বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মে ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে উত্তাপ বেড়েই চলেছে।বিরোধী দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের আগে একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের দাবি পুনরায় জোরালোভাবে উত্থাপিত হয়েছে।এই প্রস্তাব যেমন রাজনৈতিক দোলাচল সৃষ্টি করেছে, তেমনি এটি বাস্তবায়নের পথে একাধিক সংবিধানিক ও আইনি প্রশ্নকে সামনে নিয়ে এসেছে।আইন বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের প্রশ্নটি শুধু রাজনৈতিক ইচ্ছাশক্তির বিষয় নয়, এটি বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামো এবং সংবিধানের মূল কাঠামোর সাথেও গভীরভাবে জড়িত।
২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।এই পরিবর্তনের ফলে সংবিধানে নির্বাচনের সময়কালীন একটি নিরপেক্ষ...
মে ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫১ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পরিবহন প্রক্রিয়া চলমান রয়েছে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই আরও প্রায় ৪০ হাজার যাত্রী সৌদিতে যাবেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, হজ ফ্লাইটগুলো নির্ধারিত সময় অনুযায়ী চলছে এবং এখন পর্যন্ত বড় কোনো জটিলতা বা বিলম্বের খবর পাওয়া যায়নি। এ বছর বাংলাদেশ থেকে মোট ৯০ হাজার ৪৫০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন, যার মধ্যে সরকারিভাবে যাচ্ছেন প্রায় ৪ হাজার এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন।বাংলাদেশ বিমানের পাশাপাশি সৌদিভিত্তিক এয়ারলাইন্স ‘সাউদিয়া’ও হজ ফ্লাইট পরিচালনা করছে। হজ ফ্লাইট শুরু হয় গত ৯ মে থেকে এবং তা চলবে ১২ জুন পর্যন্ত। ইতোমধ্যে...
মে ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিএনপির শীর্ষপর্যায়ের নেতৃত্ব নিয়ে প্রকাশ্য প্রশ্ন তুলেছেন দলের তরুণ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। তিনি দলের দুজন গুরুত্বপূর্ণ উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন, “দলের বারবার ব্যর্থতার দায় যাঁরা নিচ্ছেন না, অথচ কৌশল নির্ধারণে ছায়া-নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তাঁদের জায়গা করে দেওয়া উচিত নতুন নেতৃত্বের জন্য।”
গত কয়েক মাস ধরে বিএনপির রাজনৈতিক কার্যক্রম, আন্দোলন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা নিয়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।সেই প্রেক্ষাপটেই ইশরাক হোসেনের এই মন্তব্যকে অনেকেই বিএনপির অভ্যন্তরীণ ক্ষোভের প্রকাশ হিসেবে দেখছেন।ইশরাক সরাসরি নাম প্রকাশ না করলেও দলীয় সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তিনি মূলত বিএনপির নীতিনির্ধারক পর্যায়ে থাকা দুই অভিজ্ঞ উপদেষ্টার দিকে ইঙ্গিত...
মে ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- বাংলাদেশ সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পাঠানোর জন্য জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠা নিয়ে কোনো আলোচনা বা চুক্তি করেনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন, “এখনো রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” প্রেস সচিব আরও জানান, “যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, তবে বাংলাদেশ তাৎপর্যপূর্ণভাবে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত।”
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও একই ধরনের বক্তব্য দিয়েছেন।তিনি বলেন, “মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি।এটি মানবিক চ্যানেল, করিডোর নয়।” তিনি আরও জানান, “রোহিঙ্গাদের একত্রীকরণ নয়, প্রত্যাবাসনই একমাত্র সমাধান।” তিনি মিয়ানমারের স্বার্বভৌমত্বের...
মে ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুর সাত্তার নামের (৬৫) এক বৃদ্ধকে আটক করে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী।এসময় বৃদ্ধের গলায় জুতার মালা ও মুখে চুনকালি মাখিয়ে দেয়া হয়।১৯ মে সকালে উপজেলার ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামে এ ঘটনা ঘটে।আটক আব্দুস সাত্তার একই গ্রামের মৃত গনি মিস্ত্রির ছেলে।এর আগেও তার বিরুদ্ধে একাধিক ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রাম্য সালিশে বিচার করা হয়েছে।এলাকাবাসীরা জানান, সাত্তার সুযোগ পেলেই গ্রামের মেয়েদের কুপ্রস্তাব দেন।ভিকটিম শিশুর পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো স্কুলে যাবার জন্য তার এক বান্ধবীকে ডাকতে যায়।এ সময় অভিযুক্ত সাত্তার ওই শিশুর মুখ চেপে ধরে ঝোপের মধ্যে নিয়ে যায় এবং শিশুর পোশাক খোলার চেষ্টা করে।পরে ওই শিশুটি পালিয়ে বাড়িতে এসে পরিবারের লোকজনকে ঘটনাটি...
মে ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন এলাকায় চলছে উত্তাল বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি।সোমবার সকাল থেকেই হাজার হাজার ঢাকাবাসী নগর ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন এবং নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায় অচলাবস্থা সৃষ্টি হয়।আন্দোলনকারীরা দাবি করছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র হলেও সরকার তা বাস্তবায়নে বাধা দিচ্ছে।তারা বলেন, আমাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে সেই ভোটের মর্যাদা ফিরে পেয়েছি।এখন আর সময়ক্ষেপণ মানা হবে না।সকাল থেকেই আন্দোলনকারীরা “আসিফ তুই স্বৈরাচার” শপথ নিয়ে তালবাহানা চলবে না, “ইশরাক ভাইকে মেয়র চাই” ইত্যাদি স্লোগানে নগর ভবন এলাকা মুখরিত করে তোলেন।গোলাপশাহ মাজারের রাস্তা...
মে ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর তানোরে নিখোঁজ হওয়ার ২০ দিন পর শিবনদ থেকে এক যুবকের বস্তাবন্দী হাড়গোড়সহ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) সকালে হাবিবনগর এলাকায় কচুরিপানার ভেতর লাশভর্তি বস্তাটি দেখতে পান স্থানীয়রা।নিহতের নাম চিত্তরঞ্জন পাল (২৬)।তিনি হাবিবনগর পালপাড়া গ্রামের বাসিন্দা।পরিবারের সদস্যরা জানান, লুঙ্গি ও গেঞ্জি দেখে তাঁরা লাশ শনাক্ত করেন।চিত্তরঞ্জনের পরিবারের দাবি, একই গ্রামের কলেজ ছাত্রী কামনা পালের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
চিত্তরঞ্জনের বাবা মনোরঞ্জন পাল জানান, কামনার পরিবারের সদস্যরা এই সম্পর্ক মেনে নিতে না পেরে তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন।এমনকি কামনা পাল একটি চিঠিতে চিত্তরঞ্জনকে আগেই হত্যার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি।তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন...
মে ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড রুহুল কবির রিজভী বলেছেন, একটি ভয়ঙ্কর রক্ত পিপাসু ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।জনগনের ক্ষমতা জনগনের কাছে ফিরিয়ে দেয়ার জন্য বিগত ১৫ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অনেক ঝুঁকি নিয়ে, অসংখ্য মামলা নিয়ে রিমান্ডে এবং কারাগারের মধ্যে থেকে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছন এবং সেই ত্যাগ স্বীকারের মধ্যে যে ক্ষেত্র প্রস্তুত হয়েছে, সেই প্রস্তুতকৃত জমির উপর জুলাই আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে অবশেষে শেখ হাসিনাকে পালাতে হয়েছিল।
শনিবার (১৭ মে) বিকেলে নরসিংদীর মনোহরদীতে হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, যে ভোটের জন্য অনেক নেতা কর্মী...
মে ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
ধর্মমতে আজকের দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ এবং মৃত্যুবরণ করেন।বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ।ধর্মমতে আজকের দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ এবং মৃত্যুবরণ করেন।তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্ববীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।আজ (১১ মে) দিনটি সরকারি ছুটি।এ দিনের শুরুতে শান্তি শোভাযাত্রা, বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোতে দিনব্যাপী প্রদীপ প্রজ্জ্বলন, পূজা ও প্রার্থনার আয়োজন করে বুদ্ধের আদর্শ অনুসারী বৌদ্ধ সম্প্রদায়।এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্জ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাতফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধপূজা অনুষ্ঠিত হচ্ছে।‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের...
মে ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সম্প্রতি বজ্রপাত ও ঝড়-বৃষ্টির আশঙ্কায় দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করেছে।উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এসব অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, ২০২৩ সালের ২৮ জুন ২০টি জেলার নদীবন্দর ও উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া,...