মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি, ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

আপডেটঃ ১২:৩৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোণার পূর্বধলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ জাকির হোসেন মৃদুল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।এরআগে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের সামনে চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

আটক জাকির হোসেন কলমাকান্দা উপজেলার বামনগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়ার নেতৃত্বে রোববার দিবাগত রাতে শ্যামগঞ্জ এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহজনক ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ জাকির হোসেন মৃদুলকে আটক করা হয়।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক জাকির হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।পরে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।