শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ০৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার।জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে রাজশাহীতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শনিবার রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং মুসলিম হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ধর্মালম্বী ও সুধিজনদের সাথে মতবিনিময় আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন।তিনি আরো বলেন, এ গুলো বিতর্ক সৃষ্টির বয়াব, আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোন জায়গায় আমরা হাত দেবো না।আমরা হলাম অন্তর্বর্তীকালীন সরকার।আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করা।এছাড়াও পূজায় হামলার বিষয়ে বলেন, হামলা হবে এমন কোন পরিস্থিতি নেই।আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করে জেলা প্রশাসকদের...
সেপ্টেম্বর ০৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম পুলিশ কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবু সুফিয়ান।৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণ করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবু সুফিয়ান।এসময় আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত আরএমপি কমিশনারকে স্বাগত জানান।পরবর্তীতে সকাল ১১:০০ টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে আরএমপি'র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন আরএমপিতে সদ্য যোগদানকৃত সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।কল্যাণ সভায় পুলিশ কনস্টবল হতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ কমিশনারের নিকট কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।পুলিশ কমিশনার প্রস্তাবনা গুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগের কথা বলেন।উক্ত সভায় তিনি পুলিশ...
সেপ্টেম্বর ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
পরীক্ষা গ্রহণ করে ফলাফল প্রকাশের দাবীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) নার্সিং অনুষদেও শিক্ষার্থীদেও আন্দোলন কর্মসুচি চলমান রয়েছে।গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রামেবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।এ সময় রামেবির ১২ কর্মকর্তা কর্মচারীকে অবাঞ্জিত ঘোষনা করে ও তাদের অপসারনের দাবীও জানানো হয়।গত বুধবার থেকে আন্দোলন করে আসছে নার্সিং শিক্ষার্থীরা।এ দিনের মিছিলে তারা লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে জেগেছে নার্সিং সমাজ জেগেছে, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, ভার্সিটি না থিয়েটার, থিয়েটার থিয়েটার, বেহায়া রামেবি, আর কতকাল জ্বালাবি, নির্লজ্জ রামেবি, আর কতকাল জ্বালাবি- ইত্যাদি স্লোগান দেন তারা।মিছিল শেষে রামেবি উপাচার্য কার্যালয়ের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এ সময় তারা বলেন রামেবির কতিপয় কর্মকর্তা...
সেপ্টেম্বর ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- শেখ হাসিনা সরকারের পতনের পর রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাকড়াও অভিযানের প্রথম দিনে ৪ আওয়ামীলীগ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহীনীর সদস্যরা।আটক কৃতরা হচ্ছেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালেকসহ আওয়ামী লীগের চার নেতাকে আটক করেছে পুলিশ।আটক হওয়া অপর দুজন হলেন বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন এবং বাঘার আড়ানী পৌর আওয়ামী লীগের নেতা শহিদুজ্জামান শহিদ।সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।আর ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় গিয়ে আশ্রয় নিতে...
সেপ্টেম্বর ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন পদত্যাগ করেছেন।২ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র দেন তিনি।৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তার পদত্যাগ পত্রের একটি কপি গণমাধ্যমকর্মীদের হাতে আসে।পদত্যাগপত্রে উপাচার্য উল্লেখ করেন, ‘আমি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে ২০২১ সালের ৩০ জুন থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব অত্যন্ত সততা, দক্ষতা এবং নিষ্ঠার সাথে পালন করে আসছি। আমি ব্যক্তিগত কারণে উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম।এমতাবস্থায় উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগপত্র গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানাচ্ছি।উল্লেখ্য, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ১১ আগস্ট উপাচার্য নিজ কার্যালয়ে আসলে বৈষম্যবিরোধী ছাত্র...
সেপ্টেম্বর ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর পদ্মায় চর মাঝারদিয়ারে গত ১ সেপ্টেম্বর রোববার নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রথমে চর খানপুর এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।পরে রাত আড়াইটার দিকে বাকি দুজনের মরদেহ ভেসে উঠলে তাদের মরদেহও উদ্ধার করা হয়।মৃতরা হলেন, চর মাজারদিয়ার এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)।তারা সবাই চর মাঝারদিয়ারের বাসিন্দা।মৃতদের চর মাজারদিয়াড় চরে সকাল সাড়ে ৯টায় নামাযে জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়।উল্লেখ রোববার রাত ৮ টার দিকে পদ্মা নদী দিয়ে ছোট নৌকায় ১৬ জন কৃষক ও শ্রমিক টমেটোর জমিতে কাজ করে নৌকা যোগে এক চর থেকে আরেক চরে ফিরছিলেন।এ সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে নৌকা ডুবে যায়।নৌকায় থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতারিয়ে নদীর পাড়ে...
সেপ্টেম্বর ০২, ২০২৪
নিউজ ডেস্কঃ
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার(১ সেপ্টেম্বর) নগর ভবনের গ্রিন প্লাজায় সামাজিক বন বিভাগ, রাজশাহী আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বেলুন ফেস্টুন, পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। পওে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।রাজশাহী জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি মীর শাফিন মাহমুদ, র্যাব-৫ সহকারী পরিচালক ফাহাদুজ্জামান আকন্দ, রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন।স্বাগত...
সেপ্টেম্বর ০২, ২০২৪
নিউজ ডেস্কঃ
নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে গতকাল (১ সেপ্টেম্বর) রোববার পালিত হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস।রোববার সকালে প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।ফেস্টুন ও পায়রা উড্ডয়ন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ ছাত্রদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।এরপরই বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হয়।এরপর সকাল পৌনে ১০ টায় বের করা হয় ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক শোভাযাত্রা।শোভাযাত্রায় অংশ নেন রুয়েটের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এরপর...
আগস্ট ৩১, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেল থেকে সপরিবারে পলাতক রয়েছেন সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।রেখে গেছেন অন্তত এক হাজার কোটি টাকার সম্পদ।দুর্বৃত্তরা ৫ আগস্ট রাতেই লিটনের বাড়িতে লুট শেষে আগুন দেয়।এ সময় নগর ভবনেও আগুন দেওয়া হয়।একাধিক সূত্রের দাবি, নগর ভবনে মেয়রের গোপন কক্ষে ছিল প্রায় ২০ কোটি টাকা।বাড়িতে ছিল অন্তত ১০ কোটি টাকা, সোনার গয়না, ডলারসহ দামি আসবাবপত্র এসব লুট হয়েছে।একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, সব মিলিয়ে গত ১৬ বছরে লিটন পরিবারের অন্তত এক হাজার কোটি টাকার সম্পদ বেড়েছে।রাজশাহী নগরীর উপশহর এলাকার বাসিন্দা আগর আলী বলেন, ‘২০০৮ সালের আগে লিটনের সম্পদ বলতে কেবলই ছিল তাঁর বাবার রেখে যাওয়া কিছু জমিজমা আর দুটি বাড়ি।এখন তো তিনিসহ পরিবারের সদস্যদের অগাধ...
আগস্ট ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
এনটিভির রাজশাহীর স্টাফ রিপোর্টার শ.ম. সাজুকে আহ্বায়ক ও দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুলকে সদস্য সচিব করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।সোমবার (২৬ আগস্ট) দুপুরে রাজশাহী প্রেস্কক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটির এক তলবি সভায় এই কমিটি গঠন করা হয়।এর আগে সভায় পূর্বের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়।তলবি সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন।সভায় কমিটির সহ-সভাপতি শ.ম সাজু, আহসান হাবীব অপুসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।নতুন গঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন-দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক ইত্তিফাকের স্টাফ রিপোর্টার মো. অনিসুজ্জামান, এসএ টিভি রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল...