শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

মার্চ ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:-রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে।সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে।এছাড়াও আরএমপির অভিযানে ১৩ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য অপরাধে ৭ জন।অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত মো: পিন্টু ওরফে সাঈদ হাসান (৪৫) ও মো: জাহিদুল আলম (৩৭)। যুবলীগ কর্মী পিন্টু রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা জামরুল তলার আব্দুর...

ধর্ষকের ঠিকানা এ বাংলায় হবে না’’ কার্যকরেরাবিতে ধর্ষকের প্রতীকী ফাঁ’সি

মার্চ ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দ্রুততম সময়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে প্রতীকী ফাঁসি ও দ্রোহের কবিতা পাঠ করে আন্দোলন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের পাশে ফাঁসির মঞ্চ তৈরী করে সেখানে প্রতীকী ফাঁসি দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে।মঙ্গলবার (১১মার্চ) বেলা ১২ টা হতে এই আন্দোলন শুরু হয়ে চলে দুপুর ১ টা পর্যন্ত।ফাঁসির মঞ্চ ঘিরে শিক্ষার্থীরা সমবেত হন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, শুধু আছিয়া নয় বর্তমানে দেশে বিভিন্ন জায়গায় ধর্ষণসহ নানা অপরাধে দেশে অস্তিতিশীল হয়েছে।আমরা চাই ধর্ষকের আসামীর ১৫ দিনের মধ্যে তদন্ত এবং ৩০ দিনের মধ্যে বিচারকার্য শেষ করা।রাষ্ট্র যে ১৮০ দিনের বিধান রেখেছে তা প্রত্যাখান করছি কেননা এই সময়ে অন্যকিছু ইস্যু চলে আসবে এবং এটা ধামাচাপা...

অটোরিকশায় নারীকে যৌন হেনস্তাকারী রানাকে আটক

মার্চ ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশায় নারীকে হেনস্তাকারী মাসুদ রানাকে (৪২) নওগাঁ থেকে আটক করা হয়েছে।গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (মহানগর গোয়েন্দা পুলিশ) অভিযান চালিয়ে তাকে আটক করে।আজ বুধবার (১২ মার্চ) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত রানা রাজশাহী নগরীর কেশবপুর এলাকার বাসিন্দা। জানা গেছে, গত ১১ মার্চ বিকেলে অটোরিকশায় বসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এক নারীকে হেনস্তা করেন রানা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রানাকে আটকের দাবি ওঠে।এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটকের জন্য নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে...

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, আতঙ্কে নগরবাসি

মার্চ ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দেশের অন্যতম শিক্ষা ও শান্তির নগরী হিসেবে পরিচিত রাজশাহী এখন অপরাধের নগরীতে পরিণত হচ্ছে। সাম্প্রতিক সময়ে নগরীতে আশঙ্কাজনক হারে চুরি, ডাকাতি, ছিনতাই, জবরদখল, ধর্ষণ ও সহিংসতার ঘটনা বেড়ে গেছে। গণপরিবহন, রিকশা যাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারী— কেউই ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। নগরীর নিরাপত্তা ব্যবস্থা এতটাই ভঙ্গুর হয়ে পড়েছে যে, ছিনতাইকারীদের কবলে পড়ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, আইনজীবী ও নারীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন সাধারণ মানুষই আইন হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে।এমন পরিস্থিতির মধ্যেই রাজশাহীতে শুরু হয়েছে আসন্ন ঈদুল ফিতরের কেনাকাটা। প্রতি বছর নগরীর বিপণি বিতানগুলোতে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে...

ধর্ষকের ফাঁসির দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মার্চ ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা।এ সময় তারা ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানান।রোববার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অ্যাকাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।তারা মিছিল নিয়ে কয়েকটি সড়ক হয়ে ছাত্রীদের হলের সামনে দিয়ে প্যারিস রোড হয়ে বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে যান। এ সময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেলে সব ধরনের বড় যানবাহন নগরীর খড়খড়ি বাইপাস হয়ে চলাচল শুরু করে।এ সময় তারা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, দর্শকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, দর্শকের ঠাঁই না ‘,...

রাজশাহীতে টিসিবি পণ্য পাচারের সময় আটক ১

মার্চ ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী নগরীর শিরোইল কলোনি এলাকায় শনিবার (০৮ মার্চ) দুপুরে টিসিবি পণ্য পাচারের ঘটনা ঘটেছে।স্থানীয়দের হাতে আটক হয় ডিলারের এক সহযোগী, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে টিসিবি পণ্যের কিছু অংশ পাচারের সাথে জড়িত থাকার।স্থানীয়দের অভিযোগ, ডিলার নিজেই এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত, ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন তাদের ন্যায্য অধিকার থেকে। পাচারকৃত পণ্যগুলোর মধ্যে ২ লিটারের ৫ বোতল তেল এবং ৫ কেজি চিনি উদ্ধার হয়।স্থানীয়রা এই পণ্যগুলো পাচার করার সময় হস্তক্ষেপ করেন এবং পরে টিসিবির প্রতিনিধি শফিউল ইসলামের উপস্থিতিতে সেগুলো স্থানীয় একটি মসজিদে দান করে দেন।এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি পরিস্থিতি শান্ত করেন।এদিকে, স্থানীয়রা অভিযোগ করে বলেন, টিসিবির পণ্য বিতরণে স্বচ্ছতার অভাব রয়েছে এবং...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৭ জন

মার্চ ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় তিন জন নিহত

মার্চ ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকায় ট্রাক্রের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।এছাড়া  এ ঘটনায় আরো আহত এক নারীসহ তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।নিহতরা হলেন, অ্যাম্বুল্যান্স চালক রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল জুয়েল (৪৫), গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানী (৬৫) ও আদরী রানী (৩৮)। গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানায়, ৩ মার্চ সোমবার, হৃদরোগে আক্রান্ত ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানীকে নিয়ে গোদাগাড়ী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি।এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি বিজিবি চেকপোস্টে বিপরিদ দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ...

কবিরাজকে কুপিয়ে হত্যা

মার্চ ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী ব্যুরো:- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে আব্দুল মতিন (৫৫) নামের এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মরদেহের হাত-পা, মুখ, উরুসহ একাধিক স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।সোমবার (৩ মার্চ) ভোরে থানার চৌডালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিনগর গ্রামের শুকুরুদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পরে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।নিহত মতিন একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সাহেবগ্রাম এলাকার মৃত জয়নালের ছেলে।তিনি কবিরাজির পাশাপাশি তেলের ব্যবসায় জড়িত ছিলেন।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রবিবার ২ মার্চ রাত ১০টার দিকে ওই বাড়িতে মতিনকে দা ও হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।মতিনের ওই বাড়িতে যাতায়াত ছিল।শুকুরুদ্দীনের স্ত্রী পেয়ারা বেগম (৩৫) তার...

ছাত্র সংগঠনের আতুড় ঘর থেকেই সরে দাঁড়ালেন রাবির ২ সমন্বয়ক

মার্চ ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক মেহেদী সজিব ও যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন আমমার। তারা দুজনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক।,নতুনদের কাউকে দলের দায়িত্ব না নেয়ার পরামর্শ দিয়ে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন দাবি করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাহিরে গিয়ে তাদের পক্ষে কোনো দল, গোষ্ঠী বা প্রেসার গ্রুপে নিজেদেরকে একীভূত করা যুক্তিযুক্ত হবে না। তাই আমরা আজ পদত্যাগ করলাম। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে রাবি ক্যাম্পাসের পরিবহণ মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দুই সমন্বয়ক দাবি করেন, বিভাজন ও আধিপত্য বিস্তারের রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। জনগণের আকাঙ্খা এবং জুলাই বিপ্লবের প্রেক্ষিতে কাঙ্খিত বৈষম্যহীন ও আধিপত্য...