শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

লবণ ছাড়াই সংরক্ষণ করা যাবে পশুর চামড়া

জুন ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- পশুর চামড়া সংরক্ষণে যুগান্তকারী, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব এক পদ্ধতি ব্যবহার উপযোগী করে তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গবেষকরা।এই নতুন পদ্ধতিতে লবণের পরিবর্তে পারএসিটিক এসিড (PAA) ব্যবহার করে চামড়া এক মাসেরও বেশি সময় সংরক্ষণ করা সম্ভব।এতে শ্রমিকের প্রয়োজন কম হয় এবং খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।গবেষণার প্রধান গবেষক বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ‘রিসার্চ ল্যাবরেটরি’-তে ২০২৩ সাল থেকে এ গবেষণা শুরু হয়।সহ-গবেষক হিসেবে ছিলেন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী মো. নাদিম হাসান। গবেষণাটি আন্তর্জাতিক জার্নালে ‘সল্ট ফ্রি প্রিজারভেশন...

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৪

জুন ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৪ জন গ্রেপ্তার হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে।এছাড়াও আরএমপির অভিযানে ৩ জন গ্রেপ্তার হয়েছে।যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন ও মাদক মামলায় ১ জন।বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী মো: সুমন আলী (২৯) নাটোর জেলার বাগাতিপাড়া থানার চক হরিরামপুর এলাকার মো: বদিউজ্জামান বদির ছেলে।বর্তমানে সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার বাসিন্দা।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী। ...

রাজশাহীতে বাক-প্রতিবন্ধী শিশু ধর্ষিত

জুন ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর বাগমারা উপজেলায় ৮ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে।২৩ জুন (সোমবার) রাত ১১ টার দিকে, উপজেলার তাহেরপুর কলেজের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম ঘটনাটি বিষয় নিশ্চিত করে জানান, বাকপ্রতিবন্ধী শিশুটি ধর্ষণেরব শিকার হয়েছে, সে আলামত পাওয়া গেছে।বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।ঘটনাটি রাত ১১টা ঘটলেও তার রাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন।বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।তিনি আরো জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পেলেও বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।প্রকৃত অপরাধীদের ধরতে বিভিন্ন ইউনিট মাঠে নেমেছে। IPCS News : Dhaka : আবুল...

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণ-বিজ্ঞপ্তি

জুন ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২৫ (পঁচিশ) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৬ জুন ২০২৫ হতে ১০ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি(বিএমটি), এইচএসসি(ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৬ জুন ২০২৫ হতে ১০ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ...

মালামাল কেনায় অনিয়ম, তবুও রেলওয়ে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের ‘লঘু-দণ্ড’

জুন ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:-মালামাল কেনায় অনিয়মের দায়ে শাস্তির খড়গ নেমেছে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক মো. বেলাল হোসেন সরকারের ওপর।আগামী এক বছরের জন্য তার বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।১৮ জুন মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ আদেশ জারি করেন।রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক পদে থাকাকালীন মো. বেলাল হোসেন সরকার বাজারদরের চেয়ে বেশি দামে মালামাল কেনার অনুমোদন দেন।এ ছাড়া পছন্দসই প্রতিষ্ঠানকে সুযোগ দিতে তিনি প্রতিযোগিতামূলক টেন্ডার প্রক্রিয়া এড়িয়ে যান এবং মান যাচাই না করেই মালামাল গ্রহণ করেন।রেলওয়ের তদন্তে উঠে আসে, সরঞ্জাম কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটি বাজারদরের চেয়ে বেশি দর দেখিয়ে প্রাক্কলিত মূল্য নির্ধারণ করে দপ্তরে পাঠায়, যা যাচাই না করেই অনুমোদন দেন মো. বেলাল...

ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র গণ-বিজ্ঞপ্তি

জুন ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে-২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা নিম্নবর্ণিত ০৪ (চার) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৩ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ হতে ২৪ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ পরীক্ষা অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৩ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ হতে ২৪ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) এর (ক) ও (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভপ্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা...

সরদা পুলিশ একাডেমীতে ১৬৮তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

জুন ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় ১৬৮তম টিআরসি ব্যাচের মনোজ্ঞ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।রোববার (২২ জুন) সকালে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ পুলিশ একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ  ব্যারিস্টার মো. জিল্লুর রহমান।অনুষ্ঠানে তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।প্রশিক্ষণে ৩৫৭ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মো. সাব্বির হোসেন বেস্ট টিআরসি ও বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে নির্বাচিত হন।এছাড়া বিষয় ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ মো. রকি হাসান এবং বেস্ট শ্যুটার মো. নুরনবী মিয়া নির্বাচিত হন। এ সময়...

আরএমপি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

জুন ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর বেলপুকুর ও কাটাখালী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলপুকুর ও কাটাখালী থানা পুলিশ।আরএমপি বেলপুকুর থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: রুবেল (৩৩) রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার নতুন জামিরা জোতভগিরথপুর এলাকার মৃত মুসা শাহের ছেলে ও কাটাখালী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: সাব্বির হোসেন (৩০) একই এলাকার মো: বাবুল হোসেনের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৫ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ বিকালে আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বেলপুকুর থানার নতুন জামিরা এলাকায় এলাকায়...

প্রাণি সম্পদের সমস্যা লাঘবে আঞ্চলিক কেন্দ্র গুলোকে শক্তিশালী করতে হবে…মৎস্য ও প্রাণি-সম্পদ উপদেষ্টা

জুন ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর আঞ্চলিক কেন্দ্র গুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেযদি আঞ্চলিক কেন্দ্র গুলো নিজনিজ এলাকায় সঠিকভাবে গবেষণা কাজ পরিচালনা করে।এ জন্য প্রাণি-সম্পদের সমস্যা লাঘবে আঞ্চলিক কেন্দ্র গুলোকে শক্তিশালী করতে হবে।গত শনিবার (১৪ জুন) সকালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের রাজশাহী আঞ্চলিক কেন্দ্র আয়োজিত গোদাগাড়ীস্থ রাজাবাড়িহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার প্রশিক্ষণ ভবনে‘ বরেন্দ্র অঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে গবেষণা পরিকল্পনা ’শীর্ষক কর্ম শালায় তিনি এসব কথা বলেন। বিএল আর আই ও প্রাণিসম্পদ দপ্তর সমন্বয় কওে কাজ না করতে পারলে সমস্যা তৈরি হবে উল্লেখ করে তিনি বলেন, যুব উন্নয়নের অন্যতম বিষয় হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া।আপনারা...

ট্রেনের টিকেট কালোবাজারিতে সহজ ডট কমের সুক্ষ্ম কারসাজি

জুন ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে ট্রেনে টিকেট কালোবাজারি ও টিকিট ক্রয়ের যাত্রী হয়রানির অভিযোগে দুদক এনফোর্সমেন্ট ইউনিট গত ২৮ মে, বুধবার একযোগে দেশের গরুত্বপূর্ন ৮ রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেন।রেলওয়ের টিকিট বিক্রয়কারী অনলাইন প্ল্যাটফর্ম সহজ ডট কম কর্তৃক ঈদ যাত্রার ট্রেনের টিকিট কালোবাজারি অভিযোগে প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সেমেন্ট টিমের একটি প্রতিনিধিদল সহজ ডট কমের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করেন।দুদকের পরিচালিত অভিযানে দুপুর ২ টায় ঢাকা–সিলেটগামী পারাবত এক্সপ্রেস (৭০৯) ট্রেনের আগামী ৬ জুন তারিখের ঈদের ট্রেনে টিকিট অনলাইন বিক্রয় সংক্রান্ত কার্যক্রম সরোজমিনে পর্যবেক্ষণ করেন দুদক। সহজ ডট কমের এডমিন সার্ভার পর্যবেক্ষণে তুলে ওঠে ভিআইপি কোটার জন্য একটি নির্দিষ্ট সংখ্যক সিট সিস্টেমের জরুরী...