বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪ জন

ডিসেম্বর ২৫, ২০২৪

ipcs news নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৩ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী। ...

আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ডিসেম্বর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- আজ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে সকাল ১০ টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।  সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাবনা তুলে ধরা হয়। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ কমিশনার আরএমপি’র সকল পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি অফিসার ও ফোর্সদের উত্তম পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।...

বঙ্গবন্ধু রেলসেতু’র নতুন নামকরণ ‘যমুনা রেলসেতু’

ডিসেম্বর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- যমুনা নদীতে নির্মিত নতুন রেলসেতুর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা রেলসেতু’। পূর্বে সেতুটির নাম ছিল ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতু’। রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই পরিবর্তন করা হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। ২২ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি জানান, যমুনা নদীর ওপর নবনির্মিত এই রেলসেতু এখন নতুন নামেই উদ্বোধন করা হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই রেলসেতু উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। এর আগে, ২১ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম সেতুটি পরিদর্শন করেন। তিনি বলেন, স্থানীয় এলাকার নামকে গুরুত্ব দিয়ে সেতুটির নতুন নামকরণ করা হয়েছে। যমুনা নদীর ওপর নির্মিত এই গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষেত্রে এই নীতিই অনুসরণ করা হয়েছে। ২০২০...

রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করলেন আরএমপি পুলিশ কমিশনার

ডিসেম্বর ২৩, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর পুলিশ কমিশনার আনুষ্ঠানিকভাবে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন করেছেন।২২ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কদমতলার মোড়ে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থানা ভবনের উদ্বোধন করেন। তিনি বক্তব্যে বলেন, নতুন ভবনটি রাজপাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে।আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ভবন পুলিশের কাজকে আরও সহজ করবে এবং জনগণের সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে প্রদান সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপাড়া থানা ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং থানার ব্যারাক...

মহাশ্মশানের পাহারাদারকে হ’ত্যা

ডিসেম্বর ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- নাটোরের বড় হরিশপুর কাশিমপুর মহাশ্মশানে পাহারাদার তরুণ কুমার দাস (৬০)কে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার রাতের কোনো এক সময় তার হাত পা বেঁধে হত্যা করা হয়।২১ ডিসেম্বর সকালে শ্মশানের ভোগ ঘরের বারান্দায় তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় শ্মশানের অন্য কর্মচারীরা।নিহত তরুণ কুমার দাস শহরের আলাইপুর ধোপাপাড়া এলাকার প্রয়াত কালীপদ দাসের ছেলে।মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় টিপু জানান, আজ সকালে মহাশ্মশান মন্দিরের অন্যান্য পাহারাদাররা আমাকে ফোন দিয়ে জানান যে, শ্মশানের ভোগ ঘরের বারান্দায় তরুণ কুমার দাসের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে।খবর শুনে আমি শ্মশান কমিটির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা প্রত্যক্ষ করে পুলিশে খবর দেই। তিনি আরও জানান, মহাশ্মশান মন্দিরের...

ওয়াসার পানির গুনগত মান বৃদ্ধি ও নেসকোর ভৌতিক বিলের প্রতিবাদে বিক্ষোভ

ডিসেম্বর ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী ওয়াসার নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ বন্ধ, নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা, দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উত্তরাঞ্চলের বৃহৎ সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।২১ ডিসেম্বর সকাল১০ টা থেকে ঘন্টব্যাপী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, পবার হরিপুর ইউপি চেয়ারম্যান ও জামাত নেতা অধ্যাপক আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাহমুদ হাসান, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক...

রাজশাহী মহানগরীতে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ কমিশনার

ডিসেম্বর ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি পুলিশ কমিশনার।২১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সোয়া ১১ ঘটিকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে বেলপুকুর থানার জামিরা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আরএমপি'র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বলেন, রাজশাহী মহানগরী পুলিশ নিরাপদ নগরী নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সময় মানবিক কাজ করে থাকে।এ কাজের অংশ হিসেবে আজকে আপনাদের মাঝে কম্বল বিতরণ করা হলো।আমরা সব সময় আপনাদের পাশে রয়েছি। যে কোনো প্রয়োজনে আরএমপি'র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর...

আরএমপি’র ডিবি’র অভিযানে ১২৫ লিটার চোলাই মদ উদ্ধার: গ্রেপ্তার ১

ডিসেম্বর ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও ১২৫ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত মো: শফিকুল ইসলাম (৩৫) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২০ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: মিজানুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি চোলাই মদ বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি রাত ৮ টায় শাহমখদুম...

রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২ জন

ডিসেম্বর ২১, ২০২৪

ipcs news নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত মো: ওমর ফারুক (২৬) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার গণকপাড়া এলাকার মৃত হেলাল উদ্দিন সরকারের ছেলে।সে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে চাঁদা চেয়ে হুমকি; আসামি গ্রেপ্তার

ডিসেম্বর ২১, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে মোবাইল ফোনে চাঁদা দাবী ও ভয়ভীতি প্রদানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত মো: শহিদুল ইসলাম ওরফে টুটুল (৪৩) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এ.বি.এম শরীফ উদ্দিনের কাছে গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ একাধিকবার একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে।কল দাতা নিজেকে একটি রাজনৈতিক সংগঠনের সক্রিয় কর্মী বলে পরিচয় দেয় এবং চাঁদার টাকা না দিলে তার বাড়ি ও গাড়ি পুড়িয়ে দেওয়ারও হুমকি দেয়।এ বিষয়ে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা...