শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (১৬ জুলাই ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-১ জন ও ডিবি পুলিশ-৫ জনকে আটক করে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৯ গ্রাম হেরোইন, ৪০ পিস ইয়াবা, ৫ পিস ট্যাপেন্টাডল, ১০ লিটার চোলাইমদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

‘দক্ষ নার্স তৈরির ফিল্ড ফোর্স হচ্ছেন নার্সিং শিক্ষকরা’ রামেবি উপাচার্য

জুলাই ১৬, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গতকাল সোমবার (১৫ জুলাই, ২০২৪ খ্রি.) সকাল ১০টায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে রামেবি অধিভুক্ত নার্সিং কলেজসমূহের ২০২৩ সালের বিএসি ইন নার্সিং/বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং কোর্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহন উপলক্ষ্যে ‘নার্সিং অনুষদ সভা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।রামেবির উপাচার্য ও ডিন (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন, রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার (অ.দা.) ডা. মো. জাকির হোসেন খোন্দকার।সভায় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিবসহ রামেবি অধিভুক্ত নার্সিং কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।সভা সঞ্চালনাসহ সার্বিক দায়িত্বে ছিলেন রামেবির ডিন দপ্তরের সেকশন অফিসার...

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর পক্ষ থেকে কর্মসূচি পালন

জুলাই ১৬, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র পক্ষ থেকে কর্মসূচি পালন করেছে।আজ সোমবার (১৫ই জুলাই) বিকাল সাড়ে ৫ টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর-এর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয়ে একটি মিছিল বের করেন।এ সময় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মীর ইসতিয়াক আহমেদ লিমন বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা দের কথা বিবেচনা না করে অবমাননা করছে কুচক্রী মহল বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্রের স্লোগানকে বিচরিত করছে আমরা সেই স্লোগানকে এই সমাবেশের মধ্যে দিয়ে মুখরিত করে বাংলার মানুষকে জানিয়ে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ১৬, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (১৫ জুলাই ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-২ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে।যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা, ৫.৩ গ্রাম হেরোইন ও ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহীতে যৌন নিপীড়নের অভিযোগে রিকশাচালক আটক

জুলাই ১৬, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর এক কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাজশাহী জেলার চারঘাট থানার লক্ষীপুর উত্তরপাড়া এলাকা থেকে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে আরএমপি'র কাটাখালী থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি মো: বজলুর রশিদ (৪০) রাজশাহী জেলার চারঘাট থানার লক্ষীপুর উত্তরপাড়া এলাকার মৃত দেছার প্রামানিকের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী গত ১১ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ বিকালে রাজশাহী মহানগরের কাদিরগঞ্জের একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়।সন্ধ্যা সাড়ে ৭ টায় ক্লাস শেষে রিকশায় সে বাসায় ফিরছিল।রাত সোয়া ৮ টায় রিকশাচালক কাটাখালী থানার বাইপাস মোসলেমের মোড়ের জোড়পুকুর নামক স্থানে পৌঁছালে রিকশাচালক রিকশাটি নষ্ট হয়েছে বলে রিকশাটি থামায়।তখন প্রচন্ড বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি...

৯ কিঃমিঃ পদযাত্রা করে রাজশাহীর ডিসিকে স্মারকলিপি দিলো শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- প্রায় নয় কিলোমিটারের গণপদযাত্রা শেষে রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছেন কোটা সংস্কারের জন্য আন্দোলনেরকৃত শিক্ষার্থীরা।১৪ জুলাই রোববার দুপুর ২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের হাতে এই স্মারকলিপি তুলে দেন।এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক শামীম আহমেদে বলেন, এটি যথাযথভাবে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত পাঠিয়ে দেওয়া হবে।এ সময় তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার জন্য এবং হটকারি আচরণ না করার আহ্বান জানান। এর আগে, বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে গণপদযাত্রা...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭ ও মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (১৪ জুলাই ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-১ জন, মতিহার থানা-১০ জন, কাটাখালী থানা-৪ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-৫ জন, এয়ারপোর্ট থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার  থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে।যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

আরএমপির খাম রহস্য: চন্দ্রীমা থানায় সেদিনের খাম রহস্য নিয়ে নানা প্রশ্নের ডিগবাজি

জুলাই ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের খাম লেনদেনের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, ওসিকে খাম দেয়া, সেটা ভিডিও করা ও ভিডিও ভাইরাল করা সব কিছুই ছিল পরিকল্পনা মাফিক।খাম প্রদানকারী ব্যক্তি খামে টাকা দেয়ার কথা অস্বীকার করলেও একটি পক্ষ প্রভাব খাটিয়ে সেটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে।ঘটনার দিন ওসির রুমে উপস্থিত ব্যক্তিরাই ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে সাজিয়েছিল বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।জানা গেছে, গত ৫ জুলাই (শনিবার) সন্ধ্যায় চন্দ্রিমা থানার ওসি মাহবুব আলমকে একটি খাম দেয়া ভিডিও ভাইরাল হয়।এরপর থেকে গণমাধ্যমেও বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ হয়।পরে তাকে থানার দায়িত্ব থেকে সরিয়ে দেয় আরএমপি।প্রকৃত পক্ষে সেদিন কি ঘটেছিল চন্দ্রিমা থানায়, সে বিষয়টি...

বিকল রেডিওলোজি সিস্টেম ইণ্জিন দিয়ে চলছে ট্রেন, নেই হ্যান্ডব্রেকও ভয় পাচ্ছেন চালকেরা

জুলাই ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ট্রেনের ইঞ্জিনের রেডিওলোজি সিস্টেমও বিকল হয়ে গেছে প্রায় শত বছর আগেই।চালকের তিনটি হ্যান্ডব্রেকের দুটি বিকল।ইঞ্জিনের সেফটি ডিভাইস ডেডম্যান ফুট প্যাডেল দুটি বিকল।দুর্ঘটনার সময় ব্যবহার করা ইমার্জেন্সি ব্রেকই নেই।চালকরাও পুরোনো এসব ইঞ্জিন দিয়ে ট্রেন চালাতে চাইছেন না।২৬৩টি ইঞ্জিনের মধ্যে ১৮০ লক্কর ঝক্কর খোদ রেলওয়ের দেয়া তথ্যানুযায়ী, নানা কারণে গত দেড় মাসে রেলের বিভিন্ন স্থানে রেলের ইঞ্জিন বিকল হয়েছে ৬১ বার।এর মধ্যে এপ্রিলে ৪৪ বার ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।সংশ্লিষ্টরা জানান, বর্তমানে বাংলাদেশ রেলবহরে থাকা ২৬৩টি ইঞ্জিনের মধ্যে ১৮০টি অর্থাৎ প্রায় ৬৭ শতাংশই ইঞ্জিন ৫৪ বছরের পুরোনো ও লক্কড়ঝক্কড় ইঞ্জিন দিয়েও চলছে রেল।লে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি, ঘটছে শিডিউল বিপর্যয়।গত...

দামকুড়া থানার পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জুলাই ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভিমের ডাইং গ্রামে অভিযান পরিচালনা করে ১ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ও ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামি এবং ভাবকি মধুপুর এলাকার ৩ মাসের সাজাপ্রাপ্ত অপর এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি মো: তরিকুল ইসলাম চুন্নু ও মো: সোহেল রানা। মো: তরিকুল ইসলাম রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভিমের ডাইং গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে এবং মো: সোহেল রানা ভাবকি মধুপুর গ্রামের মো: মজিদের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: তরিকুলের বিরুদ্ধে রাজশাহী’র আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত ও ১ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি'র দামকুড়া থানায় মুলতবি ছিল।আসামি মো: তরিকুলকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে দামকুড়া থানা পুলিশ। গত...