বুধবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর চারঘাটে ২০০ ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

আপডেটঃ ১২:১২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ রুলিয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।গত ২৭ সেপ্টেম্বর রাত ৭টা ১০ মিনিটের দিকে চারঘাট থানার শিবপুর (এসকে বাদাল) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার রুলিয়া বেগম ওই গ্রামের মোঃ সমুন আলীর স্ত্রী।পুলিশ জানায়, রাজশাহী জেলা ডিবির এসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শিবপুর গ্রামের জুলেখা বেগমের বাড়ির প্রধান ফটকের সামনে কাঁচা রাস্তায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে জেলা ডিবির পুলিশ পরিদর্শক মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই মোঃ মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স রাত ৬টা ৪০ মিনিটে সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে রুলিয়া বেগম দৌড়ে পালানোর চেষ্টা করেন।

পরে তাকে আটক করে বিধি অনুযায়ী তল্লাশি চালানো হলে তার পরিহিত পায়জামার ডান কোচর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার রুলিয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চারঘাট থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

IPCS News : Dhaka : সাবিনা ইয়াসমিন : ডিএসবি : রাজশাহী।