শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

হত্যার ২৪ ঘণ্টা ঘন্টার মধ্যে ৭ হত্যাকারীকে আটক করেছে র‌্যাব ৫

জুলাই ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর গোদাগাড়ীতে ৭ ভাই-ভাতিজা মিলে লোহার হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে ডেকোরেটর ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।৮ জুলাই মঙ্গলবার দিবাগত গভীর রাতে দিনাজপুরের নবাবগঞ্জের হায়াতপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে  তাদের গ্রেফতার করে।গ্রেফতারের মাত্র ২৪ ঘণ্টা আগে এই হত্যার ঘটনা ঘটে।৯ জুলাই বুধবার সকালে র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক এসব তথ্য জানিয়েছেন। গ্রেফতার কৃতরা হলেন, মৃত আব্দুস সামাদের ছেলে আশরাফুল ইসলাম (৬০), মফিজুল ইসলাম (৫০) ও সাদ্দাম হোসেন (৩৭), আশরাফুল ইসলামের ছেলে আকবর আলী (২৮) ও বাবর আলী (১৯), মফিজুল ইসলামের ছেলে মো. হানিফ (২৯) ও রমজান আলী (২০)।জেলার গোদাগাড়ী উপজেলার দেলশাদপুর শিয়ালমারা ও নারায়নপুর এলাকায় তাদের বাসা।আর...

রাজশাহীতে আদালতে মামলা করে ফেরার পথে অপহরণের শিকার তিন যুবককে উদ্ধার

জুলাই ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে আদালতে মামলা করে বাড়ি ফেরার পথে তিন যুবককে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।পরে নগরের রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করে।তবে অভিযুক্তরা পালিয়ে গেছেন।এ ঘটনায় বিকেলে বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।মামলার এজাহারে বলা হয়, বাগমারার পিরলী সেনপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাজেদুর রহমানের মালিকানাধীন ‘গোল্ডেন লাইফ ইনসুরেন্স লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন।গত ২০ জুন আব্দুল মজিদ তার জমা টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকৃতি জানান।এরপর প্রতারণার অভিযোগে মঙ্গলবার সকালে আব্দুল মজিদ রাজশাহীর আদালতে মামলা করতে যান। তার সঙ্গে...

রাজশাহীতে ডিসি-এসপি, সাংবাদিক ও গোয়েন্দাদের হুঁশিয়ারি দিলেন এনসিপি নেতা হাসনাত

জুলাই ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ডিসি-এসপিরা চাপে পড়ে ছাত্রনেতাদের সঙ্গে এখন ভালো ব্যবহার করছেন।কিন্তু হাসিনার পতন না হলে তারাই গণভবনে প্রমোশনের লাইনে দাঁড়াত।৬ জুলাই রোববার সন্ধ্যায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে জুলাই পথযাত্রা শেষে সমাবেশে তিনি হুশিয়ারী দিয়ে এ কথা বলেন।হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমরা সাংবাদিকদেরও নজরে রাখছি।জুলাই অভ্যুত্থানে আমাদের সন্ত্রাসী আখ্যা দিতে যাদের ভূমিকা ছিল, আমরা তা ভুলে যাইনি।বসুন্ধরার সাংবাদিকরা আবারো স্বৈরাচারকে বৈধতা দিতে মাঠে নেমেছে।তারা আরেকটি ১/১১ ঘটানোর ষড়যন্ত্র করছে।তিনি আরও বলেন, তরুণ সমাজ আর দালালি করতে চায় না। বাবারা যখন ব্যর্থ হয়েছেন, তখন সন্তানেরা রাস্তায় নেমেছে।যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান...

রাজশাহীতে ভুয়া সাংবাদিকের বিচারের দাবিতে এলাকাবাসির বিক্ষোভ ও মানব-বন্ধন

জুলাই ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে কথিত ভুয়া সাংবাদিক, সন্ত্রাসী ও রাজশাহী প্রেসক্লাবের দখলদার সভাপতি নজরুল ইসলাম জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ জুলাই ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে টিকাপাড়া খুলিপাড়া এলাকার ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ মিছিলটি সকাল ১১টায় খুলিপাড়া এলাকা থেকে শুরু হয়ে সাগরপাড়া, রানীবাজার, বাটার মোড় হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।পরে সেখানে আয়োজিত মানববন্ধনে প্রায় ১৫০-১৮০ জন এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, ২১নং ওয়ার্ড বিএনপি, রাজশাহী মহানগর।মোঃ ডিকেন, সহ-সভাপতি, বাংলাদেশ তরুণ দল, রাজশাহী জেলা।মোঃ আজিজ, মোঃ বাদল, আবু...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৭ জন

জুন ২৯, ২০২৫

rajshahinews নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৭ জনকে আটক করেছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহীত কলেজ ছাত্রীর আত্মহত্যা: প্রেমিক আটক

জুন ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ইশরাত জাহান হাসি নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছেন।২৭ জুন সকালে নগরীর হেতমখাঁ এলাকার একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়।এসময় তার প্রেমিক (নাহিদ)কে আটক করে পুলিশ।নিহত শিক্ষার্থীর বাড়ি নাটোর জেলার বনপাড়া থানায় বলে জানা গেছে।রাজশাহী মেডিকেল কলেজে মিডিয়া মুখপাত্র শংকর বিশ্বাস মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, রামেক হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ মর্গে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটা ছেলের সঙ্গে হাসির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো।তার সঙ্গে হয়ত হাসির কোনো মনোমালিন্য হয়েছে যেটা থেকে আত্মহত্যায় উদ্বুদ্ধ করতে পারে।এ বিষয় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. জহুর আলী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি...

রাজশাহীতে আড়াইমন গাঁজাসহ আটক ২

জুন ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, শুক্রবার ২৭ জুন ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি এলাকায় অভিযান চালিয়ে আড়াইমন গাঁজাসহ দুজনকে আটক করেছে।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, সেলিম মিয়া (২৮), সিলেটের জৈন্তাপুর থানার বাসিন্দা এবং ইয়াছিন (২৫), ময়মনসিংহের গফরগাঁও থানার বাসিন্দা।র‌্যাব-৫, রাজশাহী এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকবাহী একটি ট্রাক আটক করা হয়।পরে তল্লাশি চালিয়ে প্রায় আড়াইমন( ১০০ কেজি) গাঁজা উদ্ধার করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সেলিম ও ইয়াছিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিলেন বলে ধারণা...

রাজশাহীতে ডিএনসি এর বিপুল পরিমান মাদক উদ্ধার

জুন ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- মোটর সাইকেলে অভিনব কায়দায় মাদক পাচারের সময় রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের(ডিএনসি) চৌকস সদস্যরা বিপুল পরিমান মাদক দ্রব্যের চালান আটক করেছেন।মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলয়েট।২৫ জুন বুধবার জেলার গোদাগাড়ী থানার রাজবাড়ী এলাকা থেকে মাদক দ্রব্য গুলো উদ্দার করে ডিএনসি সদস্যরা। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোয়েন্দা শাখার  উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,আামরা গোপন সংবাদে জানতে পায় গেদাগাড়ী থানার রাজবাড়ী এলকায় মাদকের একটি বড় চালান আসছে।খবর পেয়ে আমাদের চৌকস সদস্যরা রাজবাড়ী এলাকায় উঁতপেতে অপেক্ষা করতে থাকে। এসময় সন্দেহভাজন একটি মোটর সাইকে যেতে দেখে সেটি আটকিয়ে তল্লাশী করলে মেটর সাইকেলটির সিটকভার ও ইণ্জিনে বিশেষ কায়দায় রাখা ...

আজ ২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু: রাজশাহী বোর্ডে অংশ নিচ্ছে ১৩৩৬১৩ জন শিক্ষার্থী

জুন ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী :- রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মোট ১ লাখ ৩৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে, যার মধ্যে ৬৪ হাজার ৬৫৩ জন ছাত্রী।দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সাথে একযোগে বৃহস্পতিবার ২৬ জুন থেকে এই পাবলিক পরীক্ষা শুরু হবে।এদিন বাংলা প্রথমপত্র (আবশ্যিক)-এর পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে রয়েছে ৩৩ হাজার ৯৬২ জন, যার মধ্যে ছাত্র ১৭ হাজার ২৬৩ জন ও ছাত্রী ১৬ হাজার ৬৯৯ জন মানবিক বিভাগের ৮৭ হাজার ৯৭২ জন পরীক্ষায়...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন

জুন ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৬ জনকে আটক করেছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...