পর থেকেই নিজ এলাকা কুঠুরীকোণাসহ দেশের বিভিন্ন জেলার অগণিত বেকার নারী পুরুষ এই পদ্ধতি শিখতে আগ্রহ প্রকাশ করে প্রশিক্ষণ নিয়েছে। তিনি সর্বপ্রথম স্থানীয়ভাবে পরিকল্পিত উদ্ভাবিত ভাবে কাজ করার ফলে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা,ইউরোপীয় ইউনিয়ন দেশ-বিদেশ থেকে আসা সাংবাদিকসহ সরকারি বেসরকারি প্রতিনিধি দল তার কাজ পরিদর্শন...

খ্রিস্টীয় সম্প্রদায়ের বড়দিন উদযাপন আনন্দ-উল্লাসে মুখরিত

ডিসেম্বর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে গত ২৫ ডিসেম্বর দিনাজপুরের খ্রিস্টীয় সম্প্রদায়ের মাঝে বড়দিন উদযাপন ঘিরে ছিল ব্যাপক আনন্দ-উল্লাস ও ধর্মীয় উচ্ছ্বাস। জেলার কসবা, সুইহারি মির্জাপুর, পশ্চিম শিবরামপুর গুচ্ছগ্রাম এবং ডাঙ্গাপাড়া এলাকায় দিনভর চলে প্রার্থনা, কুশল বিনিময় এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। সকাল থেকেই গির্জাগুলোতে ভিড় জমে উৎসবপ্রিয় মানুষের। ধর্মীয় প্রার্থনা শেষে আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে কুশল বিনিময় করে সবাই বড়দিনের আনন্দ ভাগাভাগি করেন। সুইহারি মির্জাপুর এলাকার বাসিন্দা বেঞ্জামিন সরেন, সুজলা মহাপাত্র এবং গ্যাব্রিয়েল কিস্কু বলেন, “বড়দিন আমাদের কাছে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আমরা একত্রে প্রার্থনা করি এবং দলবদ্ধ হয়ে গান-বাজনা করি। এটি আমাদের জীবনে বিশেষ...

সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় নিহত ফায়ারফাইটার নয়নের জানাজা সম্পন্ন

ডিসেম্বর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় কর্মরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মোঃ সোয়ানুর জামান নয়ন-এর জানাজা সম্পন্ন হয়েছে।২৬ ডিসেম্বর দুপুর ২টার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) জনাব মোঃ খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।   জানাজা অনুষ্ঠানের আগে শহিদ মোঃ সোয়ানুর জামান নয়ন-এর কফিনে...

কবি হেলাল হাফিজের প্রয়াণে শোক ও স্মরণসভা

ডিসেম্বর ২৩, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- প্রেম ও দ্রোহের কবি, নেত্রসন্তান হেলাল হাফিজের প্রয়াণে নেত্রকোনায় শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নেত্রকোনা জেলা শহরের উকিল পাড়ায় প্রত্যাশা ভবনে শনিবার সন্ধ্যায় কবির প্রয়াণে এ শোক ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি মনির হোসেন বরুণের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপনের সঞ্চালনায় শোক সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,কবির অনুজ কবি নেহাল হাফিজ, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু,প্রফেসর ননী গোপাল সরকার,ছড়াকার সাংবাদিক শ্যামলেন্দু পাল,বাউল গবেষক আ,ফ,ম রফিকুল ইসলাম খান আপেল,অধ্যাপক সরোজ মোস্তফা,নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী,সাংবাদিক আলপনা...