শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চাঁ,নবাবগঞ্জের কৃষি জমিতে সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর বেগুনি ধান

এপ্রিল ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চাঁপাই নবাবগঞ্জে নতুন জাতের রঙ্গীন ধান চাষ শুরু হওয়া ধানের নাম পার্পল লিফ রাইস।ধানের গায়ের রং সোনালি ও চালের রংয়ের মিশ্রনে কিছুটা বেগুনি রংয়ের মত।উফশী জাতের এ ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে।সবুজ কৃষি মাঠের মধ্যে একখন্ড বেগুনি ধান ধান খেত, পুরো কৃষি মাঠের সৈন্দর্যকে আরো বাড়ীয়ে দিয়েছে।সবুজের মাজে বেগুনী, য়েন একটা পতাকার মত বতাসে ঢেউ খেলছে প্রকৃতির এই অপরুপ সৈন্দর্য দেখতে ছুটে যাচ্ছেন সৈন্দর্য পিপাসু মানুষ জন। ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রথমবারের মতো এই বেগুনি রঙ্গের ধান চাষ করে সাড়া ফেলেছেন এলাকার সৌখিন কৃষক মো. রবিউল ইসলাম।এই ধান চাষে এই অঞ্চলের কৃষকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।প্রতিদিন এই রঙ্গীন ধানের খেত দেখতে ভিড় করছে অনেকেই।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর...

পরিছন্ন নগরী খ্যাত রাজশাহীর ফুটপাতে মল-মূত্রত্যাগ, দুর্গন্ধে নাকাল পথচারী

এপ্রিল ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- পরিছন্ন নগরী খ্যাত রাজশাহী মহানগরী যেন আলোর নীচে অন্ধকারের মত।আলোকাজ্জ্বল রঙ্গিন সড়কবাতির নীচের ব্যাস্ততম সড়কের ফুটপাতেই চলছে মলমূত্র ত্যাগ।ফুটপাত নয়! যেন গনশৌচার।বলছিলাম রাজশাহী মহানগরীর ব্যাস্ততম এলাকা শিরোইল বাস টার্মিনালের সমনের ফুটপাতের হালচাল।রাস্তাটির উত্তরপাশে ঝকঝকে রেলওয়ে স্টেশন,দক্ষিনে আন্তঃজেলা বাসটার্মিনাল,পশ্চিমে ঢাকা বাস কাউন্টার।রেল স্টেশনের দেয়ালঘেঁষে ফুটপাতজুড়ে প্রতিদিন মল-মূত্র ত্যাগ করছেন স্থানীয় লোকজন ও পথচারীরাও। ফলে অসহনীয় দুর্গন্ধ ভেসে আসে, যা চলাচলকারী সাধারণ মানুষদের জন্য দুর্বিষহ এক অভিজ্ঞতা।পথচারীদের মতে, স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি এটি একটি সভ্য নগরের পরিচয়ে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।ফুটপাতের পাশে জমে আছে আবর্জনা।পরিষ্কার করার কোনও লক্ষণ নেই।প্রচণ্ড রোদে এই ধুলোময়...

রাজশাহীতে মহানবীকে নিয়ে কটূক্তি করায় হিন্দু যুবককে গণপিটুনি

এপ্রিল ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর বুলনপুর এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।আটক যুবকের নাম সাগর কুমার সাহা। তিনি ওই এলাকার বাসিন্দা সনাতন কুমার সাহার ছেলে। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, স্থানীয় একটি চায়ের দোকানে ধর্মীয় আলোচনা চলাকালে সাগর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।বিষয়টি উপস্থিত মুসল্লিদের কানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।একপর্যায়ে তাকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা এবং পরে পুলিশে খবর দেন।ঘটনার সময় উত্তেজিত জনতা সাগরের গলায় জুতার মালাও পরিয়ে দেয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পুলিশ ঘটনাস্থলে...

রেলপথে ফাটল, নজরদারির অভাবে ঝুঁকিপূর্ণ ট্রেন চলাচল রাজশাহীতে

এপ্রিল ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর মোহনপুর রেলক্রসিং এলাকায় ভাঙা রেললাইনের ওপর দিয়ে ভোর থেকে ট্রেন চলাচল করছে।১৩ এপ্রিল রোববার ভোররাতে পবা উপজেলার এই অংশে ভাঙা রেললাইন দিয়ে বনলতা, চিলাহাটি এক্সপ্রেস এবং সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন চলাচল করেছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে। স্থানীয়রা জানায়, ভাঙা লাইনের বিষয়টি তারা রেল কর্তৃপক্ষকে জানানোর পর সকাল ৮টার দিকে রেলের কর্মীরা এসে মেরামতের কাজ শুরু করেন। তবে তার আগেই কয়েকটি ট্রেন ঝুঁকি নিয়েই ওই লাইন অতিক্রম করে গেছে।এর আগেও একই স্থানে রেললাইন ভেঙেছিল, যা তখন মেরামত করা হয়েছিল। কিন্তু পুনরায় একই জায়গায় ফাটল দেখা দেওয়ায় রেলপথ রক্ষণাবেক্ষণের দুর্বলতা আবারও সামনে চলে এসেছে।এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) প্রকৌশলী আহসান হাবিব বলেন, "বিষয়টি আমি জানি, এটি মারাত্মক কোনো ঘটনা নয়।সামান্য...

রাজশাহী অঞ্চলে তীব্র তাপাদহে ঝরছে আমের গুটি

এপ্রিল ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:-রাজশাহীতে টানা কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে।দিনের বেলা রোদের তাপে ঘর থেকে যেন বের হওয়া দায় হয়ে পড়েছে।ঘর থেকে বের হলেই সূর্যের তীব্র তাপ গায়ে আগুনের হলকার মত শরীরে বিঁধছে।তীব্র তাপপ্রবাহে বরেন্দ্র অঞ্চল খ্যাত রাজশাহীর মাঠঘাট-জলাশয় শুকিয়ে যাচ্ছে।বিলগুলো খাঁ খাঁ করছে পানির অভাবে।পানি সঙ্কটে চরম প্রভাব পড়েছে আমের গাছেও।এরই মধ্যে টানা তাপপ্রবাহে অধিকাংশ গাছ থেকে আমের কুড়ি ঝরে পড়ছে অন্তত ৩০ ভাগ। কৃষি বিভাগ বলছে, গরমে রাজশাহীর আমগাছগুলোতে গড়ে ২০ ভাগ কুড়ি ঝরে পড়েছে।এই অবস্থা আর ১০ দিন টানা চলতে থাকলে রাজশাহীর আমের মুকুল অনুযায়ী এবার ফলন অর্ধেকেরও নিচে নেমে আসবে।এমনিতেই এবার গতবারের চেয়ে গাছে আমের মুকুল অনেক কম ছিল।ফলে আমের কুড়িও এসেছে কম।আবার মুকুল আসার পর থেকে তেমন বৃষ্টি...

আরএমপির ৫ পুলিশ বরখাস্ত

মার্চ ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২৪ মার্চ বিকেলে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সিদ্ধান্ত নেন।এ বিষয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান উত্তরভূমিকে বলেন, ‘তারা কোনো অভিযানে যায়নি বা কাউকে জানিয়েও যায়নি। নিজেদের ইচ্ছায় গিয়েছে এবং সেখানে আটক হয়েছে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।বিকেলে আমি তাদের সাময়িক বরখাস্ত করেছি।এখন তদন্ত হবে, এরপর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বরখাস্ত হওয়া পাঁচ পুলিশ সদস্য হলেন- আরএমপির গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম ও বাশির আলী। এছাড়া, তাদের সঙ্গে থাকা মাইক্রোবাসচালক মেহেদী হাসানকেও...

দেশের দীর্ঘতম যমুনা রেলসেতু উদ্বোধন

মার্চ ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু উদ্বোধন করা হয়েছে।১৮ মার্চ মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এই সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাড়ে তিন মিনিটের মধ্যেই যমুনা রেল সেতু অতিক্রম করবে ট্রেন।এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ আরও সহজ হবে।ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের সেতুবন্ধন ডাবল লেনের এই সেতু উদ্বোধনে খুশি রেলযাত্রীরাও। তবে ডাবল লেনের হলেও বর্তমানে সিঙ্গেল লেন চালু হওয়ায় সেতুটির পুরোপুরি সুফল সহসাই মিলবে না যাত্রীদের।রেল সেতু নির্মাণ প্রকল্পের পিডি আবু ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন, নতুন প্রকল্পের মাধ্যমে ডাবল লেনের রেললাইন তৈরি করা হবে।এর ফলে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির...

রাজশাহী মহানগরীতে সাইবার হ্যাকার পরিচয়ে প্রতারণা, চুরি ও হুমকি: গ্রেপ্তার ১

মার্চ ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপ-শহর এলাকায় এক নারীর সঙ্গে প্রতারণা করে চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি আরভী ইসলাম (২৮) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-শহরের শফিকুল ইসলামের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ আসামি আরভী ইসলাম নগরীর উপ-শহরে গোধুলী টাওয়ারের সিকিউরিটি গার্ডের কাছ থেকে ভুক্তভোগী নারীর মোবাইল নম্বর সংগ্রহ করে এবং তাকে ফোন করে ব্যক্তিগত বিভিন্ন তথ্য জানতে চান। এরপর সে বিভিন্ন সময়ে ফোনে ভুক্তভোগীর কাছ থেকে ব্যবসা করার জন্য টাকা ধার চায়।ভুক্তভোগী ঐ নারী রাজি না হওয়ায় তাকে বিভিন্ন কৌশলে মানসিকভাবে বিপর্যস্ত করে।এমনকি আসামি আরভি ভুক্তভোগীর ছেলেকে পড়ানোর...

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২০ জন

মার্চ ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২০ জন গ্রেপ্তার হয়েছে।সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৯ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য অপরাধে ১০ জন।অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী মো: হোসেন আলী (৩৬) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার আলহাজ সুলতান আলীর ছেলে।গ্রেপ্তারকৃত আসামিদের...

৯ মিনিটেইন শেষ পশ্চিমাঞ্চল ট্রেনের টিকিট

মার্চ ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় ১৪ মার্চ সকাল ৮টায়।এই সময়ে পশ্চিমাঞ্চলের সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয়।টিকিট বিক্রি শুরুর প্রথম ৯ মিনিটের মধ্যেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে, এবং ৪/৫টি ট্রেনের কিছু টিকিট এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে। প্রথম ৯ মিনিটেই ১৫ হাজার ৭৭৩টি টিকিটের বিপরীতে ২০ লাখ হিট পড়ে।শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় রেলের টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যায় যে, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম অভিমুখী ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেছে। তবে, পঞ্চগড়, লালমনিরহাট, পার্বতীপুর ও রাজশাহীগামী ট্রেনের কিছু টিকিট তখনো পাওয়া যাচ্ছিল। পরবর্তী সময়ে প্রায় সব ট্রেনের টিকিট শেষ হয়ে যায়।১৪ মার্চ, শুক্রবারের অগ্রিম টিকিট বিক্রি ২৪ মার্চের জন্য ছিল।এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের...