শুক্রবার ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর ৩৯ আসনের ১৪টিতে স্বতন্ত্র বনাম নৌকার হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ

ডিসেম্বর ২৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- নানা কৌশলের পরও জাতীয় নির্বাচনের অর্ধেক সংখ্যক আসনও ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ করা যাচ্ছে না।প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর সারাদেশের ৩০০ আসনের মধ্যে ১০১টিতে লড়াইয়ের আভাস মিলেছে।বাকি আসনে ভোট হতে যাচ্ছে অনেকটাই একতরফা।এবার ২৭টি নিবন্ধিত দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা।অন্তত ১১ মন্ত্রী-প্রতিমন্ত্রীর জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন এই স্বতন্ত্ররাই।কারণ আওয়ামী লীগ ও সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ইতোমধ্যে আসন বণ্টন করেছে।এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলের মধ্যেও আসন সমঝোতা হয়ে গেছে।ফলে ভোটের মাঠে যতটুকু প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা, তার সবটুকুই আওয়ামী লীগের স্থানীয় পদধারী স্বতন্ত্র প্রার্থীদের ঘিরে।এবারের নির্বাচনে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

ডিসেম্বর ২৮, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২৭ ডিসেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৬ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-২, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

বিএনপির ভোটের জন্যই কি বাদশা-মিনুর চা-চক্র ?

ডিসেম্বর ২৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর রাজনীতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু।সুযোগ পেলেই মিনুকে তুলোধুনো করেন বাদশা।মিনুও ছাড়েন না।কয়েকমাস আগেই একটি টেলিভিশন চ্যানেলের টক-শোতে বাদশার অতীত নিয়ে নানা কথা বলেন মিনু।সেই বাদশা-মিনু একসঙ্গে চা-চক্রে বসেছিলেন।গেল শনিবার সন্ধ্যায় রাজশাহীর তিনতারকা ‘হোটেল এক্স’-এর প্যানোরোমা ক্যাফেতে দুজনে কফি খেয়েছেন বলে জানা গেছে।গোয়েন্দা সূত্রের খবর, ক্যাফেতে বসে দুজনে সময় কাটিয়েছেন প্রায় ২০ মিনিট।তবে কী নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।আর এ নিয়ে ১৪ দলের শরীক আওয়ামী লীগের রাজশাহী নেতাদের মধ্যে বিরাজ করছে ব্যাপক ক্ষোভ।বাদশাকে এমনিতেই এবার পাশ কাটিয়ে চলছে আওয়ামী...

ধর্মীয় প্রতিষ্ঠান থেকে কৃষি মাঠ সবখানেই মাহি, বাদ যায়নি এতিমখানাও

ডিসেম্বর ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- নির্বাচনী প্রচারণায় নেমে ভোটারদের মন জয় করতে মসজিদ, মন্দির ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান,কৃষি মাঠ, প্রত্যান্ত গ্রামাঞ্জলে ছুটে বেড়াচ্ছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি।বাদ পড়েনি এতিম খানা গুলোও।২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে  রাজশাহী-১, মাহগির নির্বাচনী এলাকস মুন্ডুমালায় তাহসীনুল কুরআন হিফজ মাদ্রাসার ছাত্রদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন এবাং নিজ হাতে পরম মমতায় এতিম শিশুদের  প্লেটে খাবার তুলে দেন এবং তিনিও তাদের সাথে খাবার খান।মাহিয়া মাহি জানান, যেহেতু তিনি নির্বাচন করছেন এই মুহূর্তে তার সব শ্রেণিপেশার মানুষের দোয়া দরকার।পাশাপাশি সদকায়ে জারিয়ার কথা মাথায় রেখে তিনি এমন কাজ প্রায়ই করে থাকেন।এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে গোদাগাড়ি উপজেলার কাঁকনহাট...

মায়ের মমতার খোঁজে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করল মতিহার থানা পুলিশ

ডিসেম্বর ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর গ্রামের ৫ বছরের শিশু মায়ের খোঁজে রাজশাহীতে এসে হারিয়ে যায়।এই শিশুটিকে গতকাল উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।শিশুটির নাম আব্দুল সোবহান।সে দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর গ্রামের শাহিনুর ইসলামের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৬ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১১ টায় আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই মো: মফিজুল ইসলাম ও তাঁর টিম থানা এলাকায় নিরাপত্তা ডিউটি করছিলো।এসময় তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে একটি পাঁচ বছরের শিশুকে কাঁদতে দেখে।এসআই মো: মফিজুল ইসলাম শিশুটির কাছে তার নাম ঠিকানা...

রাজশাহীকে সামনের দিকে এগিয়ে নিতে চাই…রাসিক মেয়র

ডিসেম্বর ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পরিচ্ছন্নতা, সবুজায়ন, আলোকায়ন ইত্যাদি ক্ষেত্রে রাজশাহী মহানগরী সারাদেশে প্রসংশা অর্জন করেছে।নগরীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে।নগরীর এই সুনাম ধরে রেখে রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।সিটি কর্পোরেশনের নতুন নতুন আয় খাত সৃষ্টি করতে চাই।গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নগর ভবনে সচিবালয় বিভাগের অধীনস্থ বিভিন্ন শাখায় কর্মরতদের সাথে এক মতিবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।সভায় তিনি সিটি কর্পোরেশনের কার্যক্রমে আরো গতিশীল আনতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন।এছাড়াও তিনি বলেন, সিটি কর্পোরেশনের আয় খুব কম।সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধিতে নতুন নতুন...

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডিসেম্বর ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ ,রাজশাহী:- ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরনের মাধ্যমে সেচ এলাকা দক্ষতা বৃদ্ধিকরন এবং পরীক্ষামূলকভাবে ড্রীপ সেচ পদ্ধতির প্রচলন শীর্ষক প্রকল্পের আওতায় ২ (দুই) দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দূর্গাপুর জোন দপ্তরের এর আয়োজনে ২দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরনের মাধ্যমে সেচ এলাকা দক্ষতা বৃদ্ধিকরন ও পরীক্ষামূলকভাবে ড্রীপ সেচ পদ্ধতির কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক এমপি বেগম আখতার জাহান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীনতা দিয়ে গেছেন।তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ব...

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিসেম্বর ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- শিক্ষা ও সমাজ উন্নয়নের মুখপত্র 'বিশ্ববিদ্যালয় পরিক্রমা' এর উদ্যোগে রাজশাহীতে এইচএসসি-২০২৩ এ জিপিও-৫ প্রাপ্ত আট শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান এবং মহান বিজয় দিবস উপলক্ষে মাদক নির্মূলে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করে সংবর্ধিত করেন মেয়র।অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান তিনিপ্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয়...

রাজশাহী মহানগরীতে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার; গ্রেফতার ১

ডিসেম্বর ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড়ে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত আসামি মো: সালাহ্ উদ্দিন (৩০) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ীর মৃত আমির আলীর ছেলে।সে বর্তমানে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুরে বসবাস করে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রাত সোয়া ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: নাদিম উদ্দীন ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৩ ও মাদকদ্রব্য উদ্ধার

ডিসেম্বর ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২৫ ডিসেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-২ জন, শাহমখদুম থানা-৩ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন ও ডিবি পুলিশ-৫ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৬৫.২০ গ্রাম হেরোইন, ১৫০ গ্রাম গাঁজা ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...