শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে চাঁদাবাজির অভিযোগে মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়।এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ১৩ জন রয়েছেন।বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত চাঁদাবাজ মো: রফিকুল ইসলাম রবিন (৪১) ও মো: রোবাইত ইসলাম রাজ (২৮)।রফিকুল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার মৃত আ: হকের ছেলে এবং রোবাইত একই এলাকার মো: নুরুল ইসলামের ছেলে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুলাই ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ট্রেন থেকে যাত্রী নামিয়ে দেওয়ার দৃশ্য ভিডিও করতে গিয়ে একটি জাতীয় দৈনিকের সিরাজগঞ্জ উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম হেনস্তার শিকার হয়েছেন।এ সময় তার ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করা হয়।১৯ জুলাই (শনিবার) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।সাংবাদিক আমিরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ উপলক্ষে রিজার্ভ করা হয়েছিল।অনেক সাধারণ যাত্রী বিষয়টি না জানায় ট্রেনে উঠতে গেলে বাধার মুখে পড়েন।
এক দম্পতি ট্রেনে উঠলে জামায়াত সমর্থকেরা তাঁদের নামিয়ে দেন।এই সময় ওই দম্পতি প্রতিবাদ করেন।আমি সেটি ফোনে ধারণ করতে থাকি।তখন ট্রেন থেকে ৩০-৪০ জন জামায়াত সমর্থক নেমে এসে আমাকে ঘিরে ধরেন।তাঁরা ফোনের ভিডিও ডিলিট করতে বলেন।সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাঁরা ফোনটি কেড়ে...
জুলাই ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- খেলাধুলাই বাড়বে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার (১৮জুলাই) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় মহানগর ফুটবল দল ও পুঠিয়া উপজেলা ফুটবল দল নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে।ট্রাইব্রেকারেও সমতা দেখা দিলে সাডেন ডেথে পুঠিযা উপজেলা ফুটবল দল ১৪-১৩ গোলে মহানগর ফুটবল দলকে হারিয়ে সেমিতে উঠে।ম্যাচ কমিশনাররের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মোঃ মুরাদুজ্জামান এলান।
স্টেডিয়াম ছিলো উল্লেখ্যযোগ্য দর্শকসমাগম।এই টুর্নামেন্টকে ঘিরে জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যদার কর্মকর্তাগন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা ও প্রকৃত সংগঠকেরমত দায়িত্ব পালন করছেন যা ইতিপুর্বে কখনো দেখা যায়নি বলে অনেকে মতামত ব্যাক্ত করেছেন।
এ...
জুলাই ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- শনিবার (১৯ জুলাই) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সমাবেশে নেতাকর্মীদের যোগদানকে কেন্দ্র করে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি।এ ট্রেনগুলো শুধু যাওয়া আসা করবে, রাজশাহী-ঢাকা-রাজশাহী,সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে।জাতীয় সমাবেশ সফল করতে এতে রাজশাহী জেলা ও মহানগর থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।এর মধ্যে রাজশাহী মহানগরে ৫ হাজার ও জেলা থেকে সাড়ে চার হাজার নেতাকর্মীর যাওয়ার কথা রয়েছে।
রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইটের আবেদনের প্রেক্ষিতে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল, ডেপুটি চিফ অপারেটিং...
জুলাই ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২০ জন গ্রেপ্তার হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে।এছাড়াও অন্যান্য অভিযোগে ১৯ জন গ্রেপ্তার হয়েছে।যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১৫ জন।বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মোছা: পলি বেগম (৫০) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ বনপুকুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী।সে ১৩ নম্বর ওয়ার্ড মহিলালীগের সাবেক সভাপতি।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ: রাজশাহী।
...
জুলাই ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রদল নেতাকে নিয়মবহির্ভূতভাবে হলের সিঙ্গেল কক্ষ বরাদ্দ দিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হারুনর রশীদ।গত ৮ জুলাই থেকে হল কর্তৃপক্ষের কোন নোটিশ ছাড়াই সৈয়দ আমীর আলী হলের ১৪২ নম্বর সিঙ্গেল কক্ষে অবস্থান করছেন ছাত্রদল নেতা।অভিযুক্ত ছাত্রদল নেতার নাম মো. আর-রাফি খান।তিনি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠুর অনুসারী।অন্যদিকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হারুনর রশীদ বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য।
জানাগেছে, গত ৯ জুলাই হল প্রাধ্যক্ষ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে সিঙ্গেল কক্ষ বরাদ্দের নোটিশ দেওয়া হয়।নোটিশে সিঙ্গেল কক্ষে উঠতে ইচ্ছুক এই হলের আবাসিক শিক্ষার্থীদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে হলের ব্যাংক হিসাবে ৫০ টাকা জমা দিয়ে নির্ধারিত আবেদন ফর্ম...
জুলাই ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- নাটোরের লালপুরে ঢাকা-রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় ৫০০ গজ সামনে চলে যায়।পরে প্রায় আধা ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরে এসে বগির সঙ্গে পুনরায় যুক্ত করে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে।১৪ জুলাই সেমবার বেলা ১১টার দিকে নাটোরের আজিমনগর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস আজিমনগর স্টেশন অতিক্রমের সময় সংযোগ হুক খুলে গেলে ইঞ্জিনটি ট্রেনটির বগি ফেলে প্রায় ৫০০ গজ এগিয়ে যায়।বেলা সাড়ে ১১টার দিকে ইঞ্জিন ফিরে এসে বগির সঙ্গে যুক্ত হয়ে রাজশাহীর পথে যাত্রা পুনরায় শুরু করে।
যাত্রীদের অভিযোগ ইন্জিন সংযোজনে ত্রুটির জন্য এ ঘটনা ঘটেছে।ট্রেমটির যাত্রী মাসুমা আক্তার বলেন, আজিমনগর স্টেশন পার হওয়ার সময় হঠাৎ...
জুলাই ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাসে এক সময় ক্ষমতাসীনদের ‘বিশেষ আনুকূল্যে’ নিযুক্ত কর্মকর্তা ছিলেন আমির হোসেন শুভ, এলাকার পরিচিত নাম লেদা।প্রবাস থেকে ফিরে রাজশাহীর বোয়ালিয়া থানার শিরোইল মোল্লামিল পাড়া ঘিরে এখন যত গুঞ্জন, তার শিকড় লেদার অদৃশ্য অর্থ আর প্রভাবেই গাঁথা—এমনটাই বলছে স্থানীয়রা।ব্রুনাইয়ের পদে থাকাকালীন সময় তাঁকে ঘিরে গড়ে উঠেছিল ভিসা–বাণিজ্য ও ঘুষের বাজার।প্রবাসী শাহিনুরসহ একাধিক ব্যক্তির অভিযোগ, রাজনৈতিক ছাতার নিচে লেদা সেসময় অবৈধ উপায়ে বিপুল অর্থ হাতিয়েছেন।৫ আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থান, সরকারের পতন আর দূতাবাস–সংস্রবের ইতি টেনেই তিনি দেশে ফেরেন।তারপর শুরু হয় আরেক দৃশ্যপট।নিজ এলাকায় ফিরেই পৈত্রিক জমিতে পাঁচতলা ভবন তুলতে হাত দেয় লেদা পরিবার।বড় ও ছোট দুই বোন ভাগবাটোয়ারা চেয়ে আদালতের আশ্রয়...
জুলাই ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর ৬টি আসনেই তোড়-জোড় শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।বিশেষ করে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের এখন প্রকাশ্যে মাঠে নেমে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে।কোনো কোনো প্রার্থীর পক্ষে ব্যানার এবং ফেস্টুনও টানানো হয়েছে এলাকায়।এতে করে রাজশাহীর ৬টি আসনেই কিছুটা হলেও নির্বাচনী আমেজ বিরাজ করছে।রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী): দলীয় সূত্র মতে, এই আসনে বিএনপি-জামায়াতের সম্ভাব্য মোট ৭ জন প্রার্থীর নাম এখন পর্যন্ত শোনা যাচ্ছে।
তাঁদের মধ্যে প্রবীণ দুই নেতাও রয়েছেন।তারা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন ও জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের নামই আসছে আগে।শরিফ উদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী...
জুলাই ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- খেলাধুলাই বাড়বে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার (১১জুলাই) জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পুঠিয়া পিএন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।এই ভেণ্যুতে পুঠিয়া উপজেলা ফুটবল দল ৪-১ গোলে বাঘা উপেজলা ফুটবল দলকে হারিয়ে সেমিতে উঠে।বিজয়ী দলের পক্ষে প্রনয়,রাব্বানী, সিজান তিতাস ১টি করে গোল করে।বাঘা উপজেলা ফুটবল দলের পক্ষে রাকিব ১টি গোল পরিশোধ করে।আজ শনিবার (১২জুলাই) বিকাল ৪টায় মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় বাগমারা ও তানোর উপজেলা ফুটবল দল অংশ নেবে।
এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নুর হোসেন নির্ঝর, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব...