বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণার পূর্বধলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ জাকির হোসেন মৃদুল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।এরআগে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের সামনে চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটক জাকির হোসেন কলমাকান্দা উপজেলার বামনগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়ার নেতৃত্বে রোববার দিবাগত রাতে শ্যামগঞ্জ এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহজনক ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ জাকির হোসেন মৃদুলকে আটক করা হয়।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ...
সেপ্টেম্বর ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ পুলিশ বাহিনীতে পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার এসআই (নিরস্ত্র) মো. মনজুর রহমান।তার এ গৌরবময় অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।চাকরিজীবনে বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন মো. মনজুর রহমান।
মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন।দায়িত্ব পালনে তার আন্তরিকতা ও পেশাগত দক্ষতা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রেখেছে বলে শুভাকাঙ্ক্ষীরা উল্লেখ করেছেন।দীর্ঘ কর্মময় জীবনে...
সেপ্টেম্বর ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি নিউজের তথ্য অনুযায়ী, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...