বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে ভোর থেকেই শিক্ষার্থীদের ঢল, রাজনৈতিক উত্তাপের মধ্যেই ঐক্যের ডাক

ডিসেম্বর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- ৩১ ডিসেম্বর ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে আজ ভোর থেকেই সারা দেশের শিক্ষার্থীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দিতে আসতে শুরু করেছেন।‘মার্চ ফর ইউনিটি’ নামে ঐক্যের আহ্বানে বিপুলসংখ্যক ছাত্র-শিক্ষক সকাল থেকেই শহীদ মিনারে অবস্থান নিয়েছেন, যাতে ফ্যাসিবাদবিরোধী শপথে সারা দেশের ছাত্র-জনতা একতাবদ্ধ হয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞা করতে পারে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই শহীদ মিনারে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়।সারা দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আগেই রাতের বাস বা যানবাহনে করে ঢাকা পৌঁছান।সকাল ৭টার মধ্যে উত্তরের জেলা- পঞ্চগড়, নাটোর, সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে তাদের মিছিল শহীদ মিনারে এসে জমায়েত হতে থাকে।এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল, বৈষম্য, নিপীড়ন, ও রাজনৈতিক...

মনোহরদীতে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

ডিসেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দরিয়া ও দৌলতপুর ইউনিয়নে ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ জনাব শাহাদত হোসেন বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম আপেল এবং যুগ্ম আহ্বায়ক এস.এম. শাহান শাহ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব বাবু দীপক কুমার বর্মন প্রিন্স। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথি শাহাদত হোসেন বিপ্লব বলেন, কৃষি উপকরণের অভাবে কৃষি উন্নয়ন ব্যাহত হচ্ছে। উন্নত বীজ, সার ও সেচ ব্যবস্থার অভাবে কৃষকেরা যথাযথ উৎপাদন করতে পারছেন না। তিনি খাল খনন, উন্নত উপকরণ সরবরাহ এবং ন্যায্য মূল্যের বিষয়ে গুরুত্ব দেন। তিনি আরও বলেন, প্রান্তিক...

দিনাজপুরে জামায়াতের দাওয়াতি অভিযান সমাপ্ত, বৈষম্যহীন বাংলাদেশের আহ্বান

ডিসেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার উদ্যোগে দুই দিনব্যাপী দাওয়াতি অভিযান শনিবার (২৮ ডিসেম্বর) সমাপ্ত হয়েছে। অভিযানের শেষ দিন বিকেল সাড়ে ৩টায় আহলে হাদিস জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়।মিছিলে নেতৃত্ব দেন শহর জামায়াতের আমীর মোঃ সিরাজুল সালেহীন এবং সেক্রেটারি মোঃ কামরুল ইসলাম রাসেল। মিছিলটি বাহাদুর বাজার, লিলির মোড়, জেল রোড হয়ে মডার্ণ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বক্তব্য দেন শহর জামায়াতের আমীর মোঃ সিরাজুল সালেহীন, সেক্রেটারি মোঃ কামরুল ইসলাম রাসেল, জেলা ওলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান এবং কমর্পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ মাইনুল আলম। বক্তারা দাবি করেন, জামায়াতে ইসলামী একটি নিপীড়িত দল যা দীর্ঘ ১৭ বছর মানুষের কাছে পৌঁছানোর সুযোগ থেকে বঞ্চিত ছিল।তারা বলেন,...

সম্পর্ক রাখতে হলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিন: ভারতের প্রতি সতর্কবার্তা

ডিসেম্বর ২৯, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী-বেলাবো আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়া হোসেন বকুল বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং ভারতে বসে ষড়যন্ত্র করছেন।তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দ্রুত বাংলাদেশ সরকারের হাতে ফিরিয়ে দিতে হবে, অন্যথায় ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না। শনিবার সন্ধ্যায় মনোহরদীতে রাষ্ট্র মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। বকুল দাবি করেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক রেড এলার্ট জারি করা হয়েছে এবং তাকে বাংলাদেশের মাটিতে এনে বিভিন্ন অপরাধের বিচার করা হবে। তিনি আরও বলেন, “শেখ হাসিনা বাংলার মাটিতে আর ফিরে আসতে পারবেন না। তাকে ৫৭ জন মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর হত্যার বিচারের জন্য, সাগর-রুনির হত্যাকাণ্ডের...

সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্ট: পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন

ডিসেম্বর ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্টে তার পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এই পোস্টে জয় বলেন, “আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।আমরা কখনো কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি।আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একইসময় ধরে বসবাস করছেন।স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তবে আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই।যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে, তার ধারে কাছেও আমরা কখনো যাইনি।” ১০ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে...

বগুড়া ৬ আসনের সাবেক এমপি রিপু নেত্রকোনায় গ্রেপ্তার

ডিসেম্বর ২১, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না বগুড়া-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপুর।অবশেষে গত বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব -১৪।রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।র‍্যাব জানায়, রিপুর বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে ধরতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী।তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর একটি দল। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী হয় রাগেবুল আহসান রিপু।এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।তিনি ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের...

বিজয় দিবসে বিএনপির পোস্টারে ডিপজল, আওয়ামী লীগ থেকে এবার বিএনপিতে

ডিসেম্বর ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও খল চরিত্রে পরিচিত মনোয়ার হোসেন ডিপজল আবারও রাজনীতির আলোচনায় এসেছেন।এক সময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা ডিপজল গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করেছেন।এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে পোস্টার প্রকাশ করে নতুন সমালোচনার মুখে পড়েছেন তিনি। ডিপজল তার পোস্টারে বিএনপির তিন শীর্ষ নেতা—জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন।পোস্টারে তিনি লিখেছেন, "১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।" এই পোস্টার প্রকাশের পরই সমালোচনার ঝড় ওঠে।কারণ, ডিপজল অতীতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।২০১৮ সালে ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন তিনি।এছাড়া, ২০২১ সালের উপনির্বাচনেও একই আসন...

বাংলার মাটিতে আর কোন স্বৈরাচারের স্থান হবে না- আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

ডিসেম্বর ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, বাংলার মাটিতে আর কোন স্বৈরাচার ও আধিপত্যবাদের স্থান দেওয়া হবে না।যারা স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের বিরুদ্ধে বাঁধা হয়ে দাাঁড়াবে তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে।বিগত অবৈধ সরকার বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক ছিল না।তাদের আনুগত্য পার্শ¦বর্তী দেশ ভারতের সঙ্গে। আজ শনিবার সকাল ১১টায় নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে...

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

ডিসেম্বর ১১, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল।নেত্রকোনা সরকারী কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।দিবসটি উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবী জানায় বক্তরা।  জেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী,সহ সভাপতি তোফিক খান মিল্কী,সহ সভাপতি সাখাওয়াত হোসেন হাইউল,শামসুল হুদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক...

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভায় শেখ হাসিনার যত ক্ষোভ ও অভিযোগ

ডিসেম্বর ১১, ২০২৪

নিউজ ডেস্কঃ সোমবার (৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভার্চুয়াল সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শেখ হাসিনা বলেন, “আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, মুহাম্মদ ইউনূস ছাত্র সমন্বয়কদের নিয়ে সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশে গণহত্যা পরিচালনা করছেন। সংখ্যালঘু নিপীড়ন এবং ধর্মীয় সংগঠন ইসকনের ওপর হামলার পেছনেও তাদের হাত রয়েছে।” তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে মুহাম্মদ ইউনূস জঙ্গিদের জেল থেকে মুক্তি দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছেন। হাসিনা আরও বলেন, “বগুড়া ও নরসিংদী জেল থেকে জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে, যেখানে নির্যাতনের...