বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরের সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বিরলে এক নারীকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে।শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার পর অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে পুলিশ।নিহত নারীর নাম সুমাইয়া আক্তার শ্যামলী (২৫)।তিনি বিজোড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।আটক মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার মৃত সফি উদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়।শনিবার রাতে মাহবুবুর রহমান বিজোড়া গ্রামে সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন।একপর্যায়ে শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।শ্যামলীর...

কার্যক্রম সম্প্রসারণে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা নিয়োগ দিচ্ছে IPCS NEWS

আগস্ট ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দেশব্যাপী কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে দৈনিক অনলাইন নিউজ পোর্টাল IPCS NEWS বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা নিয়োগের উদ্যোগ নিয়েছে।সংবাদ কার্যক্রমের মানোন্নয়ন, তথ্য যাচাই, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদার করতেই এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।সমাজে সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে এমন শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, সমাজসেবক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পেশার অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিদের আবেদন করার আহ্বান জানানো হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন, জনস্বার্থ এবং সামাজিক বিভিন্ন বিষয়ে গঠনমূলক পরামর্শ প্রদানের পাশাপাশি সংবাদ কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সক্ষম ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।আগ্রহী...

কার্যক্রম সম্প্রসারণে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে IPCS NEWS

আগস্ট ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দেশব্যাপী সংবাদ পরিবেশনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে দৈনিক অনলাইন নিউজ পোর্টাল IPCS NEWS জরুরি ভিত্তিতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।দেশের প্রতিটি অঞ্চলের গুরুত্বপূর্ণ ঘটনা, উন্নয়ন কার্যক্রম, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি এবং অন্যান্য স্থানীয় সংবাদ দ্রুত ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।IPCS NEWS কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাস এবং সাংবাদিকতা পেশায় আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলা ভাষায় সংবাদ লেখার দক্ষতা, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা, সততা, দায়িত্বশীলতা এবং স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।পূর্বে সাংবাদিকতার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত...

মনোহরদীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

আগস্ট ০২, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের নলুয়া চক মৌজায় পৈতৃক ও ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাফিজপুর গ্রামের বাসিন্দা মো. মঞ্জুরুল হক (৬০)।অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করার পাশাপাশি ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।অভিযোগে অভিযুক্ত করা হয়েছে কাজী সাইদুল ইসলাম রনি (৩৫), কাজী জালাল উদ্দিন (৬২), কাজী জহিরুল ইসলাম (৩৮), কাজী আশরাফুল আলম রতন (৪৬), কাজী আওলাদ হোসেন (২৯) এবং আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে।তাদের সকলের বাড়ি মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের নলুয়া কাজীবাড়ি এলাকায়। লিখিত অভিযোগে মো. মঞ্জুরুল হক উল্লেখ করেন, অভিযুক্তরা তার শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন।দীর্ঘদিন ধরে তার স্ত্রী লুৎফুন্নাহারের ওয়ারিশসূত্রে...

মনোহরদীতে খাল পুনঃখনন প্রকল্পে ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত

আগস্ট ০২, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন (ইজিপিপি) কর্মসূচির অধীনে ২০২৫–২০২৬ অর্থবছরের খাল খনন, পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন।নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি বরাদ্দকৃত অর্থের প্রায় অর্ধেক সাশ্রয় করে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নজির স্থাপন করেছে উপজেলা প্রশাসন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় মহিষাখালী ও গঙ্গাজলী খালের খনন ও পুনঃখনন কাজ সম্পন্ন করা হয়েছে। জেলা কর্ণধার কমিটির অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী মহিষাখালী খালের ১ দশমিক ৬২০ কিলোমিটার এবং গঙ্গাজলী খালের ২ দশমিক ১০০ কিলোমিটারসহ মোট ৩ দশমিক ৭২০ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।সংশ্লিষ্টদের মতে, এ কাজের ফলে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি, কৃষি...

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট ০২, ২০২৬

নিউজ ডেস্কঃ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় জামায়াতে ইসলামী বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় ইনস্টিটিউট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আফতাব উদ্দীন মোল্লা। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুর হক, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর ২ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, দিনাজপুর...

মনোহরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আগস্ট ০১, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলায় নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় উইমেন এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়ার (ওয়েভ)-এর উদ্যোগে উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন ওয়েভ-এর যুগ্ম সমন্বয়কারী নারগিস আক্তার।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নারীর নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা শুধু ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়, এটি সমাজের...

গ্রামীণ যোগাযোগ উন্নয়নে নতুন ডাটাবেজ তৈরি করছে এলজিইডি

আগস্ট ০১, ২০২৬

নিউজ ডেস্কঃ গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) এবং আরসিআইপি প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা এলজিইডি এই কর্মশালার আয়োজন করে।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন।তিনি বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে নির্ভুল তথ্যভাণ্ডার অপরিহার্য। আধুনিক ও নির্ভরযোগ্য ডাটাবেজ ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি মাঠপর্যায়ের কর্মীদের স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।সদর উপজেলা প্রকৌশলী মোঃ রিশাদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি...

রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার, আইনি ব্যবস্থা গ্রহণ

আগস্ট ০১, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক সংক্রান্ত মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ২ জন রয়েছেন।নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি অপরাধ দমনে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। IPCS...