বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৮ জন, অন্যান্য অপরাধে ১২ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন শরিফুল ইসলাম(৪২) ও মো: ফারুক হোসেন সরদার(২২)।৭ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী শরিফুল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট বিভাগের...
ডিসেম্বর ০২, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা, ২ ডিসেম্বর ২০২৪: রামপুরা, হাতিরঝিল ও শাহবাগ থানায় নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রীকে।সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গ্রেফতারকৃত চারজন হলেন- সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা জুলাই-আগস্টের গণহত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদ দিয়েছেন।এর আগেও তারা বিভিন্ন মামলায় রিমান্ডে ছিলেন।হাতিরঝিল থানায় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়।শাহবাগ...
ডিসেম্বর ০২, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা, ২ ডিসেম্বর ২০২৪:- বাংলাদেশের অর্থনীতি বিষয়ে শ্বেতপত্র প্রস্তুতি কমিটির চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে দেশে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা স্থানীয় মুদ্রায় ২৮ লাখ কোটি টাকা।এই অর্থ গত ৫ বছরে দেশের জাতীয় বাজেটের চেয়ে বেশি।প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩.৪ শতাংশ।
এছাড়া, প্রতিবেদনটি জানায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৭ লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে, যার ৪০ শতাংশ অর্থ লুটপাট হয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংকিং খাত, বিদ্যুৎ-জ্বালানি, উন্নয়ন প্রকল্প, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে।২৯টি প্রকল্পের মধ্যে সাতটি বড় প্রকল্পে অতিরিক্ত ব্যয় ১০ হাজার কোটি টাকার বেশি হয়েছে।প্রতিবেদনে...
ডিসেম্বর ০২, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা :- রোববার (১ ডিসেম্বর) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই রেহাইকে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তার বিরুদ্ধে এখনো চারটি মামলা বাকি রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, সম্পদ বিবরণীর মামলা, মানি লন্ডারিং মামলা এবং নড়াইলে মানহানির মামলা। ব্যারিস্টার কামাল আরো বলেন, তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি সব মামলা মোকাবিলা করতে চান। তার মতে, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে এসব মামলায় সাজা দেওয়া হয়েছিল।
২০০৭ সালে জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হওয়া তারেক রহমান পরবর্তী সময়ে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে বিদেশে চলে যান। এরপর থেকে তিনি আর দেশে ফিরেননি। আওয়ামী লীগ সরকারের অধীনে তার...
ডিসেম্বর ০২, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা :-১৫ আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন দেশের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ প্রদান করেন।
হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বিচারিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী। এই দিনটি ঘিরে সরকারি ছুটির ঘোষণা নিয়ে সম্প্রতি হাইকোর্টের একটি রায় প্রকাশিত হয়।
আপিল বিভাগের এই আদেশের ফলে হাইকোর্টের রায় আপাতত কার্যকর হবে না। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আরও বিস্তারিত শুনানি হবে বলে জানা গেছে।
IPCS News : Dhaka
...
নভেম্বর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার যদি সম্মানজনকভাবে বিদায় নিতে চায়, তবে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। তিনি বলেন, “জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে পতিত সরকারের দোসররা। এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব বর্তমান সরকারের।”
খন্দকার মোশাররফ আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের ফসল এই সরকার। কিন্তু তাদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে নির্বাচন আয়োজনের দায়িত্ব নিতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, “মূল সংস্কারগুলো করা উচিত একটি নির্বাচিত সরকারের।...
নভেম্বর ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা, ২৭ নভেম্বর: ইসকনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশে সংগঠনটির কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। তিনি অভিযোগ করেন, ইসকন শুধু অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকেই হত্যা করেনি, পাহাড়ে এক নওমুসলিম ইমামকেও হত্যা করেছে। বুধবার (২৭ নভেম্বর) শহীদ মিনারে অনুষ্ঠিত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মরণে শোক ও সম্প্রীতি সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
"ইসকন মানেই হিন্দু সংগঠন। দিল্লির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না," বলেন হান্নান মাসুদ। তিনি আরও বলেন, "আমরা জীবন দিয়ে হলেও এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।"এ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুম। তিনি বলেন, "পতিত সরকারের ষড়যন্ত্র...
নভেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় হেফাজত ইসলামের বাংলাদেশ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শাহী মসজিদে নেত্রকোনা জেলা আহবায়ক মাওলানা আবুল কাসেম মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সঞ্চালনায় ছিলেন নেত্রকোনা জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব, মাওলানা মাজারুল ইসলাম। এ সময় মদন উপজেলা কমিটি গঠনের মধ্যে দিয়ে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী ও এগিয়ে নেয়ার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ প্রদান করা হয়।
এ সময় সভায় বক্তব্য রাখেন,জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা নাজমুল ইসলাম, মদন উপজেলা হেফাজতে প্রধান উপদেষ্টা, মাওলানা মাসুম ইয়ার চৌধুরী। পরে মদন উপজেলার নতুন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা হেফাজতের আহবায়ক মাওলানা আবুল কাসেম।
নবগঠিত কমিটির...
নভেম্বর ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাম্মির রহমান টিপুর উপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে।শুক্রবার সাংগঠনিক কাজে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে অতর্কিত হামলার শিকার হন তিনি।দুর্বৃত্তরা তাকে গুরুতর আহত করলে স্থানীয় একটি হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
উপজেলা বিএনপি’র শীর্ষ নেতারা জানান, টিপু দীর্ঘদিন ধরে দলে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।তিনি আওয়ামী লীগ সরকারের সময় মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েও মনোহরদী উপজেলা ছাত্রদলকে সংগঠিত রেখেছেন।তার...
নভেম্বর ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- বিএনপির কেন্দ্রীয় নেতা এবং মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল অভিযোগ করেছেন যে, গত ১৬ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণতন্ত্র ধ্বংস করে দেশের প্রতিটি অঙ্গনে দুঃশাসনের রাজত্ব কায়েম করেছে।শনিবার (১৬ নভেম্বর) নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।সরদার সাখাওয়াত বলেন, দেশের জনগণ এখনো ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতি আস্থা রাখে এবং প্রত্যাশা করে দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করে ক্ষমতা গ্রহণের সুযোগ পাবে।
জনসমাবেশে বক্তারা বলেন:সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান...