শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) লুট হওয়া দুইটি অস্ত্রসহ একটি রাবার বুলেট উদ্ধার করেছে আরএমপি'র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।১ অক্টোবর দিবাগত রাত ১ টার দিকে নগরীর মুক্তমঞ্চ এলাকায় কাশবনের ভিতর সন্দেহজনক একটি বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ গিয়ে বস্তার ভিতর থেকে দুইটি অস্ত্র (শর্টগান) ও একটি রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।পুলিশ জানায়, ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরসহ বিভিন্ন থানা, ফাঁড়ী ও পুলিশ বক্সে দুস্কৃতিকারীরা ১৬৪ টি আগ্নেয়াস্ত্রসহ সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এ যাবৎ ১৪৬ টি অস্ত্র উদ্ধার হয়েছে।অস্ত্র...
অক্টোবর ০১, ২০২৪
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর গণসমাবেশ।৩০ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪.০০ টায় মনোহরদী বাসস্ট্যান্ডে মনোহরদী উপজেলা শাখার আয়োজনে ওই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ, (শায়েখে চরমোনাই) সিনিয়র আমীর, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, তিনি বলেন, যে ধর্ম-বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবং ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে মনোহরদী এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি আরও বলেন, গত ৫ আগস্ট এদেশের মানুষের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে এদেশের মানুষের অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। বছরের...
অক্টোবর ০১, ২০২৪
আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর কাটাখালী থানার আশরাফের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শাকিল হোসেন (৩০) ও মো: সাদেকুল ইসলাম সাজদার (২৫)। শাকিল রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়া এলাকার মো: আলমের ছেলে ও সাদেকুল একই থানার চরখিদিরপুর এলাকার মো: বেচ্ছাদ আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাটাখালী থানার আশরাফের মোড়ে দুই ব্যক্তি...
অক্টোবর ০১, ২০২৪
আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি হলেন মো: এমদাদুল হক (৪৮) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তর পাড়ার মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।
আজ ৩০ সেপ্টম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাত সোয়া ১ টায় (গতকাল দিবাগত রাত) মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে এমদাদুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
...
সেপ্টেম্বর ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঈশ্বর্দী থেকে রাজশাহী গামি চলন্ত কমিউটার ট্রেনের ভেতরে বরযাত্রীদের ওপরে দু দফায় হামলা করেছেন একদল ছাত্র।এ সময় জিআই পাইপ দিয়ে পিটিয়ে বরযাত্রীদের কয়েকজনের জনের হাত ও পা ভেঙে দিয়েছেন তাঁরা।এছাড় তাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করার কথা জানিয়েছে ভুক্তভোগীরা।২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল সোয়া আটটায় জেলার আড়ানী স্টেশনে কমিউটারথেকে ট্রেনে উঠেছিলেন ওই বরযাত্রীরা।তাঁরা গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে যাচ্ছিলেন।রাজশাহী রেলওয়ে স্টেশনে নামার পর হামলাকারীদের একজনকে আটক করে পুলিশে দেন রাজশাহী স্টেশনে কর্মরত আনসার সদস্যরা।আটক ছাত্র (১৭) নগরের আসাম কলোনি বউবাজার এলাকার বাসিন্দা।সে নগরের ইউসেপ স্কুলে পড়ে।তার সঙ্গে হামলায় মনির (২৪), মাইনুল (২৬) নামের দুই বড় ভাইসহ কিশোর বয়সী আরও কয়েকজন ছাত্র ছিল।মনির ও মাইনুল ছাড়া...
সেপ্টেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে সড়কে শৃঙ্খলা আনতে অটোরিকশা চলাচলে নির্দেশনা দিয়েছে আরএমপি ট্রাফিক বিভাগ।আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ হতে এই নির্দেশনা মেনে ইজিবাইক/অটোরিকশা চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে।এই নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ হতে পূর্বের ন্যায় পালাক্রমে সকালে লাল রং এর ইজিবাইক এবং বিকালে সবুজ রং এর ইজিবাইক চলাচল করার জন্য অনুরোধ করা হলো।মাসের প্রথম ১৫ দিন অর্থাৎ ০১ তারিখ হতে ১৫ তারিখ পর্যন্ত সবুজ রং এর ইজিবাইক সকাল ০৬.০০ ঘটিকা হতে দুপুর ০২.০০ ঘটিকা পর্যন্ত এবং দুপুর ০২.০০ ঘটিকা হতে রাত্রী ১০.০০ ঘটিকা পর্যন্ত লাল রংএর ইজিবাইক চলবে।১৬ তারিখ হতে মাসের পরবর্তী দিনগুলোতে লাল রং এর ইজিবাইক সকালে চলবে ও বিকালে চলবে সবুজ রং এর ইজিবাইক।
সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন...
সেপ্টেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক মা।সিজারের মাধ্যমে জন্ম নেওয়া ৫টি সন্তানই সুস্থ রয়েছে।১১ সেপ্টেম্বর বুধবার দুপুর একটার দিকে হাসপাতালের ২২ নম্বর প্রসূতি ও গাইনি ওয়ার্ডে চাঞ্চল্যকর এ ঘটনা টিঘটে।খবর পেয়ে জন্ম নেওয়া ৫ সন্তান দেখতে হাসপাতালের অন্যান্য রোগীর স্বজনরা ওই ওয়ার্ডে ভিড় করতে থাকেন।৫ সন্তান জন্ম দেওয়া ওই প্রসূতির নাম মেরিনা খাতুন (২৮)।এর আগেও তার দুটি কন্যা সন্তান ছিল।এবার তৃতীয় দফায় সন্তান প্রসব করতে গিয়ে একসঙ্গে ৫ ছেলে সন্তানের মা হোন তিনি।মেরিনার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী থানার শ্রীরামপুর গ্রামে।তিনি ওই গ্রামের মালেয়শিয়া প্রবাসী আব্দুল মজিদের স্ত্রী।তবে আব্দুল মজিদ বর্তমানে মালেয়শিয়ায় অবস্থান করছেন। বছর খানেক আগে তিনি ছুটিতে দেশে আসেন।
সম্প্রতি...
সেপ্টেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
এবার ‘প্রতীকি ক্লাস ও বই পড়া’ কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদের শিক্ষার্থীরা।৯ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টা থেকে রাজশাহী বিভাগীয় কমিশমারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।কর্মসূচিতে রামেবি অধিভুক্ত ২৩টি নার্সিং কলেজের বিএসসি কোর্সের শিক্ষার্থীরা অংশ নেন।ইতোমধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ এবং সিরাজগঞ্জ, বগুড়া ও রাজশাহীস্থ বিভিন্ন বেসরকারী নার্সিং কলেজের এ শিক্ষার্থীরা ৭ দফা দাবিতে ‘প্রতীকি পরীক্ষা ও প্রতীকি বিষপান’, গলায় ‘ফাঁসির দড়ি’ ঝুলিয়ে মিছিল, ‘কাফনের কাপড়’ জড়িয়ে অনশন এবং ক্লাস ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জনসহ নানা কর্মসূচি পালন করছিলেন।কর্মসূচিতে অসুস্থ হলে ১৫ শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তাদের...
সেপ্টেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
মেয়ের নাম মাসুদের সঙ্গে মিলিয়ে মাসুমা রাখতে চেয়েছিলাম।মাসুদই বলেছিলো।কিন্তু সেই মেয়েকেই রেখে চলে যেতে বাধ্য হলো মাসুদ।তাকে কেড়ে নেয়া হলো তার মেয়ের কাছ থেকে।আমার কাছ থেকে।এখন কী হবে আমাদের? আমার আর মেয়ের দায়িত্ব কে নেবে ? সদ্য নবজাতক কন্যা সন্তানকে কোলে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের বাইরে বেঞ্চে বসে কান্না-জড়িত কণ্ঠে কথা গুলো বলছিলেন নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদের স্ত্রী মোসা. বিউটি।এক পা না থাকা একটি পঙ্গু মানুষ কীভাবে ৫ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা চালালো ? এটি তারা বুজলোনা।তিনি গত ৩ সেপ্টেম্বর একটি কন্যা সন্তানের মা হয়েছেন।৮ সেপ্টেম্বর নবজাতক মেয়েকে কোলে নিয়ে নিহত মাসুদের লাশ নিতে এসেছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।নিহত আবদুল্লাহ আল মাসুদ রাজশাহী...
সেপ্টেম্বর ০৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
সড়কে বসেই 'প্রতীকি পরীক্ষা' ও 'প্রতীকি বিষপান' কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) বৈষম্য বিরোধী নার্সিং অনুষদের শিক্ষার্থীরা।শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে তারা এ কর্মসূচি পালন করেন।এসময় অন্তত ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।এ কর্মসূচিতে রামেবি অধিভুক্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ এবং বগুড়া, সিরাজগঞ্জসহ রাজশাহীস্থ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।গত বুধবার থেকে নগরীতে আন্দোলন করছেন তারা।গলায় রশি ঝুলিয়ে প্রতীকি ফাঁস দিয়ে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।প্রথমে পরীক্ষা গ্রহণে এক দফা দাবি থাকলেও বর্তমানে ৭ দাবিতে চলছে তাদের এ আন্দোলন।
দাবি গুলো...