বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফেব্রুয়ারি ২৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার কলমাকান্দায় জালাল উদ্দীন নামে এক ব্যক্তির দোকান ও বাড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক।শুক্রবার দিবাগত রাত তিন টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ আশরাফুল ইসলাম।বাড়ির মালিক জালাল উদ্দীন বলেন,রাত আনুমানিক তিনটার সময় দেখি চারদিকে প্রচুর আগুনের তাপ হচ্ছিল।চোখ মেলে দেখি আগুন জ্বলছে।দোকান ও বাড়ির সকল জিনিসপত্র মূহুর্তেই সব পুড়ে যায়।কোন মতো পরিবারের সবাই বেঁচে গেছি।এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে আগুন লাগার পর স্থানীয় লোকজন পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করে।পরে ফায়ার সার্ভিসকে খবর...
ফেব্রুয়ারি ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় গতকাল (১৫ ফেব্রুয়ারী) শনিবার বিকালে মদন পৌর সদরে আল মদিনা মার্কেট কবি লেখক ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।উক্ত আড্ডায় মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন, লেখক কবি প্রাবন্ধিক বাবু রাখাল বিশ্বাস।এ সময় সাহিত্য আড্ডাটি উপস্থাপনায় ছিলেন সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক।এতে বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক আজহারুল ইসলাম হিরু সাহিত্য নিয়ে আলোচনা করেন।এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় চারণকবি লেখক মুকলেছ উদ্দিন, মহানবীর উপর মহাকাব্য রচয়িতা এমএ লতিফ তালুকদার, লেখক, কবি তালুকদার সারোয়ার আরেফিন, কবি ও সাংবাদিক মোশারফ হোসেন প্রমুখ।
প্রায় ৩ ঘন্টা কবি সাহিত্যিকের আড্ডায় আমাদের লোকসাহিত্য ও সংস্কৃতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।এ ধারা অব্যাহত রাখতে পাক্ষিক সাহিত্য সভা করা যায় কি না তা নিয়েও আলোচনায় সিদ্ধান্ত গৃহীত...
ফেব্রুয়ারি ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ২২ পিস ইয়াবসহ মো. জুয়েল মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।এরআগে শনিবার দিবাগত রাতে পৌরশহরের শিয়ালজানি খালের পাড় থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।গ্রেফতার জুয়েল মিয়া পৌরশহরের টেংগাপাড়া এলাকার মো. দীলিপ মিয়ার ছেলে।মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, পৌরশহরের শিয়ালজানি খালের হাঁটার রাস্তার ওপর মাদক কেনা-বেচা হচ্ছে।
এমন গোপন সংবাদে থানার এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে একদল অভিযান চালায়।অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল মিয়া পালানোর চেষ্টা করে।তাকে আটকের দেহ তল্লাশি করে ২২ পিস ইয়াবা পাওয়া যায়।ওসি আমিনুল ইসলাম বলেন,এ ঘটনার তার বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়।
IPCS...
ফেব্রুয়ারি ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার পূর্বধলায় নাশকতার অভিযোগে করা মামলায় কামরুল ইসলাম খান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পরে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।তিনি উপজেলার সদর ইউনিয়নের পূর্বধলা রাজপাড়া এলাকার মৃত আদম আলী খানের ছেলে।পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করে আজ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।
...
ফেব্রুয়ারি ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনায় ২৮ তম বসন্তকালীন সাহিত্য উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং কালের কন্ঠের সম্পাদক কবি,গদ্য শিল্পী ও সাংবাদিক হাসান হাফিজ।সাহিত্য উৎসবে নেত্রকোনাকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণার দাবী জানিয়েছেন সাংবাদিক হাসান হাফিজ প্রতিবছরের মতো এবারও নেত্রকোনায় বসন্তবরণ,বণার্ঢ্য র্যালী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা,স্বরচিত কবিতাপাঠ,আলোচনা পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব।নেত্রকোনা সাহিত্য সমাজ শহরের মোক্তারপাড়া বকুলতলায় এই উৎসবের আয়োজন করে।অনুষ্ঠান মঞ্চে বিকেলে প্রধান অতিথি নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার সন্মাননা স্বারক তুলে দেন কবি, গদ্য শিল্পী ও সাংবাদিক হাসান হাফিজের...
ফেব্রুয়ারি ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ থেকে মো: তরিকুল ইসলাম (২৮) নামে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার বার্ত্তারগাতী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তরিকুলকে আদালত পাঠানো হয়।মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতার তরিকুল উপজেলার বার্ত্তারগাতী এলাকার আমির মিয়ার ছেলে।পুলিশ জানায়, তরিকুলের বিরুদ্ধে চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে।গত বছরের শুরুতে একটি মাদক মামলায় তার ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদপশ দেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকে তরিকুল পলাতক ছিলেন।পরে গোপন সংবাদে আজ শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুপুরে তাকে আদালতে পাঠানো...
ফেব্রুয়ারি ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মদনে উপজেলা পাবলিক হল মাঠে ৮ ফেব্রুয়ারি শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত।উক্ত সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি মোঃ আক্কাছ উদ্দিন ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ জসিম উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন আহম্মেদ সেকুল।পরে শিক্ষকের ভোটের মাধ্যমে সভাপতি সম্পাদক পদে নির্বাচন করা হয়।এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার জোসনা বেগম,সহকারি প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা...
ফেব্রুয়ারি ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন খুনি হাসিনা ভারতে বসে বিজেপি সরকারের সহযোগীতায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষরযন্ত্র করছে।হাসিনা নতুন করে আবার বাংলাদেশের একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ভারতে সবে এমন উষ্কানিমূলক বক্তব্য রাখছেন।এই উষ্কানির কারণেই ছাত্রজনতা ধানমন্ডির বাড়ীসহ দেশের ৩৫টি জেলায় হামলা ভাংচুর করেছে।
শনিবার দুপুরে নেত্রকোনা জেলা জামায়েত ইসলামীর আয়োজনে এক কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।এ সময় তিনি আরও বলেন হাসিনার শাসনামলে দেশের মানুষের উপর যে নির্যাতন চালানো হয়েিেছিল সেই নির্যাতনে ক্ষোভের কারণেই দেশের এখনো বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে।এ সময় তিনি সংস্কার ও নিরেপেক্ষ নিবার্চন কমিশনের অধীনে নিবার্চন...
ফেব্রুয়ারি ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণার দূর্গাপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর সার্বিক তত্বাবধানে ময়মনসিংহ ডাঃ কে জামান বি এন এস বি চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় বাকলজুড়া ইউনিয়ন বিএনপি এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।
বাকলজুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আব্দুস সাত্তার সভাপতিত্বে আনোয়ার হোসেন খলিফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপি সদস্য ইমাম হোসেন আবু চাঁন চেয়ারম্যান, দূর্গাপুর...
ফেব্রুয়ারি ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের নেতা মো কামরুল ইসলামকে (৪৩) নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার ভোরে উপজেলার পূর্ব পেরীর চর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তার কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো নুরুল ইসলামের ছেলে।তিনি ধামরাই উপজেলা যুবলীগের নেতা ও সাবেক এমপি বেনজির আহাম্মদের ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে।যুবলীগ নেতা কামরুল ইসলাম গত আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি।সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়,...