শুক্রবার ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মে ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ভারত ও পাকিস্তানের চিরায়িত মধ্যকার সংঘাত স্পষ্টভাবে দেখিয়ে দেয়, কাশ্মীর ইস্যুতে উত্তেজনা কেবল চাপা পড়ে থাকে, কিন্তু মিটে যায় না।এই দুই দেশের জন্মসূত্রে প্রাপ্ত শত্রুতা হতভাগা কাশ্মীরের মানুষদের ভাগ্যে জোটি শুধু করুন মৃত্যু আর্তনাদ আর অশ্রু।ইতিহাসের পাতায় ভারত-পাকিস্তান সম্পর্ক মানেই যেন দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ আর অবিশ্বাসের কাহিনী।১৯৪৭-এর রক্তাক্ত বিভাজনের পর থেকে শুরু হওয়া এই তিক্ত সম্পর্ক একবিংশ শতাব্দীতেও স্থির হয়নি।সম্প্রতি কাশ্মীরকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত কিন্তু তীব্র এক সামরিক সংঘাত ঘটে।
উভয় দেশই নিজেদের বিজয় দাবি করলেও বাস্তবে এই সংঘাতে কোনো স্পষ্ট বিজয়ী নেই।সম্প্রতি চলমান যুদ্ধের, যুদ্ধবিরতির ঠিক পরপরই নিজেদের জয় দাবি করে ভারতের টেলিভিশন চ্যানেল...
মে ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দেশে হঠাৎ করেই বেড়ে গেছে ট্রেন লাইনচ্যুতের ঘটনা।গত শনিবার ও তার আগের ২৪ ঘণ্টায় পণ্যবাহী ও যাত্রীবাহী মিলে ৭টি ট্রেন লাইনচ্যুত হয়।চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে রেলপথের ত্রুটি দৃশ্যমান হওয়ায় চলাচলরত ট্রেনগুলো ডি-রেইল হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আর এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত সতর্কতার সঙ্গে ট্রেন চালানোর নির্দেশনা দিয়েছে রেল প্রশাসন।তীব্র গরমের কারণে রেললাইনের পাত বেঁকে যাওয়া কিংবা রেললাইনে কোনো ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা সে প্রশ্নই সামনে আসছে।
সেই সঙ্গে রেললাইন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ত্রুটিপূর্ণ ও দায়সারাভাবে সংস্কার কাজ, যথাযথ তদারকির অভাবও দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন অনেকে।তবে লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে রেলের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে দুটি...
মে ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
ধর্মমতে আজকের দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ এবং মৃত্যুবরণ করেন।বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ।ধর্মমতে আজকের দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ এবং মৃত্যুবরণ করেন।তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্ববীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।আজ (১১ মে) দিনটি সরকারি ছুটি।এ দিনের শুরুতে শান্তি শোভাযাত্রা, বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোতে দিনব্যাপী প্রদীপ প্রজ্জ্বলন, পূজা ও প্রার্থনার আয়োজন করে বুদ্ধের আদর্শ অনুসারী বৌদ্ধ সম্প্রদায়।এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্জ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাতফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধপূজা অনুষ্ঠিত হচ্ছে।‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের...
মে ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সম্প্রতি বজ্রপাত ও ঝড়-বৃষ্টির আশঙ্কায় দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করেছে।উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এসব অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, ২০২৩ সালের ২৮ জুন ২০টি জেলার নদীবন্দর ও উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া,...
মে ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নীতিমালাভঙ্গ’, ‘ভুয়া তথ্য প্রচার’ এবং ‘সহিংসতা উসকে দেওয়ার’ অভিযোগে এবার বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনসমূহের সঙ্গে সংশ্লিষ্ট সব সামাজিকমাধ্যম পেজ। ফেসবুক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষক সূত্র।সূত্র জানায়, বিগত কয়েক মাস ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক পেজে বিতর্কিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ জমা পড়ছিল। এইসব অভিযোগ পর্যালোচনার পর ফেসবুক ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ লঙ্ঘনের প্রমাণ পায় এবং ধাপে ধাপে এসব পেজ বন্ধের উদ্যোগ নেয়।ফেসবুকের পাশাপাশি ইউটিউব ও টিকটকেও নজরদারি জোরদার করা হয়েছে। গুগল ও টিকটকের তরফ থেকেও একাধিক পেজ ও চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।আওয়ামী লীগের...
মে ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছানোর পর পাকিস্তানের শক্ত প্রতিরোধ ও কৌশলগত জবাবে ভারতের অবস্থান নড়বড়ে হয়ে পড়ে। প্রতিকূল পরিস্থিতিতে ভারত অবশেষে যুক্তরাষ্ট্রের মাধ্যমে যুদ্ধবিরতির পথ খুঁজতে বাধ্য হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সামরিক বাহিনী সীমান্তে অত্যন্ত প্রস্তুত ও পরিকল্পিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, যা ভারতীয় আগ্রাসনের মুখে অপ্রত্যাশিত প্রতিরোধ সৃষ্টি করে। পাল্টা আক্রমণে পাকিস্তান একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখল করে নেয় বলে দাবি করেছে ইসলামাবাদ।এদিকে, ভারতীয় কূটনৈতিক মহল থেকে জানা যায়, দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রকে সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এরই মধ্যে উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে...
মে ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্প্রতি তার ছেলে ও শ্যালককে সঙ্গে নিয়ে হঠাৎ করেই দেশ ত্যাগ করেছেন।এই বিদেশ যাত্রা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না আসায় শুরু হয়েছে নানা জল্পনা ও আলোচনা।সরকারের পক্ষ থেকেও এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই সফরটি ছিল অত্যন্ত গোপনীয় এবং তাৎক্ষণিক সিদ্ধান্তে নেয়া।
মো. আবদুল হামিদের শ্যালক সম্প্রতি একটি হত্যা মামলার আসামি হিসেবে আলোচনায় এসেছেন।তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত এবং সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবেও পরিচিত।তার বিরুদ্ধে মামলা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা অনেকের কাছে এই সফরের মূল কারণ হিসেবে মনে হচ্ছে।অনেকে ধারণা করছেন, রাজনৈতিক ও আইনি ঝুঁকি এড়াতেই এ ধরনের দ্রুত বিদেশ যাত্রার সিদ্ধান্ত নেয়া হয়েছে।রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে আবদুল...
মে ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- আজ সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে উদযাপিত হয়েছে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে-২০২৫।অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।তিনি তার বক্তব্যে ফায়ার সার্ভিসকে দুর্যোগকালীন প্রথম সাড়া প্রদানকারী এবং জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে চিহ্নিত করেন।
মহাপরিচালক তার ভাষণে বলেন, "ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর শুধুমাত্র অগ্নিনির্বাপণ বা উদ্ধার কার্যক্রমে সীমাবদ্ধ নয়, এটি দুর্যোগ মোকাবিলায় জনগণের সবচেয়ে বড় সহযোগী এবং সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে।যেকোনো বিপদে, দুর্যোগে প্রথমেই যে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মানুষের আস্থা অর্জন করে, তা হলো আমাদের...
মে ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী থানায় আজ দুপুর ২ টায় ইসলামী যুব আন্দোলন কমিটির পক্ষ থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বারকে একটি সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কমিটির বিভিন্ন নেতা এবং সদস্যরা, পুলিশ বাহিনীর কর্মকর্তারা, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন কমিটির সম্মানিত সভাপতি মোঃ শাহ্ জালাল, সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ পাইক, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, দপ্তর সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, অর্থ সম্পাদক আবু তৈয়ব, প্রচার সম্পাদক ইয়াসিন মোল্লা, প্রকাশনা সম্পাদক আলম মিয়া সহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।এছাড়াও মনোহরদী থানার পুলিশ ফোর্সের সদস্যগণ...
মে ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
পাকিস্তান সরকারের দাবি, ভারত তাদের সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়ে পরাজয় স্বীকার করেছে।পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকালে পাকিস্তান-ভারত সীমান্তে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে।পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে যে, ভারতীয় বাহিনী সীমান্তে একসময় ‘সাদা পতাকা’ উড়িয়েছে, যা তাদের পরাজয় ও আত্মসমর্পণের সঙ্গী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, “এটি এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে ভারত তাদের পরাজয় স্বীকার করেছে।সীমান্তে সাদা পতাকা উত্তোলন করার মাধ্যমে তারা নিশ্চিত করেছে যে তারা আমাদের প্রতিরোধের সামনে দাঁড়াতে পারছে না।"তবে, ভারতীয় সরকারের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।ভারতীয় বিদেশ মন্ত্রণালয় এই দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছে, "এটা একটি ভুল তথ্য।আমাদের সেনাবাহিনী...