চাঁদপুরে ট্রান্সফর্মার চুরির হিড়িক, পিকআপভ্যান সহ মালামাল উদ্ধার, বাঙারি ব্যবসায়ী আটক
আপডেটঃ ২:২১ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় চুরি হওয়া ভেতরের তামার তারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ।শনিবার ২২ আগষ্ট রাত আনুমানিক ১২ টা দিকে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর বালুঘাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান সহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করে।
পরে পিকআপভ্যান ও মালামাল থানায় নেওয়া হয় এ ঘটনায় আনোয়ার নামে এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করা হয়েছে।পুলিশ ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, শনিবার রাতে মতলব উত্তর থানার এএসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ এবং পল্লী বিদ্যুৎ মতলব উত্তর জোনাল অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানের শুরুতে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে টানা আনোয়ারকে আটক করা হয়।পরে চুরি করা মালামাল একটি পিকআপভ্যানে করে সরিয়ে নেওয়ার তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায় স্থানীয় সোর্স, পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সহযোগিতায় পিকআপটির অবস্থান শনাক্ত করা হয়।
পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের উপস্থিতিতে পিকআপভ্যানটি তল্লাশি করে ট্রান্সফরমারের ভেতরে কয়েল তৈরিতে ব্যবহৃত তামার তারসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।পল্লী বিদ্যুতের কর্মকর্তারা এসব মালামাল ট্রান্সফরমারের অংশ হিসেবে শনাক্ত করেন।মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান জানান, ধারাবাহিক ট্রান্সফরমার চুরি বন্ধে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিশেষ টিম গঠন করা হয়েছে।
আটক ব্যক্তির সঙ্গে চোরচক্রের আরও কারা জড়িত এবং চুরি করা মালামাল কোথায় বিক্রি করা হচ্ছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাকে আইনের আওতায় আনা হবে।
IPCS News : Dhaka : কাজী নজরুল ইসলাম : চাঁদপুর।

