রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ব্যাংকের অধীন ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে বৃহৎ পরিসরে নিয়োগ দেওয়া হচ্ছে। মোট ১ হাজার ৮৮০টি শূন্যপদে জনবল নিয়োগের জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পদ রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে, যেখানে একাই নেওয়া হবে ১ হাজার ২৮৯ জন। আবেদন গ্রহণ চলছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক মিলিয়ে উল্লেখিত পদগুলো পূরণ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক/সম্মান ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর।...
ডিসেম্বর ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো নোয়াখালী প্রতিনিধিত্ব পেল নিজেদের দল নিয়ে। নোয়াখালী এক্সপ্রেস নামের নতুন এই ফ্র্যাঞ্চাইজি নিলামের আগ-পিছ মিলিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছে। দলটি আত্মপ্রকাশের আগেই স্থানীয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বাড়লেও এবার নতুন একটি গুঞ্জন ঘিরে তৈরি হয়েছে আলোচনার ঝড়।
নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় অভিনেতা ও ব্যাচেলর পয়েন্টের ‘কাবিলা’ খ্যাত জিয়াউল হক পলাশকে দেখা যেতে পারে—সামাজিকমাধ্যমে এমন খবরই ঘুরে বেড়াচ্ছিল। বিষয়টি এখনো আনুষ্ঠানিক নয়, তবে দুই পক্ষের আলোচনার বিষয়টি নিশ্চিত হওয়ায় জল্পনা আরও বেড়েছে। আলোচনা ইতিবাচকভাবে এগোলে ফ্র্যাঞ্চাইজিটির মুখপাত্র হিসেবে মাঠের বাইরেও নোয়াখালীকে প্রতিনিধিত্ব করতে দেখা যেতে পারে অভিনেতাকে।জিয়াউল হক পলাশ সোমবার (১ ডিসেম্বর) একটি সংবাদ...
ডিসেম্বর ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়, যা সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এ আদেশে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে জানানো হয় যে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ২(ক) ধারার আওতায় খালেদা জিয়াকে এই মর্যাদা দেওয়া হয়েছে। সিদ্ধান্তের ফলে তার নিরাপত্তায় বাড়তি সুরক্ষা ও বিশেষ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। সরকারি সূত্র বলছে, তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষণাটি কার্যকর হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট সংস্থাগুলো বাড়তি নজরদারি শুরু করেছে।
এদিকে বার্ধক্যজনিত...
ডিসেম্বর ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে রহস্যজনক নীরবতা ও মৃত্যুর গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। কয়েকদিন ধরে সামাজিকমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একের পর এক গুঞ্জন ছড়িয়ে পড়লেও তার কোনো স্পষ্ট অবস্থান জানাতে পারেনি সরকার বা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে ইমরানের সঙ্গে দেখা করতে না পারায় উদ্বেগ আরও বেড়েছে।
এ পরিস্থিতি ঘিরে ইমরান খানের খোঁজ জানতে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে বিক্ষোভ শুরুর আগেই তা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। শহরে ১৪৪ ধারা জারি করে যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, যা আরও অশান্ত পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা ঘোষণা দিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর...
ডিসেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, নগরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন সব করা হবে।সুষ্ঠু পুলিশিং ব্যবস্থা গড়তে কাজ করা হবে।সবাইকে নিয়ে রাজশাহীকে একটি সুন্দর মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই।রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে পরিচিতি এবং মতবিনিময় সভায় রোববার (৩০ নভেম্বর) দুপুরে তিনি এসব কথা বলেন।এর আগে সকালে আরএমপির ৩৩তম কমিশনার হিসেবে ড. মোহাম্মদ জিল্লুর রহমান আনুষ্ঠানিভাবে দায়িত্ব গ্রহণ করেন।পরে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন তিনি।সভায় সাংবাদিকরা নতুন পুলিশ কমিশনারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, যানজট এবং আইনশ্খৃলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকরা...
ডিসেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিপিএলের নিলামে সবচেয়ে বড় চমক হয়ে উঠলেন নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হয়ে তিনি এবার নিলামের সর্বোচ্চ মূল্য পাওয়া খেলোয়াড় হিসেবে নজর কেড়েছেন। নিলামের আগে তিনটি দলের আগ্রহের কথা শুনলেও এত বড় অঙ্ক তিনি ভাবেননি। সাক্ষাৎকারে জানিয়েছেন, বেস প্রাইসে গেলেও তার আপত্তি ছিল না, তবে নতুন নিলাম ব্যবস্থায় অংশ নিতে গিয়ে খানিকটা নার্ভাস লাগছিল।
নিলামের সময় তিনি জানান, মাঠ থেকে বাসে ফেরার পথে তার নাম ঘোষণার মুহূর্তটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। তখন পুরো দল ফোনে নিলাম দেখছিল এবং তার নাম আসার সঙ্গে সঙ্গে সবাই হঠাৎ চিৎকার দিয়ে উদযাপন শুরু করে। এই মুহূর্তকে নাঈম জীবনের অন্যতম আবেগঘন অভিজ্ঞতা হিসেবে মনে করেন। তিনি বলেন, আগে সবসময় ড্রাফট পদ্ধতি থাকলেও সরাসরি নিলামে অংশ নেওয়ার অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন ছিল। পুরো প্রক্রিয়ায় নতুনত্ব এবং প্রতিযোগিতার...
ডিসেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড ছিল একটি পূর্বপরিকল্পিত ঘটনা এবং এতে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে বলে জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এ ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগও উত্থাপন করেছে কমিশন।
প্রতিবেদন অনুযায়ী, পুরো ঘটনার সমন্বয়কের ভূমিকায় ছিলেন তৎকালীন সংসদ সদস্য ও পরবর্তী সময়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। কমিশনের দাবি, এই ঘটনার পেছনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল।রোববার কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।প্রধান উপদেষ্টা বলেন,...
ডিসেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে ওঠা মৃত্যুর গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনেটর খুররম জিশান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইমরান খান জীবিত আছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন।
সিনেটর জিশান বলেন, গত এক মাস ধরে ইমরান খানকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে। এ সময়ে তাঁর পরিবার, আইনজীবী কিংবা দলের জ্যেষ্ঠ নেতাদেরও তাঁর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। এই অবস্থাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি করেছেন তিনি। তার ভাষায়, সরকার এমনভাবে চাপ তৈরি করছে যেন ইমরান খানকে বাধ্য করা যায় কোনো সিদ্ধান্ত নিতে।খুররম জিশান অভিযোগ করেন, ইমরান খানের জনপ্রিয়তা থেকে ভীত বর্তমান সরকার তাঁর কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না। এই নিয়ন্ত্রিত পরিস্থিতিকে তিনি একটি কৌশল...
নভেম্বর ৩০, ২০২৫
নিউজ ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ বাস্তবে রূপ দিতে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। এ পদ্ধতিতে ইতোমধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত ৯২ হাজার ৩৮৫ জন বাংলাদেশি ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এদের মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৫৪৪ জন এবং নারী ভোটার রয়েছেন ১৪ হাজার ৮৪১ জন।
নির্বাচন কমিশন জানায়, গত ১৯ নভেম্বর থেকে অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। শুধু প্রবাসীই নন, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও চাইলে এ পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নিবন্ধনকারীদের ঠিকানায়...
নভেম্বর ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর—এই ১০ মাসে টিকিট পরীক্ষায় টিটিইদের মাধ্যমে ভাড়া ও জরিমানা বাবদ মোট ২২ কোটি ৭৪ লাখ ৭১ হাজার ৮২১ টাকা আয় হয়েছে।পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন দায়িত্ব নেওয়ার পর তার দীর্ঘ অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং মাঠপর্যায়ে নজরদারি জোরদারের ফলে এ আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।এ সময়ে মোট ২০ হাজার ২০১টি ট্রেনে টিকিট পরীক্ষা পরিচালনা করা হয় এবং ৩১ হাজার ৫০১ জন টিটিই চেকিং কার্যক্রমে অংশ নেন, যেখানে টিকিটবিহীন ও অনিয়ম করা ৯৩ হাজার ৫৭২ মামলা শনাক্ত হয় এবং টিকিট যাচাই করা হয় ১৩ লাখ ৫৮ হাজার ৩৮টি।পূর্বাঞ্চল রেলওয়ে দেশের অন্যতম ব্যস্ত করিডর, যেখানে প্রতিদিন ১৩৫–১৪০টি ট্রেন চলাচল করে।
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া,...