বুধবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে উৎপাদন খরচ না ওঠায় লোকসানের মুখে কৃষকেরা

সেপ্টেম্বর ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় শুরু হয়েছে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ।চলতি মৌসুমে ভালো ফলন হলেও বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।বিঘাপ্রতি উৎপাদন খরচের চেয়ে বিক্রিয়মূল্য কম হওয়ায় আর্থিক লোকসানের সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন তারা।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফুলবাড়ীতে ১৮ হাজার ১৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে আগাম জাতের ধানের আবাদ হয়েছে ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে, যা থেকে আনুমানিক ৮ হাজার ৪১৫ টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। ৯০ থেকে ১১০ দিনে পেকে যাওয়া এই ধান কাটার পর ওই জমিতে আলু এবং পরবর্তীতে ভুট্টা চাষ করে থাকেন স্থানীয় কৃষকেরা।উপজেলার বিভিন্ন গ্রামের চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে...

মনোহরদী পৌরসভাকে একটি নান্দনিক পৌরসভা গড়তে মেয়র প্রার্থী, দোলনের অঙ্গীকার,

সেপ্টেম্বর ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের বিষয়ে সরকারের গুরুত্বারোপের পর নরসিংদীর মনোহরদী পৌরসভাজুড়ে এখন বইছে নির্বাচনী হাওয়া।সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ ভোটারদের মধ্যেও চলছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ।কে হচ্ছেন মনোহরদী পৌরসভার আগামী দিনের মেয়র এ প্রশ্নই এখন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু।সম্প্রতি পৌরসভার নয়টি ওয়ার্ড ঘুরে রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সংকট রয়ে গেছে। নাগরিকদের প্রত্যাশা—এমন একজন জনপ্রতিনিধি, যিনি উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ইভটিজিং ও আধিপত্য বিস্তারের রাজনীতি  বন্ধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।এছাড়া একটি আধুনিক, নান্দনিক ও পরিচ্ছন্ন...

রাজশাহীর চারঘাটে ২০০ ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ রুলিয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।গত ২৭ সেপ্টেম্বর রাত ৭টা ১০ মিনিটের দিকে চারঘাট থানার শিবপুর (এসকে বাদাল) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার রুলিয়া বেগম ওই গ্রামের মোঃ সমুন আলীর স্ত্রী।পুলিশ জানায়, রাজশাহী জেলা ডিবির এসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শিবপুর গ্রামের জুলেখা বেগমের বাড়ির প্রধান ফটকের সামনে কাঁচা রাস্তায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে জেলা ডিবির পুলিশ পরিদর্শক মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই মোঃ মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স রাত ৬টা ৪০ মিনিটে সেখানে...