শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ২৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২৪ আগস্ট শনিবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধনে নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়।মানববন্ধনে বক্তৃতারা বলেন, ডা. কাজেম আলী হত্যার ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের চিহ্নিত করা হয়নি।নগরীতে পুলিশ বাহিনীর স্থাপিত ৫ শতাধিক সিসি ক্যামেরা থাকলেও ওই হত্যাকাণ্ডে জড়িত মাইক্রো কারটি পর্যন্ত জব্দ করতে পারেনি পুলিশ।বাক্তারা হত্যাকাণ্ডটিকে পরিকল্পিত দাবি করে তারা বলেন, আওয়ামী লীগের এক নেতা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত।ডা. কাজেম আলী পরিবার বলছে, হত্যাকান্ডের পর এখন পর্যন্ত তাদের পরিবার...
আগস্ট ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর শহর রাজশাহী।এটি রাজশাহীবাসীর গৌরবের।আমি গতকাল দায়িত্ব গ্রহণ করেছি।আজ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে সভা করেছি।জনগুরুত্বপূর্ণ কাজ গুলো, সেবাসমূহ দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে।ইতোমধ্যে অনেক নাগরিক সেবা চালু হয়েছে, যেগুলো বাকি রয়েছে, সে গুলোও আজকের মধ্যে চালু করা হবে।এছাড়া প্রকল্পের আওতাভুক্ত উন্নয়ন কাজসমূহ শুরু করা হবে।আয়ের খাতসমূহ দ্রুতই চালু করা হবে।সিটি কর্পোরেশনের কোন কাজে দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।২০ আগস্ট মঙ্গলবার দুপুরে নগর ভবনের হলরুমে রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম বিষয় তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন সিটি প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
তিনি আরো বলেন, সরকারি প্রতিষ্ঠান গুলো...
আগস্ট ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিবির নেতা রায়হান আলী হত্যা কাণ্ডের ঘটনায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচম খায়রুজ্জামান লিটন-সহ ১২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।১৯ আগস্ট সোমবার রাতে রাজশাহীর মহানগর বোয়ালিয়া মডেল থানায় এ মামলাটির দায়ের করেন আন্দোলনের সমন্বয়ক রানা ইসলাম।এ বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ বলেন, রায়হান আলীর মৃত্যুর ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।সেটি আমরা গ্রহণ করেছি।এতে ৫০ জনের নাম উল্লেখ করে ১২শ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাজশাহীর তালাইমারি এলাকা থেকে মিছিল নিয়ে সাহেব বাজার আসলে মেয়র লিটনসহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা হামলা চালায়।এতে গুলিবিদ্ধ হন মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান।পরে...
আগস্ট ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সিপিএসসি র্যাব-৫ রাজশাহী ফেন্সিডিলসহ মাদক চক্রের সদস্যদের গ্রেফতার করেছে।গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে গত শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজশাহীর বাঘা থানার খায়েরহাট নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক চক্রের ৩জন সদস্যকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলেন যথাক্রমে কুষ্টিয়া জেলার আতারপাড়ার মোঃ আবু বেপারীর ছেলে মোঃ মিলন বেপারী (৩০), একুই এলাকার মৃত হাবিল বেপারীর ছেলে মোঃ হোসেন আলী (৩২) ও রাজশাহীর বাঘা থানার ব্রাক্ষণডাঙ্গার মোঃ মাজেদ প্রামানিকের ছেলে মোঃ লালন ইসলাম (৩৪)।গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ২৫০ বোতল ফেন্সিডিলসহ আনুসাঙ্গিক সামগ্রী জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব-৫ রাজশাহী প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন ।
IPCS News : Dhaka : বাবুল...
আগস্ট ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে দিনে দুপুরে শিশুকে তুলে নেয়ার চেষ্টার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত স্বাপেক্ষে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ ইয়্যাস।গতকাল শুক্রবার (১৬ আগস্ট) সকালে গণ-মাধ্যমকে ইমেল বার্তায় এ দাবির বিষয়টি জানান যুব সংগঠনটি।উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ ইয়্যাস এর সভাপতি মো. শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক যৌথভাবে এ ইমেইল বার্তা প্রেরণ করেন।ইমেইল বার্তায় তারা বলেন, দেশের অন্যতম শান্তির ও নিরাপদ নগরী রাজশাহী।অথচ এই নিরাপদ ও শান্তির নগরীতে মানুষের নিরাপত্তা ঝূঁকির সম্মূখিন।রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কয়ের দাড়া এলাকার নেকতারের গলি থেকে গত বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে ৭ বছরের এক শিশুকে অপহরন...
আগস্ট ১৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী নগরীর টিকাপাড়ায় ময়লার স্তুপ থেকে কুড়িয়ে পাওয়া হাত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।বল ভেবে কুড়িয়ে নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে।আহত দুই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।আহতরা হলো, টিকাপাড়ার আলমগীর হোসেনের সাত বছর বয়সের ছেলে আব্দুল্লাহ ও শাহীন আলীর আট বছরের ছেলে সাবা।প্রত্যক্ষদর্শীরা জানায়, বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় বিকট শব্দে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটে।শব্দ শুনে লোকজন গিয়ে সেখান থেকে আহত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।হাসপাতালের জরুরি বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।দুই শিশু বাসার সামনে খেলাধুলা করছিলো।এ সময় বল ভেবে হাত বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়ে তারা দুজনে আহত হয়।
খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনীরা গিয়ে...
আগস্ট ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দেশের উদ্ভূত পরিস্থিতিতেও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্যতা।এছাড়া ভারতের মেহেদীপুর বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে কার্যক্রম।এদিন প্রায় ৭৫টি পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করে।পানামা সোনামসজিদ পোর্ট লিঙ্ক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কোটা সংস্কার আন্দোলনের প্রভাব সারাদেশের ন্যায় সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিতেও পড়েছে।তবে গতকাল ৭৫টি পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে।আজকেও বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে।স্থলবন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে বলেও জানান তিনি।সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, স্থলবন্দরের...
আগস্ট ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- শোকবহ আগস্ট স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।শোক র্যালিটি গত বৃহস্পতিবার(০১ আগষ্ট) বেলা সাড়ে ১২টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয়।র্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।বিশাল শোক র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডরীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।শোক র্যালি শেষে এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দুই কন্যা ব্যতীত প্রায় সপরিবারে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতাবিরোধী ঘাতকেরা।সেই দিবস স্মরণে তারপর থেকে প্রত্যেক বছর সারাদেশেই সেটা আমরা ক্ষমতায় থাকি অথবা না থাকি,...
আগস্ট ০৩, ২০২৪
নিউজ ডেস্ক:
আরএমপি নিউজ:- গত (০২ আগস্ট ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন ও শাহমখদুম থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ২ জনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১০ গ্রাম হেরোইন, ১০ লিটার চোলাইমদ ও ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুলাই ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: গত (১৭ জুলাই ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-৩ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে।যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...