শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পুকুরে জলপরী দেখার গুজবের কল্প কাহিনীর সমাপ্তি ঘটালেন ইউএনও মাহমুদুল হাসান:

আপডেটঃ ১:৫৯ অপরাহ্ণ | অক্টোবর ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদীর একটি পুরোনো পুকুরে ‘জলপরী’ দেখার গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।চার- পাঁচদিন ধরে সেখানে ভিড় জমেছে হাজার হাজার মানুষের।উপজেলার একদরিয়া ইউনিয়নের আলালপুর গ্রামের কবির আহমেদ ভূঁইয়ার প্রায় ২০০ বছরের পুরোনো পারিবারিক পুকুরকে ঘিরে এ গুজব ছড়িয়েছে।এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে।কেউ কেউ ঘটনাটিকে ঘিরে নানা ধরনের কল্পকাহিনীও প্রচার করছেন।মঙ্গলবার বিকেলে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে জাল দিয়ে সবাইকে পুকুরে জলপরী নেই।

জাল দিয়ে মাছ উঠেয়ে দেখিয়ে দেন দেখতে আসা সাধারণ মানুষকে।পুকুরটিতে সিলভার কার্পসহ স্থানীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ হয়।কয়েক দিন আগে পুকুরে সিলভার কার্প মাছের একসঙ্গে সাঁতার কাটার দৃশ্যকে কিছু মানুষ ‘জলপরী’ হিসেবে প্রচার শুরু করেন।এরপর চার-পাঁচদিন ধরে প্রতিদিন হাজার হাজার মানুষ পুকুরপাড়ে ভিড় করছেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সবাইকে গুজব বলে সর্তক করেন উপজেলা নির্বাহী অফিসার।মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান  বলেন, প্রশাসনের পক্ষ থেকে পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়।এতে মাছ ছাড়া অন্য কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি।

তিনি বলেন, কিছু ভুঁইফোড় যোগাযোগ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে জলপরীর গুজব ছড়িয়ে পড়ে।অনেকে যাচাই না করে নানা ধরনের কথা প্রচার করছেন এবং পুকুরটির সামনে ভিড় করছেন।

তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া গুজব না ছড়াতে সবাইকে অনুরোধ করা হয়েছে।কেউ ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এবং আমরা এখানে পুলিশের টহল বৃদ্ধি করবো যাতে কোন ধরনের ঘটনা না ঘটে। 

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।