বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর শহরের নিমনগর ১৭ নং রেলগেট সংলগ্ন এলাকায় সাংবাদিক মো. জাহিদ হোসেনের বাড়িতে স্বৈরাচারী আওয়ামীলীগের গুন্ডা বাহিনী কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। গত ১৫ নভেম্বর সকাল ১১টার দিকে ভাঙচুর, লুটতরাজ ও মারধরের ঘটনা ঘটে, যা নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন গত ১৫ নভেম্বর সকাল ১১টার দিকে অভিযুক্ত মৃত আব্দুল হালিমের পুত্র মো. শাহীন আলম, স্ত্রী মোছা. শরিফা বেগম, এবং মোছা. সানজু খাতুনসহ ১০-১৫ জনের একটি দল শালিসের নামে জাহিদ হোসেনের বাড়িতে প্রবেশ করে, দলবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর, ইলেকট্রনিক যন্ত্রপাতি, ২টি মোবাইল (স্যামসাং ও হুয়াওয়ে) এবং অন্যান্য ম‚ল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এমনকি বাড়ির সদস্যদের শারীরিকভাবে আঘাতও করা হয়। জাহিদ হোসেন আরও...
নভেম্বর ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মহানগর ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতিসহ মোট ২২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন, ১ জনকে মাদক মামলায়, অন্যান্য অপরাধে ৯ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগর ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো: বাপ্পী চৌধুরী রনি (৪২), ছাত্রলীগ কর্মী মো: সুজন (২৬), আওয়ামীলীগ কর্মী মো: শাহজাহান আলী (৪৫), যুবলীগ কর্মী মো: নান্টু...
নভেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নিজস্ব প্রতিবেদক:- (১৩ নভেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকা থেকে আটক করা হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে। তিনি বিতর্কিত সাংসদ হাজী সেলিম এর ছেলে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হাসান বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের জানান, "সোলাইমান সেলিমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় কোনো মামলা নেই, তবে তার বিরুদ্ধে চকবাজার থানায় একটি হত্যা মামলার তদন্ত চলছে"। তিনি আরও বলেন, “আটক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আমি জানি না, তবে বুধবার মধ্যরাতে সিনিয়র কর্মকর্তারা তাকে থানায় এনে দিয়েছেন, আমরা তাকে শীঘ্রই চকবাজার থানায় হস্তান্তর করব“ বলেও তিনি উল্লেখ করেন। সোলাইমান সেলিমের অবস্থান এবং আটক সংক্রান্ত আর কোনো তথ্য প্রকাশ করেননি ওসি।
এদিকে, সোলাইমান সেলিমের বিরুদ্ধে অভিযোগ এবং মামলার বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি,...
নভেম্বর ১৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ৫ আগস্টের পর রাজশাহী মহানগর বিএনপির কোন্দল ক্রমেই ব্যাপক আকার ধারণ করছে।এর আগে সবাই একসঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন করলেও সম্প্রতি মাসাধিক সময় ধরে তাদের পৃথক কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে।এতে করে দলটির ভেতরে পুষে থাকা কোন্দল এখন প্রকাশ্যে রুপ নিয়েছে।কেন্দ্রের নির্ধারিত যে কোন কর্মসূচি রাজশাহী মহানগর বিএনপি দুটি ভাগে বিভিক্ত হয়ে আলাদা আলাদা ভাবে পালন করছে।দলের একটি অংশ অবস্থান নিয়েছেন রাসিকের সাবেক মেয়র ও চেয়ার পার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর দিকে।আরেকটি অংশ অবস্থান নিয়েছেন আহ্বায়ক কমিটির নেতৃত্বস্থানীয় নেতাদের দিকে।ফলে রাজশাহী নগরীতে আগেরমত একসঙ্গে আর কোনো কর্মসূচি পালন করতে পারছে বিএনপি।তবে দলের আন্তকলোহ ও জটিলতা নিরসনে এরই মধ্যে চেয়ার পার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দায়িত্ব...
নভেম্বর ১৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটি শক্রতা প্রচারণা চালাচ্ছে, যা দেশের জন্য বড় বিপদের কারণ হতে পারে। আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ভারত বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং এর প্রভাব আমাদের জাতির জন্য বিপদজনক হতে পারে। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বাংলাদেশের অর্জনকে ধ্বংস করার চেষ্টা চলছে।
তিনি বলেন, এই মুহূর্তে ফ্যাসিবাদের মূল হোতা ভারতে অবস্থান করছেন, এবং সরকার জনগণকে বিভক্ত করতে সফল হয়েছে। জাতি হিসেবে আমাদের ঐক্য বজায় রাখতে হবে, বিশেষ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের...
নভেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে ‘রাষ্ট্রদ্রোহী মনোভাব’ রয়েছে উল্লেখ করে তা প্রত্যাহারের জন্য উকিল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ড. মমতাজ উদ্দিন আহমদ (মেহেদী) তার উত্তরার বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন।তিনি রাজনৈতিক ও পেশাগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দেশব্যাপী পরিচিত।
মমতাজ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও, তিনি কাপাসিয়া থেকে দুইবার দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
২০১৫ সালের ২৩ ডিসেম্বর বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার...
নভেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনা মদন উপজেলার ৩নং মদন ইউনিয়নের কাপাসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশাল জনসমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪ টায় মদন ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে কাপাসাটিয়া গ্রামবাসীর উদ্যোগে ও জাফর ইকবালের সভাপতিত্বে মদন ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি ফয়েজ আহমেদ পুতুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি চানগাঁও ইউপি (ইউপি)চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম (ভুলু), সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক...
নভেম্বর ০৬, ২০২৪
নিউজ ডেস্ক
দিনাজপুর:- গত মঙ্গলবার সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসকের হল রুমে আওয়ামী পন্থি সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক রফিকুল ইসলাম মতবিনিময় করেন। মতবিনিময় সভায় জাতীয়তাবাদী ঘরানার সাংবাদিকদের ডাকা হয়নি।এখানে পরিস্কারভাবে বোঝা যাচ্ছে যে বর্তমান দিনাজপুর জেলার নবাগত জেলা প্রশাসক রফিকুল ইসরাম একজন আওয়ামীলীগের দোসর।
বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বর্তমান অন্তরর্বতীকালিন সরকার সারা দেশের জেলা প্রশাসককে সরিয়ে নিরপেক্ষ জেলা প্রশাসক বসালেও ৮ জেলার মধ্যে দিনাজপুরে আওয়ামীলীগের মদদপুষ্ট পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলামকে জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেন। তখন সারা দেশব্যাপী হইচই শুরু হলে সংস্থাপন মন্ত্রণালয় তাৎক্ষণিক তা বাতিল করে দেন।
আজ দীর্ঘ দের মাস পর গত ৩ নভেম্বর ২০২৪ সংস্থাপন মন্ত্রণালয় দিনাজপুরে বেসামরিক...
নভেম্বর ০৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:-নরসিংদীর মনোহরদীতে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার দুপুরে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈদেরগাঁও খান বাড়ির মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনমত তৈরির লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আ. খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূইয়া জুয়েল।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া আল মামুন, মনোহরদী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ভিপি মাহমুদুল হক, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক...
অক্টোবর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে যে কোন লক্ষ্য হাসিলে আমরা সক্ষম হবো।এ জন্য আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে।মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪) বেলা ১২টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে তাঁকে এক দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের মাঝে বিশেষায়িত আলেম তৈরি হতে হবে।একেকজন আলেম একেকটা মাদ্রাসাকে টিকিয়ে রাখবেন।তিনি আলেম-ওলামাদের উদ্দেশ্যে বলেন, আগামী সংসদ নির্বাচনে অন্তত ২০ জন আলেমকে সংসদে পাঠাতে হবে।তাদের মধ্য হতে যখন ৫/১০ জন মন্ত্রী করতে পারবেন তখন আপনাদের সব ইচ্ছা প‚রণ হবে।উপদেষ্টা খালেদ হোসেন বলেন, আমাদের সমাজে যে-সব সামর্থ্যবান ব্যক্তি এখনো হজ্জ পালন করেনি বা করতে পারেনি, তাদেরকে হজ্জ পালনের জন্য উদ্বুদ্ধ করতে...