বুধবার ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মনোহরদীর জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এসিল্যান্ড সজিব মিয়া, দ্রুত সমাধানের আশ্বাস

জুলাই ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন জলাবদ্ধ ও জনদুর্ভোগপূর্ণ এলাকা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানের নির্দেশনায় তিনি খিদিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মনতলা এবং ১ নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রাম পরিদর্শন করে দীর্ঘদিনের জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট নির্মাণ এবং স্থানীয়দের বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।পরিদর্শনকালে এসিল্যান্ড পশ্চিম মনতলা গ্রামের জলাবদ্ধতার প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করেন।পাশাপাশি কালিরচর-ভাওয়ালিয়া পাড়া সড়কে প্রায় তিন বছর ধরে অসমাপ্ত পড়ে থাকা...

মনোহরদীর চর আহাম্মদ গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দি শতাধিক পরিবার, চরম দুর্ভোগে এলাকাবাসী

জুলাই ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আহাম্মদ গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা আবারও ভয়াবহ রূপ নিয়েছে।টানা বৃষ্টিপাতে এলাকার প্রায় ১০০টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।ঘরবাড়ি, উঠান ও চলাচলের রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই একই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে তাদের।স্থানীয়দের অভিযোগ, অনেক বাড়ির ঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে। রান্নাঘরে পানি ওঠায় স্বাভাবিকভাবে রান্নাবান্না করা সম্ভব হচ্ছে না।অনেক পরিবার চুলা জ্বালাতে না পেরে চরম দুর্ভোগে পড়েছে।নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ, নিরাপদে চলাচল এবং দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করাও কঠিন হয়ে...

মনোহরদীতে জমি বিরোধে বিল্ডিং ঘর ভাঙচুর ও কলাবাগান কাটার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

জুলাই ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী পৌরসভার সল্লাবাইদ এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে একটি টিনশেড বিল্ডিং ঘর ভাঙচুর, দরজা-জানালা খুলে নিয়ে যাওয়া এবং কলাবাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শহিদুল্লাহ (৫৫), মৃত সুরুজ আলীর ছেলে।অভিযোগে একই এলাকার মৃত হযরত আলীর ছেলে লোকমান হোসেন (৪৭)-কে অভিযুক্ত করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ ৪ শতাংশ জমিটি প্রথমে পৈত্রিক সূত্রে মালিকানা পান লোকমান হোসেন।পরে তিনি জমিটি অ্যাডভোকেট নয়ন মোল্লার কাছে বিক্রি করেন। পরবর্তীতে নয়ন মোল্লা জমিটি তার স্ত্রী শিরিনা পারভীন রোজীর নামে হস্তান্তর করেন।এরপর শিরিনা পারভীন রোজীর কাছ থেকে সাব-কওলা দলিলের মাধ্যমে জমি এবং সেখানে থাকা দুই চালা টিনশেড বিল্ডিংটি ক্রয় করেন শহিদুল্লাহ।অভিযোগকারী দাবি করেন, বৈধ দলিলের মাধ্যমে তিনি...

দিনাজপুরের বোচাগঞ্জে পুবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

জুলাই ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপশাখায় কিউআর কোডের মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।​১২ জুলাই (রবিবার) বেলা ১১টায় উপজেলার সওদাগরপট্টিতে অবস্থিত ব্যাংকটির উপশাখা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।​পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপশাখা ব্যবস্থাপক মো. জাহিদুদ দৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সহকারী পরিচালক। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ​পুবালী ব্যাংক দিনাজপুর শাখার এজিএম মো. সাইফুল ইসলাম​সেতাবগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ শাহান, উপজেলা প্রকল্প...

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীতে মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।রোববার (১২ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্যও পাওয়া গেছে।আরএমপি সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক পৌনে ১১টার দিকে দামকুড়া থানা পুলিশের একটি দল মহানগরীর জোতরাবোন গ্রামে অভিযান পরিচালনা করে।এ সময় একই গ্রামের বাসিন্দা মো. মোজাম্মেল হকের ছেলে মো. মিলন হোসেন (৩৮)-কে আটক করা হয়। পরে তার হেফাজতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিলন হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার...

নেত্রকোণার মোহনগঞ্জে জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে বন্ধ হওয়া প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

জুলাই ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণার মোহনগঞ্জে নিয়োগ বাণিজ্য ও অন্যের জমি দখলের অভিযোগে ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়া একটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের কার্যক্রম আবারও শুরু হয়েছে।এ অবস্থায় বিচারাধীন জমিতে বিদ্যালয়ের নির্মাণকাজ ও সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী।শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের পদাধিকারবলে সভাপতি আমেনা খাতুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ২৯ জুন ভুক্তভোগী মনিরা আক্তার শিল্পী এ অভিযোগ করেন। অভিযোগে মনিরা আক্তার শিল্পী উল্লেখ করেন, পৌরশহরের সাতুর এলাকায় ৩০ শতাংশ জমি তাঁর বাবা-মা বৈধভাবে ক্রয় করেন।বাবার মৃত্যুর পর তাঁর মা, চার বোন ও এক ভাই উত্তরাধিকার সূত্রে জমিটির যৌথ মালিক হিসেবে...

ব্যর্থতা পেরিয়ে সফলতা: দিনাজপুরে ইনকিউবেটরে ফুটল উটপাখির বাচ্চা

জুলাই ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দেশের ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে উটপাখির ডিম থেকে সুস্থ বাচ্চা ফুটানো সম্ভব হয়েছে।দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একটি বেসরকারি বিনোদন কেন্দ্র ‘দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্ক’-এ এই ঘটনা ঘটে।কৃত্রিম প্রজনন প্রযুক্তির (ইনকিউবেটর) মাধ্যমে মোট ৭টি বাচ্চা ফুটলেও বর্তমানে ৬টি বাচ্চা সুস্থ রয়েছে, যাদের বয়স প্রায় দেড় মাস।গবেষক ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা এটিকে দেশের পোল্ট্রি শিল্প ও বাণিজ্যিক খামার সম্প্রসারণে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন।পার্ক কর্তৃপক্ষের তথ্যমতে, প্রায় সাড়ে তিন মাস আগে ঢাকা থেকে এক জোড়া উটপাখি আনা হয়। পাখি দুটি ২৪টি ডিম পাড়ার পর সেগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।ডিম গুলোর মধ্যে ৫টি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জেনেটিকস...