বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রক্ত দিয়ে কেনা স্বাধীনতা দিল্লির কাছে আত্মসমর্পণের জন্য নয়: রিজভী

ডিসেম্বর ১১, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা: “রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়,” এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের লংমার্চ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, “আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি।এই স্বাধীনতা আমরা বিক্রি করব না।পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, তা দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়।এ ধরনের আত্মসমর্পণ আমাদের রক্তের চেতনায় নেই।” তিনি আরও বলেন, “আজ ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী একটি ভয়ঙ্কর রক্তপিপাসু নেত্রীকে টিকিয়ে রাখতে সমর্থন দিচ্ছে। অথচ ভারত নিজেকে গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে। আজকের ভারতের...

সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় তারেক রহমানের সাজা স্থগিত: আপিল বিভাগের আদেশ

ডিসেম্বর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড স্থগিত করেছেন দেশের সর্বোচ্চ আদালত।একই মামলায় তার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে।মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সংক্রান্ত আদেশ দেন। মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার একটি আদালত সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় তারেক রহমানকে খালাস দেন।তবে ওই মামলায় গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।দুদক বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৬ সালে হাইকোর্ট তা বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন এবং ২০ কোটি টাকা জরিমানা করেন।এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলে চলমান প্রক্রিয়ার মধ্যে সাজা স্থগিতের আদেশ এলো। ২০১৯...

বেলাবোতে পথসভা করেছেন-আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

ডিসেম্বর ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে শনিবার (৭ডিসেম্বর) বেলাবোতে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।তিনি বলেন সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।মানুষের পাশে থেকে ভাবনাকে মূল্যায়ন করতে হবে এবং নৈরাজ্য,বিশৃঙ্খলা চাঁদাবাজিতে যেন কোনো নেতাকর্মী সম্পৃক্ত না হয় সে ব্যাপারে কঠুর নির্দেশনা প্রদান  করেন। পথ সভা শেষে বাজনাব ইউনিয়নে জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ও বাজনাব ইউনিয়নের আমৃত্যু সভাপতি আঃ সোবহান ভূঁইয়ার স্মরনে দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরো বলেন,বিএনপির...

কলমাকান্দা হানাদার মুক্ত দিবসে উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট গণমাধ্যম কর্মীদের

ডিসেম্বর ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ৭ ডিসেম্বর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পাক হানাদার মুক্ত দিবস।১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে কলমাকান্দাকে হানাদার মুক্ত করেছিলেন।এরমধ্যেই পূর্ণ হয়েছে হানাদার মুক্তের ৫৩ বছর। এই দিবসকে ঘিরে উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচী বয়কটের করেছে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।দিবসটিকে ঘিরে শহীদ বেদীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলেও রাষ্ট্র ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়নি শ্রদ্ধাঞ্জলী।এছাড়াও ৫ আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর ফ্যাসিস্ট দোসররা আত্মগোপনে থাকলেও নবাগত ইউএনও কার্যালয়ে আওয়ামী...

আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র রুখতে হবে: নুরুল হক নুর

ডিসেম্বর ০৭, ২০২৪

নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে।তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, যা পুনরায় হতে দেওয়া যাবে না।মিরপুর ১০ সিটি কর্পোরেশন অফিসের পাশে এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নুর বলেন, আমাদের স্বাধীনতার জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে, কিন্তু কেউ কেউ আজ ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করছে।আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকব।আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না।নুরুল হক অভিযোগ করেন, বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া গুলো পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে মিথ্যাচার করছে এবং এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধ পরিস্থিতি তৈরির ইঙ্গিত দেয়।তিনি দুই দেশের সম্পর্ক...

ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

ডিসেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- দেশের চলমান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।এই বৈঠকটি আজ, বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর হেয়ার রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এই বৈঠকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।বিশেষত, ধর্মীয় নেতাদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এটি মূলত প্রধান উপদেষ্টার সাথে ধারাবাহিক সংলাপের অংশ, যার আওতায় তিনি ইতোমধ্যে বিভিন্ন ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।এর আগে, তিনি গত মঙ্গলবার...

মধ্যপ্রাচ্যের সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পুতিন

ডিসেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ভিটিবি ব্যাংকের আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন। পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ও অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।সুয়েজ খালের উদাহরণ দিয়ে বলেন, লোহিত সাগর ও সুয়েজ খালের মাধ্যমে পণ্য পরিবহন ব্যয় বেড়ে গেছে।ফলে অনেক জাহাজ আফ্রিকার বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক ঝুঁকি তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভূমিকার কথা উল্লেখ করে পুতিন বলেন, “যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এই অঞ্চলে এমন পরিস্থিতি তৈরি করছে যা বৈশ্বিক অর্থনীতি ও লজিস্টিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।”তিনি...

ফ্রান্সে তিন মাসেই পতন বার্নিয়ের সরকারের: অনাস্থা ভোটে পরাজিত

ডিসেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে একটি অনাস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগে বাধ্য হচ্ছেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের।মাত্র তিন মাস আগে দায়িত্ব গ্রহণ করা বার্নিয়ের সরকারের বিরুদ্ধে বুধবার (৪ ডিসেম্বর) অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়, যেখানে ৩৩১ ভোটে প্রস্তাবটি পাস হয়।বাজেট পাস নিয়ে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে বিরোধী উগ্র ডানপন্থী এবং বামপন্থী দলগুলো মিলে এই প্রস্তাব উত্থাপন করে।জাতীয় বাজেট পাসে ব্যর্থতা এবং বিশাল বাজেট ঘাটতি নিয়ে সমালোচনার মুখে থাকা বার্নিয়ের সরকার এই ভোটে পরাজিত হয়।এর ফলে, ফ্রান্সের ১৯৫৮ সালে পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটি হবে সবচেয়ে স্বল্পস্থায়ী সরকার। প্রধানমন্ত্রীর এই পদত্যাগ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য নতুন সংকট তৈরি করেছে।ঝুলন্ত পার্লামেন্ট এবং বিরোধী দলগুলোর চাপের মুখে থাকা ম্যাক্রোঁর...

বিক্ষোভের মুখে পিছু হটলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, সামরিক আইন প্রত্যাহার

ডিসেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারে বাধ্য হয়েছেন। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতা, সামরিক বাহিনীর অসহযোগিতা, এবং দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের পর তিনি এই সিদ্ধান্ত নেন। মঙ্গলবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, পার্লামেন্টের দাবি অনুযায়ী সামরিক আইন প্রত্যাহারের কথা সামরিক বাহিনীকে জানানো হয়েছে এবং মন্ত্রিসভার বৈঠকের পর এ আদেশ কার্যকর হবে। দেশটির সংবাদমাধ্যম জানায়, মন্ত্রিসভা সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে সম্মতি দিয়েছে। এর ফলে আগের আদেশ বাতিল হয়ে যাবে। প্রেসিডেন্ট ইউনের সামরিক আইন জারির পেছনে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে চলমান সংঘাত এবং তার জনপ্রিয়তার হ্রাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিরোধীরা তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের...

দিনাজপুর রেলওয়ে স্টেশন ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে টিকিট দুর্নীতি ও আর্থিক গড়মিলের অভিযোগ

ডিসেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর রেলওয়ে স্টেশন অতিরিক্ত দায়িত্বে (ভারপ্রাপ্ত) সুপারিনটেনডেন্ট, এ বি এম জিয়াউর রহমানের বিরুদ্ধে টিকিট বিক্রি ও রাজস্ব আয়ের পরিসংখ্যান নিয়ে চাঞ্চল্যকর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।স্থানীয় পত্রিকায় প্রকাশিত তথ্য এবং আর্থিক বিশ্লেষণে দেখা গেছে, প্রকৃত টিকিট বিক্রির পরিসংখ্যান এবং আয়ের রিপোর্টে বড় ধরনের গড়মিল রয়েছে, যা সরাসরি দুর্নীতির ইঙ্গিত দেয়। স্থানীয় পত্রিকায় প্রকাশিত দিনাজপুর রেলওয়ে স্টেশনের রাজস্ব আয়ের পরিসংখ্যান ২০২৪-২৫ অর্থবছর (চলতি বছর) অক্টোবর মাসে আয়: ২ কোটি ২৬ লাখ ৩৪ হাজার ৭৪৭ টাকা লক্ষ্যমাত্রা: ২ কোটি ৪ লাখ ৯২ হাজার ১১১ টাকা, অতিরিক্ত আয়: ২১ লাখ ৪২ হাজার ৬৩৬ টাকা, গত চার মাসের (জুলাই-অক্টোবর) আয়: ৬ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার ৬৫৭ টাকা, বার্ষিক লক্ষ্যমাত্রা: ২৪ কোটি ৭২ লাখ টাকা, ২০২৩-২৪ অর্থবছর (প‚র্ববর্তী বছর): মোট রাজস্ব...