বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মে ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নীতিমালাভঙ্গ’, ‘ভুয়া তথ্য প্রচার’ এবং ‘সহিংসতা উসকে দেওয়ার’ অভিযোগে এবার বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনসমূহের সঙ্গে সংশ্লিষ্ট সব সামাজিকমাধ্যম পেজ। ফেসবুক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষক সূত্র।সূত্র জানায়, বিগত কয়েক মাস ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক পেজে বিতর্কিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ জমা পড়ছিল। এইসব অভিযোগ পর্যালোচনার পর ফেসবুক ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ লঙ্ঘনের প্রমাণ পায় এবং ধাপে ধাপে এসব পেজ বন্ধের উদ্যোগ নেয়।ফেসবুকের পাশাপাশি ইউটিউব ও টিকটকেও নজরদারি জোরদার করা হয়েছে। গুগল ও টিকটকের তরফ থেকেও একাধিক পেজ ও চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।আওয়ামী লীগের...
মে ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্প্রতি তার ছেলে ও শ্যালককে সঙ্গে নিয়ে হঠাৎ করেই দেশ ত্যাগ করেছেন।এই বিদেশ যাত্রা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না আসায় শুরু হয়েছে নানা জল্পনা ও আলোচনা।সরকারের পক্ষ থেকেও এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই সফরটি ছিল অত্যন্ত গোপনীয় এবং তাৎক্ষণিক সিদ্ধান্তে নেয়া।
মো. আবদুল হামিদের শ্যালক সম্প্রতি একটি হত্যা মামলার আসামি হিসেবে আলোচনায় এসেছেন।তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত এবং সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবেও পরিচিত।তার বিরুদ্ধে মামলা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা অনেকের কাছে এই সফরের মূল কারণ হিসেবে মনে হচ্ছে।অনেকে ধারণা করছেন, রাজনৈতিক ও আইনি ঝুঁকি এড়াতেই এ ধরনের দ্রুত বিদেশ যাত্রার সিদ্ধান্ত নেয়া হয়েছে।রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে আবদুল...
মে ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- আজ সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে উদযাপিত হয়েছে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে-২০২৫।অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।তিনি তার বক্তব্যে ফায়ার সার্ভিসকে দুর্যোগকালীন প্রথম সাড়া প্রদানকারী এবং জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে চিহ্নিত করেন।
মহাপরিচালক তার ভাষণে বলেন, "ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর শুধুমাত্র অগ্নিনির্বাপণ বা উদ্ধার কার্যক্রমে সীমাবদ্ধ নয়, এটি দুর্যোগ মোকাবিলায় জনগণের সবচেয়ে বড় সহযোগী এবং সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে।যেকোনো বিপদে, দুর্যোগে প্রথমেই যে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মানুষের আস্থা অর্জন করে, তা হলো আমাদের...
মে ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- স্বাস্থ্য সেবায় কাঙ্ক্ষিত পরিবর্তনের উদ্দেশ্যে গঠিত স্বাস্থ্য সংস্কার কমিশন আজ সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রস্তাবিত সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ খান কমিশনের পক্ষ থেকে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।এই ১২ সদস্যবিশিষ্ট কমিশন গঠন করা হয়েছিল ২০২৪ সালের ১৭ নভেম্বর।প্রতিবেদনে স্বাস্থ্য সেবা ব্যবস্থার কার্যকর উন্নয়ন, স্বচ্ছতা, এবং রোগীকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ রাখা হয়েছে বলে জানা গেছে।এর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রস্তাবে বলা হয়েছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না।
ওষুধ সংক্রান্ত তথ্য এখন থেকে ই-মেইলের...
মে ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে সংগঠনটি।রবিবার (৪ মে) হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বশীল মুফতি কেফায়েতুল্লাহ আজহারী জানান, এটি একটি প্রাথমিক খসড়া তালিকা এবং যাচাই-বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে।প্রকাশিত তালিকায় নিহতদের নাম, ঠিকানা এবং পরিবারের সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।তালিকাটি থেকে জানা যায়, নিহতদের অধিকাংশই ছিলেন যুবক।আজহারী জানান, দীর্ঘদিন পর হলেও তালিকা প্রকাশ করা সম্ভব হওয়ায় সংগঠনের অভ্যন্তরে স্বস্তি এসেছে।
২০১৩ সালের ওই ঘটনায় হেফাজতে ইসলাম দাবি করেছিল, শত শত নেতাকর্মী নিহত হয়েছেন।তবে এতদিন তারা কোনো প্রমাণস্বরূপ পূর্ণাঙ্গ তালিকা উপস্থাপন করতে পারেনি।এই বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরেই ক্ষোভ বিরাজ করছিল।এদিকে, তৎকালীন...
মে ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- অদৃশ্য ক্ষমতার দাপটে, কতৃপক্ষের আদেশ উপেক্ষা করে ২১ বছর ধরে চট্টগ্রাম রেলস্টেশনেই আছেন স্টেশন মাস্টার (গ্রেড-৩) মো. শফিকুল ইসলাম।আওয়ামীলীগ শাসনামলে কট্রোর আওয়ামীলীগ আর এখন তিনি কট্রোর আওয়ামী বিরোধী।তারা কোন দলের নয়,তারা সুবিধাভোগী। রেলওয়ে পূর্বাঞ্চল চট্রগ্রামের স্টেশন মাস্টার শফিকুল ইসলামের আদর্শ নিয়ে কথা বলছিলেন চট্রগ্রাম রেলওয়ের (অবঃ) কর্মকীতা আবুল বাসার।তিনি বলেন শফিকুল ইসলাম একজন ক্রিটিক্যাল (অদ্ভুত) চরিত্রের মানুষ।নিজ স্বার্থের জন্য পারেনা এমন হিনো কোন কাজ নাই।টিকিট কালোবাজারির সাথেও জড়িত তিনি।
চলতি বছরের ৮ এপ্রিল তাকে রাজশাহীতে বদলী করা হলেও তিনি তার বদলীকৃত কর্মস্থলে যোগদান না করে চট্রগ্রামে থাকার জন্য উপর মহেল দৌড়ঝাঁপ করছেন।এ ছাড়া সম্প্রতি স্টেশন মাস্টার শফিকের ভাইরাল হওয়া এক অডিও বার্তায় শুনা...
মে ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, "নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া উচিত এবং এটি থেকে কোনোভাবেই সরে আসা যাবে না।অপরদিকে, দলীয় কাঠামোগত সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং তা দ্রুত সম্পন্ন করাও সম্ভব।"সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌরসভা বিএনপির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “গত আট মাসে দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। অথচ নির্বাচন কমিশন প্রস্তুত, মাঠ প্রস্তুত এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে নির্বাচন কেবল রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি জনগণের জোরালো দাবিতে পরিণত হয়েছে।”নির্বাচন বিলম্বিত...
এপ্রিল ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের দশদোনা গ্রামে মর্জিনা বেগম নামের এক বিধবা মহিলার পৈতৃক জমি ও ভিটেবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের মাসুদ ও তার পরিবারের বিরুদ্ধে।আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা সন্ত্রাসী কায়দায় জমি দখল করে বিধবা মর্জিনাকে উচ্ছেদ করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
সরেজমিনে জানা যায়, দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে বসবাস করে আসছেন মর্জিনা বেগম।বাবা-মা, ভাই-বোন না থাকায় স্বামীর মৃত্যুর পর সম্পত্তির দেখভাল ও ভোগদখল করতেন তিনি।অভিযোগ অনুযায়ী, মর্জিনার চাচাতো ভাই বাদল বিএসসি গোপনে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা মাসুদের কাছে জমি বিক্রি করেন।এরপর মাসুদ ও তার ছেলেরা দখল নিতে নানা চাপ সৃষ্টি করে।মর্জিনা থানায় সাধারণ ডায়েরি করেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট...
এপ্রিল ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণার সদর উপজেলার বিলচুলঙ্গা গ্রামে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ১জনের মৃত্যুদণ্ড এবং অপর ১জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।পারিবারিক দ্বন্দ্বের জেরে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় আব্দুস সোবাহান নামের এক গৃহকর্তাকে।মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে,গত ৬ জুলাই ২০১৯ ইং তারিখ রাতে ভিকটিম আব্দুস সোবাহান মোবাইল ফোনে কথা বলার পর ঘর থেকে বের হন।তার স্ত্রী মোছাঃ শিউলী আক্তার জানান, রাত ১০টা ৫৮ ও ৫৯ মিনিটে তার স্বামীর ফোনে দুটি কল আসে।কথা বলার পর তিনি জানান,চাচাতো ভাই রাসেল জরুরি কথা বলার কথা জানিয়ে তাকে ডাকছেন।এরপর তিনি আর বাড়ি ফেরেননি।পরদিন সকালে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা প্রতিবেশী হাজী মোঃ চাঁন মিয়ার পতিত জমিতে নতুনভাবে মাটি ভরাট হতে দেখে সন্দেহ পোষণ করে।মাটি সরিয়ে একটি...
এপ্রিল ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর বুলনপুর এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।আটক যুবকের নাম সাগর কুমার সাহা। তিনি ওই এলাকার বাসিন্দা সনাতন কুমার সাহার ছেলে।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, স্থানীয় একটি চায়ের দোকানে ধর্মীয় আলোচনা চলাকালে সাগর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।বিষয়টি উপস্থিত মুসল্লিদের কানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।একপর্যায়ে তাকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা এবং পরে পুলিশে খবর দেন।ঘটনার সময় উত্তেজিত জনতা সাগরের গলায় জুতার মালাও পরিয়ে দেয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ ঘটনাস্থলে...