মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫ জন

আপডেটঃ ১২:১৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি নিউজের তথ্য অনুযায়ী, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।