সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
,রাজশাহী:- ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরনের মাধ্যমে সেচ এলাকা দক্ষতা বৃদ্ধিকরন এবং পরীক্ষামূলকভাবে ড্রীপ সেচ পদ্ধতির প্রচলন শীর্ষক প্রকল্পের আওতায় ২ (দুই) দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দূর্গাপুর জোন দপ্তরের এর আয়োজনে ২দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরনের মাধ্যমে সেচ এলাকা দক্ষতা বৃদ্ধিকরন ও পরীক্ষামূলকভাবে ড্রীপ সেচ পদ্ধতির কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক এমপি বেগম আখতার জাহান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীনতা দিয়ে গেছেন।তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ব...
ডিসেম্বর ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- শিক্ষা ও সমাজ উন্নয়নের মুখপত্র 'বিশ্ববিদ্যালয় পরিক্রমা' এর উদ্যোগে রাজশাহীতে এইচএসসি-২০২৩ এ জিপিও-৫ প্রাপ্ত আট শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান এবং মহান বিজয় দিবস উপলক্ষে মাদক নির্মূলে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করে সংবর্ধিত করেন মেয়র।অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান তিনিপ্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয়...
ডিসেম্বর ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড়ে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত আসামি মো: সালাহ্ উদ্দিন (৩০) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ীর মৃত আমির আলীর ছেলে।সে বর্তমানে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুরে বসবাস করে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রাত সোয়া ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: নাদিম উদ্দীন ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল।
এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে...
ডিসেম্বর ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২৫ ডিসেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-২ জন, শাহমখদুম থানা-৩ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন ও ডিবি পুলিশ-৫ জনকে আটক করে।
যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৬৫.২০ গ্রাম হেরোইন, ১৫০ গ্রাম গাঁজা ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
ডিসেম্বর ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফেসবুক লাইভে এসে জুতাপেটা করার হুমকিদাতাকে নির্বাচন অনুসন্ধান কমিটি ও রাজশাহীর জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক ও নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান শোকজ করেছেন।বিচারক আবু সাঈদ রবিবার এ শোকজ নোটিশ জারি করেন।এতে বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলার কথিত সাধারণ সম্পাদক পরিচয় দানকারী মাহাবুর রহমান মাহামকে আগামী ২৭ ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে এর লিখিত জবাব দিতে বলা হয়েছে।মাহাম এর আগে গতকাল শনিবার রাতে তাঁর ফেসবুক আইডি থেকে লাইভ করে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতাপেটা করার হুমকি দেন।পাশাপাশি মাহি ওই আসনের নৌকার প্রার্থী ফারুক চৌধুরীর বাড়ির কাজের লোকের যোগ্য নন বলেও দাবি করেন মাহাম।
এ ঘটনার পরে রাতেই মাহি তানোর থানায় একটি লিখিত...
ডিসেম্বর ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:-নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল-অবরোধসহ নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো।এসব কর্মসূচি চলাকালে প্রায় প্রতিদিনই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও রেলে বড় ধরনের নাশকতার চেষ্টা করছে দুর্বৃত্তরা।রেলে নাশকতায় ইতোমধ্যে আগুনে পুড়ে অবুঝ শিশুসহ পাঁচজন নিহত হলেও আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।রেলকে টার্গেট করে বড় ধরনের নাশকতার মাধ্যমে নির্বাচন বানচালে একটি গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন।রেলওয়ের এক হিসেবে দেখা গেছে ২৮ অক্টোবর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে বড় ধরনের ৮টি নাশকতা বা দুর্ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।এসব ঘটনায় সরকারি এই সংস্থাটির প্রায় ৯ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।
এ ছাড়াও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জেলা পর্যায়েও...
ডিসেম্বর ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহীর:- গত ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রি. রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ^র পশ্চিমপাড়া গ্রাম হতে রাত ০৩:৪০ টায় দুইজন মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম হিরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে মো: মোস্তাফিজ (২৪) এবং মোসা: জাহিদা বেগম (২০)।মো: মোস্তাফিজ পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন আমখোলা গ্রামের মৃত হাবিব হাওলাদারের পুত্র এবং মোসা: মারিয়া বেগম একই জেলা, পটুয়াখালী সদর থানার চর-মুইশাদী গ্রামের মো: মোস্তাফিজের স্ত্রী।উভয়ের বর্তমান ঠিকানা গ্রাম: বানেশ^র পশ্চিমপাড়া থানা: পুঠিয়া, জেলা: রাজশাহী।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মো: দাউদ উজ জামান আকাশ ও সঙ্গীয় ফোর্স-সহ গত ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রি. রাত ০২:৫০ টায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের...
ডিসেম্বর ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২৪ ডিসেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-৩ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন, কর্ণহার থানা-৩ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে।যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৫০ গ্রাম হেরোইন, ৬২ বোতল ফেন্সিডিল, ১৩০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
ডিসেম্বর ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মানদী থেকে দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।২৩ ডিসেম্বর শনিবার ভোর ৬ টার দিকে ভারতীয় সীমান্তের ১ কিলোমিটার ভেতরে ঝাউতলা এলাকা থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মরদেহ গুলো হচ্ছে,গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরকানাপাড় গ্রামের মো. শুকুরদির ছেলে কাউসার আলী (১৮) ও একই গ্রামের আতিকুর রহমানের ছেলে মোশারফ হোসেন মুশার (১৯)।স্থানীয়রা জানান , গত ১৯ ডিসেম্বর তারা দুজন নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজন হন।অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি।শনিবার সকাল ৬ টার দিকে নদীতে মাছ ধরতে যাওয়া অন্য জেলেরা তাদের মৃতদেহ ভারতীয় সীমান্তের ১ কিলোমিটার ভেতরে ঝাউতলা নামক স্থানে মূল পদ্মানদীর থেকে ভাগ হওয়া সরু নদীতে দেখতে পেয়ে খবর দিলে মরদেহ তুলে আনা হয়।এই নদীতে পানি প্রবাহমান আছে।
তারা মাছ...
ডিসেম্বর ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২৩ ডিসেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-২ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩৮ গ্রাম হেরোইন, ২৫ বোতল ফেন্সিডিল ও ৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...