বিসিএস পরিক্ষা উপলক্ষ্যে আরএমপি’র গণ-বিজ্ঞপ্তি
আপডেটঃ ২:০৮ অপরাহ্ণ | জানুয়ারি ২৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক আয়োজিত ৫০তম বি.সি.এস পরীক্ষা এর প্রিলিমিনারি টেস্ট ( MCQ Type ) পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ শুক্রবার সকাল ১০.০০ টা হতে দুপুর ১২.০০ টা পর্যন্ত রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ৩০ জানুয়ারি ২০২৬ খ্রি. পরীক্ষা চলাকালীন সময়ের আধাঘন্টা পূর্ব হতে অর্থাৎ বেলা ০৯.৩০ ঘটিকা থেকে দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করলাম।আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা কেন্দ্রের নামঃ
১। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজপাড়া, রাজশাহী
২। রাজশাহী সরকারি মহিলা কলেজ বোয়ালিয়া, রাজশাহী
৩। রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কাজিহাটা, রাজশাহী
৪। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, বোয়ালিয়া, রাজশাহী
৫। রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বোয়ালিয়া, রাজশাহী
৬। বরেন্দ্র কলেজ, বোয়ালিয়া, রাজশাহী
৭। শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, রাজপাড়া, রাজশাহী
৮। অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রুয়েট চত্বর, মতিহার
৯। শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারী ডিগ্রী কলেজ, রাজশাহী
১০। রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী
১১। মাদার বখশ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, পদ্মা আবাসিক, রাজশাহী
১২। রাজশাহী ক্যান্টমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ, বোয়ালিয়া, রাজশাহী
১৩। রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী
১৪। রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, রাজশাহী
১৫। সরকারী প্রমথনাথ (পি.এন) বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী
১৬। গভঃ ল্যাবরেটরী হাইস্কুল, রাজশাহী
১৭। রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী
১৮। মসজিদ মিশন একাডেমী (স্কুল এন্ড কলেজ), বড়কুঠি সড়ক, বোয়ালিয়া, রাজশাহী
১৯। রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী
২০। মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, বোলনপুর, বোয়ালিয়া, রাজশাহী
২১। রাজশাহী কোর্ট একাডেমী, রাজপাড়া, রাজশাহী
২২। নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী
২৩। রাজশাহী কলেজ, রাজশাহী
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৮ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ।

