মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত:

অক্টোবর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর, মনোহরদীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(৭ অক্টোবর)সকালে উপজেলা, বিএনপির৬ আয়োজনে মনোহরদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৪ আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য, মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই, আনন্দমূখর পরিবেশে সকলে মিলেমিশে, যেন পূজা উদযাপন করতে পারে,সকলকে সে দিকে নজর রাখতে হবে। এছাড়াও তিনি বিএনপির নেতৃবৃন্দকে প্রত্যেকটি, পূজামণ্ডপে সার্বক্ষণিক নজর দেওয়ার নির্দেশনা প্রদান করেন।পরে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের হাতে দেশরত্ন...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (০৯ অক্টোবর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৬ জন, মতিহার থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-৩ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির কাছ থেকে ২.২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

মতিহার থানার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার; তিন ছিনতাইকারী গ্রেপ্তার

অক্টোবর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী’র মতিহার থানা এলাকা থেকে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা পুলিশ।এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শরিফুল ইসলাম (২৬), মো: নাজিউর রহমান মৃদুল (২৬) ও মো: তারিফুল ইসলাম ইয়ামিন (২৪)।শরিফুল রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়ার মো: রফিকুল ইসলামের ছেলে, নাজিউর রহমান একই এলাকার মুনসুর রহমানের ছেলে ও অপর আসামি তারিকুল ইসলাম মো: জয়নালের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার সাপাহার থানার বাগডাঙ্গা পশ্চিমপাড়ার মো: রবিউল ইসলাম একজন অটোরিকশা চালক। সে গত ৬ অক্টোবর ২০২৪ তারিখ সন্ধ্যায় নগরীর সাহেব জিরো পয়েন্ট  হতে তার অটোরিকশায় তিনজন যাত্রী নিয়ে মতিহার থানার খড়খড়ির...

পদ্মার চর থেকে অস্ত্র উদ্ধার

অক্টোবর ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) লুট হওয়া দুইটি অস্ত্রসহ একটি রাবার বুলেট উদ্ধার করেছে আরএমপি'র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।১ অক্টোবর দিবাগত রাত ১ টার দিকে নগরীর মুক্তমঞ্চ এলাকায় কাশবনের ভিতর সন্দেহজনক একটি বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ গিয়ে বস্তার ভিতর থেকে দুইটি অস্ত্র (শর্টগান) ও একটি রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।পুলিশ জানায়, ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরসহ বিভিন্ন থানা, ফাঁড়ী ও পুলিশ বক্সে দুস্কৃতিকারীরা ১৬৪ টি আগ্নেয়াস্ত্রসহ সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ যাবৎ ১৪৬ টি অস্ত্র উদ্ধার হয়েছে।অস্ত্র...

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মদনে মানববন্ধন

অক্টোবর ০৭, ২০২৪

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০গ্রেড বাস্তবায়নের দাবিতে  নেত্রকোনার মদনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিকালে উপজেলা পরিষদের সামনের সড়কে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বৈষম্য বিরোধী অর্ন্তবর্তীকালীন সরকার প্রধান বরাবর প্রেরণ করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,শিক্ষক নেতা মোজাম্মেল হক,কামরুজ্জামান রফিক,ইসমাহিল হোসেন,অলিউর রহমান,মোঃ আনোয়ার হোসেন রেন্টু,জিয়াউল হক,মোঃ মানিক মিয়া,সৈয়দ বিলাশ,তাহমিনা আক্তার,মোমেনা আক্তার চাকি,এনামূল হক আনার প্রমূখ। ...

ট্রেনের ভেতর বরযাত্রীদের ওপর শিক্ষার্থীদের হামলা, আটককৃতরা শিক্ষার্থী হওয়ায় ছেড়ে দিলো পুলিশ

সেপ্টেম্বর ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ ঈশ্বর্দী থেকে রাজশাহী গামি চলন্ত কমিউটার ট্রেনের ভেতরে বরযাত্রীদের ওপরে দু দফায় হামলা করেছেন একদল ছাত্র।এ সময় জিআই পাইপ দিয়ে পিটিয়ে বরযাত্রীদের কয়েকজনের জনের হাত ও পা ভেঙে দিয়েছেন তাঁরা।এছাড় তাদের  কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করার কথা জানিয়েছে ভুক্তভোগীরা।২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল সোয়া আটটায় জেলার আড়ানী স্টেশনে  কমিউটারথেকে ট্রেনে উঠেছিলেন ওই বরযাত্রীরা।তাঁরা গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে যাচ্ছিলেন।রাজশাহী রেলওয়ে স্টেশনে নামার পর হামলাকারীদের একজনকে আটক করে পুলিশে দেন রাজশাহী স্টেশনে কর্মরত আনসার সদস্যরা।আটক ছাত্র (১৭) নগরের আসাম কলোনি বউবাজার এলাকার বাসিন্দা।সে নগরের ইউসেপ স্কুলে পড়ে।তার সঙ্গে হামলায় মনির (২৪), মাইনুল (২৬) নামের দুই বড় ভাইসহ কিশোর বয়সী আরও কয়েকজন ছাত্র ছিল।মনির ও মাইনুল ছাড়া...

হামলা ও প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

সেপ্টেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে হামলা ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মাস্টারবাড়ি গ্রামে গত রবিবার সকালে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে মাস্টারবাড়ি গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাফেজা লিখিত বক্তব্যে বলেন, আমার ছেলে মাহিম ফুটবল খেলা নিয়ে পার্শ্ববর্তী বাড়ির রাব্বির সাথে ঝগড়া হয়।এর জেরে রাব্বি, আবু কালাম, কাজলী, উজ্জল, মোহাম্মদ আলী, ইমরান, সহ ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার বসত বাড়িতে এসে হামলা করে এ সময় আমাকে না পেয়ে আমার বোন ও বোনের ছেলে মেয়ে ও পরদেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।এক পর্যায়ে তাদেরকে দা ও কুড়াল দিয়ে মাথায়...

রাজশাহী মহানগরীতে অটোরিকশা চলাচলে আরএমপি’র নির্দেশনা

সেপ্টেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে সড়কে শৃঙ্খলা আনতে অটোরিকশা চলাচলে নির্দেশনা দিয়েছে আরএমপি ট্রাফিক বিভাগ।আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ হতে এই নির্দেশনা মেনে ইজিবাইক/অটোরিকশা চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে।এই নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ হতে পূর্বের ন্যায় পালাক্রমে সকালে লাল রং এর ইজিবাইক এবং বিকালে সবুজ রং এর ইজিবাইক চলাচল করার জন্য অনুরোধ করা হলো।মাসের প্রথম ১৫ দিন অর্থাৎ ০১ তারিখ হতে ১৫ তারিখ পর্যন্ত সবুজ রং এর ইজিবাইক সকাল ০৬.০০ ঘটিকা হতে দুপুর ০২.০০ ঘটিকা পর্যন্ত এবং দুপুর ০২.০০ ঘটিকা হতে রাত্রী ১০.০০ ঘটিকা পর্যন্ত লাল রংএর ইজিবাইক চলবে।১৬ তারিখ হতে মাসের পরবর্তী দিনগুলোতে লাল রং এর ইজিবাইক সকালে চলবে ও বিকালে চলবে সবুজ রং এর ইজিবাইক। সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন...

দিনাজপুরে ইসলামি আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:-দিনাজপুরে ইসলামি আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামি সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা শাখার উদ্যোগে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।বুধবার (১১ সেপ্টেম্বর ২০২৪) বিকেল ৩টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।গণ সমাবেশে বক্তারা বলেন, ইসলামি ও সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।গত ৫৩ বছর এই দেশ শাসনের নামে শোষণ করেছে।বিগত সরকার গুলো আমাদের কল্যাণে কাজ করেনি।তাই নেতা নয়, নীতির পরিবর্তন করতে হবে।হাজার মানুষ জীবন দিয়েছেন।অসংখ্য মানুষ আহত...

সুকৌশলে জামাত একক সরকার গঠন করতে যাচ্ছে

সেপ্টেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ দেশ দ্বীত্বয় স্বাধিন হয়েছে।হায়েনার আঁচড়ে, ক্ষত বিক্ষত রক্তাক্ত দেশটিকে মলম লাগিয়ে সুস্থ করার দায়িত্ব নিয়েছন ছাত্র উপদেষটারা আরে তাদের গার্ড লাইনে আছেন ড. ইউনুস।তারা কি পারছেন বা পারবেন দেশটাকে ঢেলে সাজাতে, এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারন মানুষের মনে।আমজনতা বলছে, ইউনুস সরকারের দেশ গড়ার দায়ীত্ব নেয়া মাসাধিক সময় চলে গেলেও কাজের কাজ কিছু হয়নি।বরং দেশে ক্রমান্বয়ে বেড়েই চলেছে আরজকতা আর সহিংসতা।উপদেস্টা নাহিদ সাফ জানিয়েছন সহিংসতা আর দখল বাজির ফল বালো হবেনা।দেশ জুড়ে চলছে মোসজিদ দখন, ওলি আওলিয়াদের মাজার ভেঙ্গে গুড়িয়ে দেয়ার মহা উৎসব।এছাড়া স্থাপনা দখল, চাঁদাবাজি আর রক্তের হোলি খেলা। মানুষের জীবন যেন পিপিলিকার মত,মন চাইলেই যে কাউ।লনির্যাতন, পিটিয়ে রক্তাক্ত জখম, এমন কি মেরফেলা পুতুল খেলার মত ? চলছে ইচ্ছামত পদত্যাগে বাধ্য...