বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফেব্রুয়ারি ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী: -পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসপ্রাপ্ত চার বিএনপি নেতা কারামুক্ত হয়েছেন।১১ ফেব্রুয়ারির মঙ্গলবার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পেয়েছেন।এ সময় তাদের পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির নেতাকর্মীরা তাদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানায়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ফৌজিয়া আক্তার জানান, কারাগার থেকে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত চারজন মুক্তি পেয়েছেন।তারা সবাই বিএনপি নেতা।এরা হলেন ইশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি একেএম আক্তারুজ্জামান, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন।উল্লেখ, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ট্রেন...
ফেব্রুয়ারি ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা: অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ নামের এক স্টলে সংঘটিত হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার রাতে এক বিবৃতিতে তিনি এই ঘটনার নিন্দা জানান।
প্রধান উপদেষ্টার বিবৃতিতে বলা হয়, একুশে বইমেলা এ দেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এ মেলায় সংঘটিত অপ্রীতিকর ঘটনা শুধু বইমেলার শান্ত পরিবেশকে ব্যাহত করে না, বরং বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিকচর্চার ওপরও আঘাত হানে। তিনি বলেন, “১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের উচিত মুক্ত চিন্তা ও মুক্তচর্চার পরিবেশ অক্ষুণ্ণ রাখা।”বিবৃতিতে আরও জানানো হয়, অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এ ঘটনার তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে।একই সঙ্গে বইমেলার নিরাপত্তা...
ফেব্রুয়ারি ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে রাজশাহী বিভাগে কর্মরত বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৩:৪৫ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।আইজিপি বাহারুল আলম রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানের নেতৃত্বে...
ফেব্রুয়ারি ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- যমুনা রেলসেতু ট্রেন পারাপারে গতি আনতে যমুনায় রেলসেতু নির্মাণ হলেও এর পুরোপুরি সুফল আপতত পাচ্ছেনা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ।যতদিন নাটোরের আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ না হবে,ততদিন বাণিজ্যিক সুবিধা পাবে না গুরুত্বপূর্ণ এই দুই জেলার মানুষ ও ব্যবসায়ীরা।রেল কর্তৃপক্ষ বলছে, মাস্টার প্ল্যান অনুযায়ী ২০৪৫ সালের মধ্য রুটটিতে ডাবল ও ডুয়েলগেজ লাইন হতে পারে ।তবে আদৌ কাঙ্খিত বাণিজ্যিক সুফল মিলবে কি না- তা নিয়ে রয়েছে শঙ্কা।
পশ্চিমাঞ্চল রেলওয়ে তথ্যমতে, রেলপথে যোগাযোগের নতুন দ্বার হিসেবে ডুয়েল গেজ ও ডাবল ট্র্যাকে দৃশ্যমান হয়েছে দেশের সব বড় বড় রেলসেতুতে। ৩ বছরের বেশি সময়ে প্রায় ১৬ হাজার ৭৮১ কোটি টাকায় নির্মিত হয়েছে সেতুটি।বৃহৎ এই অবকাঠামোর ফলে পশ্চিমাঞ্চল রেলের এক হাজার ৭০০ কিলোমিটার পথ ছুটে চলা ৪২টি...
ফেব্রুয়ারি ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৮২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এই ধরপাকড় চালানো হয়েছে। পুলিশের দাবি, আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও জননিরাপত্তা রক্ষার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, কিছু রাজনৈতিক কর্মী নাশকতার পরিকল্পনা করছে।তাই জননিরাপত্তা নিশ্চিত করতে এবং গাজীপুরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা অভিযান চালাই।যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, শুধু তাদেরই আটক করা হয়েছে।”তিনি...
ফেব্রুয়ারি ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন খুনি হাসিনা ভারতে বসে বিজেপি সরকারের সহযোগীতায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষরযন্ত্র করছে।হাসিনা নতুন করে আবার বাংলাদেশের একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ভারতে সবে এমন উষ্কানিমূলক বক্তব্য রাখছেন।এই উষ্কানির কারণেই ছাত্রজনতা ধানমন্ডির বাড়ীসহ দেশের ৩৫টি জেলায় হামলা ভাংচুর করেছে।
শনিবার দুপুরে নেত্রকোনা জেলা জামায়েত ইসলামীর আয়োজনে এক কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।এ সময় তিনি আরও বলেন হাসিনার শাসনামলে দেশের মানুষের উপর যে নির্যাতন চালানো হয়েিেছিল সেই নির্যাতনে ক্ষোভের কারণেই দেশের এখনো বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে।এ সময় তিনি সংস্কার ও নিরেপেক্ষ নিবার্চন কমিশনের অধীনে নিবার্চন...
ফেব্রুয়ারি ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
গাজীপুর, ৮ ফেব্রুয়ারি: পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হওয়া শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ শনিবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এতে অংশ নেবেন। সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতিবাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারাদেশের আপামর ছাত্রজনতা...
ফেব্রুয়ারি ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর সিনিয়র সাংবাদিক, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমাচার পত্রিকার রাজশাহী ব্যুরোচীফ সাংবাদিক আবুল কালাম আজাদের উপর অতকিত হামলার ঘটনা ঘটেছে।সাংবাদিক আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০ টার সময় পেশাগত কাজ শেষ করে রাজশাহী রিমডেলিং স্টেশনের ক্যান্টিনে বসে চা খাচ্ছিলেন।এ সময় পূর্বে থেকে পরিকল্পনা করা পশ্চিম রেলের ইলেকট্রিক অফিসের সাবেক রেল কর্মচারী নূর সালাম ও অফিসটির ইনচার্জ(JLE) কবির সহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন এসে আমার উপর হামলা করে বেধড়ক পেটাতে থাকে।এসময় নিরাপত্তা বাহিনীর সদস্য সম্রাট ও বিপুল নামের একজন আমাকে রক্ষার জন্য এগিয়ে আসলেও তাদের মারমুখী আচরন থেকে আমি রক্ষা পায়নি। জ্ঞান হারিয়ে ফেললে আমাকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে আমি...
ফেব্রুয়ারি ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের নেতা মো কামরুল ইসলামকে (৪৩) নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার ভোরে উপজেলার পূর্ব পেরীর চর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তার কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো নুরুল ইসলামের ছেলে।তিনি ধামরাই উপজেলা যুবলীগের নেতা ও সাবেক এমপি বেনজির আহাম্মদের ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে।যুবলীগ নেতা কামরুল ইসলাম গত আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি।সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়,...
ফেব্রুয়ারি ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
ক্ষমতাচ্যুতির ছয় মাস পর প্রথমবার জনসম্মুখে ভাষণ দিয়েছেন ভারতে নির্বাসিত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা।গত বছরের ৫ আগস্ট দেশত্যাগের পর থেকেই তিনি প্রতিবেশী দেশ থেকে নিজের দলের নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।সর্বশেষ তার লাইভ ভাষণকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয় দেশের ছাত্র-জনতাসহ তরুণ প্রজন্ম।ফলে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বর বাড়ি ভাঙার উদ্যোগ নেয় তারা। এই ভবনকে তারা ফ্যাসিবাদের প্রতীক হিসেবে চিহ্নিত করেছে।
বুধবার নির্ধারিত সময় রাত ৯টায় শেখ হাসিনার ভাষণের আগেই তার ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির সামনে জড়ো হতে থাকে তার শাসনামলে নিপীড়নের শিকার হওয়া ছাত্র-জনতা।রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বাড়িটি ভাঙতে শুরু করে। একপর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া...