বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফেব্রুয়ারি ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণা জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ তারুণ্যের উৎসব- ২০২৫ (২ ফেব্রুয়ারি) রোববার নেত্রকোণা মুক্তার পাড়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় মদন উপজেলা বনাম পূর্বধলা উপজেলার মধো চুড়ান্ত ফাইনাল খেলায় মদন উপজেলা বালক দল চ্যাম্পিয়ন হয়।জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়।মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত জানান,জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক -অনুর্ধ্ব-১৭ তারুণ্যে উৎসব-২০২৫,নেত্রকোণা জেলা মুক্তার পাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হওয়ায়,আমি এ বিজয়কে মদন উপজেলা বাসির বিজয় বলে মনে করি। বিজয়ী বালকদেরকে তিনি প্রাণ ঢালা অভিনন্দন জানান।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।
...
ফেব্রুয়ারি ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- কৃষকের গরু চুরি করে পিকআপে করে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশ।এসময় চুরি যাওয়া দুটি ষাড় ও পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।শুক্রবার ভোরে আটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পরে এ ঘটনায় করা মামলায় দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো- মোহনগঞ্জ উপজেলার বড় পাইকুরা গ্রামের মো: আবুল কাসেম (৬০), একই উপজেলার কাজিহাটি গ্রামের মো: আক্কাছ মিয়া (৩৬) ও বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামের মো: রফিক (২৭)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,মোহনগঞ্জের ধনপুর গ্রামের এক কৃষকের দুটি ষাড় গত বৃহস্পতিবার রাতে চুরি হয়।এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ করেন।অভিযোগ পেয়ে গরু উদ্ধার ও চোর গ্রেপ্তারে অভিযান...
জানুয়ারি ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- দীর্ঘ ১১ বছর পর উৎসব মূূখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ) নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।খালিয়াজুরী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রউফ স্বাধীন এর সভাপতিত্বে সাবেক আহবায়ক মাসুদ রানার সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য...
জানুয়ারি ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে দুই জনকে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষের লোকজন।এ ঘটনায় মামলা হলে অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।তবে নিজেদের অপরাধ ধামাচাপা দিতে ভুক্তভোগী পক্ষকে ফাঁসাতে কিশোরীকে অপহরণ নাটক সাজায় হামলাকারীরা।ভুক্তভোগীদের চাপে ফেলতে অপহরণ নাটক সজানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী।উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বড়বাট্টা গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী,মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, বড়বাট্টা গ্রামের বজলুর রহমান ও এ এস এম ইলিয়াস রহমানের পরিবারের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছেে।ইলিয়াস রহমানের পরিবারের দখলে থাকা জমিটি দখলের চেষ্টা করে যাচ্ছিল বজলুর রহমান ও তার স্বজনরা।জমিটিতে বরাবরের মতো চারপাশে সিমেন্টের পিলার বসিয়ে...
জানুয়ারি ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জুসহ ৩৭ নেতা-কর্মীকে নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে।সোমবার দুপুরে নেত্রকোনার জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন।এর আগে তারা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী মো.আসাদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি নাশকতা ও বিস্ফোরক মামলায় সভাপতি খাইরুল ইসলাম সহ আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমানের আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম ২ বারের...
জানুয়ারি ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- জেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে রবিবার (২৬ জানুয়ারী) সকাল ১১ টায় বোরো মৌসুমের শুরুতেকেই অতিরিক্ত দামে সার বিক্রি করে কৃত্রিম সংকট সৃষ্টিকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাওর বাঁচাও আন্দোলন নেত্রকোণা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এতে সভাপতিত্ব করেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোনায়েম খান, সঞ্চালনায় ছিলেন সংগঠনটির নেত্রকোণা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যপ্রযুক্তিবিদ আসাদুজ্জামান তালুকদার।মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এম.মুখলেছুর রহমান খান,এনটিভির সাংবাদিক ভজন দাস, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলার সভাপতি শামীম তালুকদার,কবি আনিসুর রহমান...
জানুয়ারি ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোনার মোহনগঞ্জে অবৈধভাবে সিগারেট মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার গোপন খবরে ডিলারের গুদামে অভিযান চালিয়েছে প্রশাসন।এসময় প্রতি প্যাকেট সিগারেট নির্ধারিত মূল্যের চেয়ে ৪০-৫০ টাকা বেশি বিক্রি করায় সংশ্লিষ্ট তিন জনকে জেল -জরিমানা করা হয়েছে। পাশাপাশি গুদামটি সিলগালা করা হয়।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে পৌর শহরের মার্কাজ রোডের একটি বাড়িতে থাকা মেসার্স শশী মোহন রায়ের সিগারেটের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।এতে কমদামে সিগারেট কিনে অবৈধভাবে গুদামে মজুদ করে চড়ামূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানের ম্যানেজার ম্যানেজার খালেদ সাইফুল্লাহকে(২৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।সুপার ভাইজার খন্দকার দেলোয়ারকে (২৫) পাঁচ দিনের কারাদণ্ডের পাশাপাশি নগদ দুই হাজার টাকা জরিমানা...
জানুয়ারি ২৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি ম.কিবরিয়া চৌধুরী হেলিম ও সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২২ জানুয়ারি ২০২৫ সকাল ১১টায় নেত্রকোণা প্রেসক্লাবে জানানো হয় যে,বাংলা কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার নেত্রকোণায় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কবি হাসান হাফিজ।আগামী ১৪ ফেব্রুয়ারি (১ ফাল্গুন) জেলা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় নেত্রকোণা সাহিত্য সমাজের উদ্যোগে দিনব্যাপী সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবে প্রতিবারের মত এবারও নির্বাচিত প্রিয়জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।নেত্রকোণা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে প্রতিবছর পহেলা ফাগুনে একজন বরেণ্য লেখক, কবি,সাহিত্যিককে এ পুরস্কার দেয়।নেত্রকোনা ও বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের কবি সাহিত্যকরা...
জানুয়ারি ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে তেতুলিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে বেতাই নদীর ওপর সেতু নির্মাণ এলাকাবাসীর দাবি দীর্ঘ দিনের।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর গুরুত্ব অনুধাবন করে সেতু তৈরির প্রস্তাবনাও পাঠায় সংশ্লিষ্ট দপ্তরে।সেতুটি যখন অনুমোদনের কাছকাছি তখন নির্ধারিত স্থান পরিবর্তন করে নিয়ম বহির্ভুতভাবে অন্য জাগায় সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ কাজে স্থানীয় বাসিন্দা এক যুগ্ন সচিবের হাত রয়েছে বলে গ্রামবাসী জানিয়েছেন।এ নিয়ে মোহনগপুর সহ আশপাশের কয়েক গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
ক্ষুব্ধ এলাকাবাসী সেতু নির্ধারিত স্থানে করার জন্য এলজিইডি কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছে।পাশাপাশি তারা ক্ষমতা ব্যবার করে জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে অন্য জায়গায় সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়ার...
জানুয়ারি ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে দত্ত উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এই সীরাত মাহফিলের আয়োজন করে।
বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে সীরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তফা কামাল।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মুহাম্মদ মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মাহমুদা আক্তার,ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি তরিকুল ইসলাম খান পাঠান, নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিয়র রহমান, প্রবীন...