শুক্রবার ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কার্যক্রম সম্প্রসারণে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে IPCS NEWS

আগস্ট ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ দেশব্যাপী সংবাদ পরিবেশনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে দৈনিক অনলাইন নিউজ পোর্টাল IPCS NEWS জরুরি ভিত্তিতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।দেশের প্রতিটি অঞ্চলের গুরুত্বপূর্ণ ঘটনা, উন্নয়ন কার্যক্রম, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি এবং অন্যান্য স্থানীয় সংবাদ দ্রুত ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।IPCS NEWS কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাস এবং সাংবাদিকতা পেশায় আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলা ভাষায় সংবাদ লেখার দক্ষতা, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা, সততা, দায়িত্বশীলতা এবং স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।পূর্বে সাংবাদিকতার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত...

রাজশাহীতে আরএমপির অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২২ জন

আগস্ট ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।আরএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলার ৮ জন এবং অন্যান্য মামলার ৮ জন আসামি রয়েছেন।মহানগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।অভিযানের মাধ্যমে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগরীজুড়ে...

মনোহরদীতে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনায় সম্মানিত ইউএনও এম এ মুহাইমিন আল জিহান

আগস্ট ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানকে উপজেলা রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে তাঁর কর্মজীবনের সাফল্য ও অবদানের কথা স্মরণ করেন।অনুষ্ঠানে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের কানুনগো হাবিবুর রহমান, চন্দনবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলিম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আরিফ বিন জাহিদ, পুটিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেনসহ রাজস্ব প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।বক্তারা ইউএনওর নেতৃত্ব, কর্মদক্ষতা এবং জনসেবামুখী প্রশাসনিক কার্যক্রমের ভূয়সী...

দিনাজপুরের বালুয়াডাঙ্গায় মাদকের ভয়াবহ বিস্তার: প্রতিকার চেয়ে পুলিশ সুপারের কাছে এলাকাবাসীর আবেদন

আগস্ট ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর পৌরসভা ১০ নং ওয়ার্ড পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া) এলাকায় মাদকদ্রব্যের ব্যাপক বিস্তারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে জেলা পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় বালুয়াডাঙা হঠাৎপাড়া মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা দিনাজপুর পুলিশ প্রশাসন বরাবরে এ লিখিত আবেদন জানানো হয়। আবেদন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্রের মাধ্যমে পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া) এলাকার ঘরে ঘরে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইন এবং টাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা ও সেবন চলছে।দিন-রাত সমানতালে বহিরাগত মাদকসেবীরা এলাকায়...