বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন, কিশোর গ্রেপ্তার

জুন ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বহুল আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।দীর্ঘ তদন্তের পর হত্যাকাণ্ডে জড়িত ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ ২০২৬ তারিখ রাতে আদিব আহনাফ তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।পরদিন সকালে কর্ণহার থানার বিলধর্মপুর গ্রামের কৈচাপুকুর এলাকায় তার পিতার ঘাসক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং গলায় প্যান্টের বেল্ট পেঁচানো অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় কর্ণহার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের...

মনোহরদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

জুন ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি (তদন্ত) মাহতাবুর রহমান, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে...

জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব ডেভেলপমেন্ট নারী ফুটবলে চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ

জুন ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে অনুষ্ঠিত জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব ডেভেলপমেন্ট নারী ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেন্যুর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল।মঙ্গলবার (২৩ জুন) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে তারা স্বাগতিক রাজশাহী জেলাকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য ড্র করায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।সেখানে চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড়রা অধিক স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে। ফাইনালে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি।ফলে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় টাইব্রেকার।শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নের ট্রফি নিজেদের করে নেয়...