বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জানুয়ারি ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আদিবাসী ছাত্র- জনতার উপর হামলার ঘটনার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।রোববার (১৯ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব মোড়ে  বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা ছাত্র সংসদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়৷  মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি নুরে আলম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,  উপজেলা সিপিবির   সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, উপজেলা  আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং, উপজেলা হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং, জেলা ছাত্র ইউনিয়ন সংসদের সদস্য নূর আলম, উপজেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি কবিরুল ইসলাম।  সমাবেশে...

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে নেত্রকোণায় আবেগঘন আলোচনা সভা

জানুয়ারি ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক এবং বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

জমি বিরোধে এসিডে কৃষকের শরীর ঝলসে দিল প্রতিপক্ষ,আটক ১

জানুয়ারি ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে ঝলসে গেছে খলিলুর রহমান (৫০) নামের এক কৃষকের শরীর।এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।আটককৃত ব্যক্তির নাম শরিফ মিয়া (৩৬)।তিনি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ধানীপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে।  গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ওই কৃষকের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করার পরপরই তাকে আটক করা হয়।এর আগে গত বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নাওদ্বারা গ্রামে এ ঘটনা ঘটে।পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পারিবারিক ও মামলা সূত্রে...

নেত্রকোনায় চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) শীতবস্ত্র বিতরণ

জানুয়ারি ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় নেত্রকোনা সদর পৌরসভার বড় বাজারস্ত এলাকায় অজহর রোডে চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন সভাপতি বাসুদেব চন্দ্র সাহার সভাপতিত্বে সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দাস এর সঞ্চালনায় অজহর রোড প্রাঙ্গণে দুই শত হত দরিদ্র অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সহ সভাপতি আবুল কাশেমসহ সংগঠনের নেতৃবৃন্দ এলাকার সুশীল সমাজে নেতৃবৃন্দ,ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।  IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা। ...

নেত্রকোণায় আঃ লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার

জানুয়ারি ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আজহারুল হক তুহিনকে গ্রেফার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।আজ বুধবার সকাল ১১টায় তাকে বিরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম বুধবার সকাল ১১টার দিকে বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আজহারুল হক তুহিনকে গ্রেফতার করা হয়।তিনি আরো জানান, ৫ আগষ্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই তুহিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা। ...

নেত্রকোনায় ডিএনসি’র অভিযানঃ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

জানুয়ারি ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ মোঃ রুবেল মিয়া(২৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নেত্রকোনা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মোঃ রুবেল মিয়া দীর্ঘ দিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মঙ্গলবার রাতে সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ মোঃ রুবেল মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে আদালতে হাজির করা...

খালিয়াজুরীতে জমি বিরোধে কৃষকের বোরো ধান নষ্ট, থানায় অভিযোগ দায়ের

জানুয়ারি ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের দেড় একর জমির বোরো ধান মই দিয়ে নষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় প্রতিপক্ষের চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকের ছেলে পরাগ সরকার। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন।অভিযোগে অভিযুক্তরা হলেন ইছাপুর গ্রামের চানফর মিয়া, তার দুই ছেলে রাকিব মিয়া ও শাকিব মিয়া, এবং চানফর মিয়ার চাচাতো ভাই আঙ্গুর মিয়া।ভুক্তভোগী পরাগ সরকার উপজেলার বলরামপুর গ্রামের দুলাল সরকারের ছেলে। স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা গেছে, ইছাপুর গ্রামের ছাত্তার মিয়ার কাছ থেকে ৩০ বছর আগে ১ একর ৫০ শতক জমি কিনেছিলেন দুলাল সরকার। তবে কাগজপত্র সংক্রান্ত সমস্যার কারণে জমিটি দলিল করে দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে ছাত্তার মিয়া...

আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী কারাগারে

জানুয়ারি ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার নেত্রকোনার চীফ জুডিসিয়িাল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান তাদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন,মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র  লতিফুর রহমান রতন,উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো.শহীদ ইকবাল,যুগ্ন সাধারণ সম্পাদক ও বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী,সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াম্যান দিলীপ দত্ত, আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন রতন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পুলক মিয়া,পৌর ছাত্রলীগের আহবায়ক বাদল মিয়া,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ...

নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জানুয়ারি ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কান্দিবাজারে অসহায় শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন,সদর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও ৭নং কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক,কাইলাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম আহমেদ,সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবির হাসান হিমেল,যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম দ্বীপ,দপ্তর সম্পাদক প্রান্ত পাঠান,পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ইমামুল খান ইমন,কাইলাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। IPCS...

ব্যবসায়ীদের কাছে প্রধান শিক্ষকের চাঁদা দাবির অভিযোগ

জানুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:-  নেত্রকোনার  আটপাড়া উপজেলার মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।বিদ্যালয়টির সংলগ্ন মনসুরপুর পুরাতন বাজারের ব্যবসায়ীদের কাছে টাকা চাদাঁ দাবি ও প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার সময় নকশা পরিবর্তন করে স্কুল নির্মাণ করেছে এমন অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এর বিরুদ্ধে।মুনসুর পুর বাজারের ব্যবসায়ীগণের পক্ষ থেকে মোঃ খোকন মিয়া সাংবাদিকদের জানান,প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তাদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করেছেন। এছাড়া তিনি আরও জানান, মনসুরপুর পুরাতন বাজারে ১৮ জন ব্যবসায়ী প্রায় ৬০ বছর ধরে ব্যবসা করে আসছেন।সেখানে তিনি ২৫ বছর যাবত ব্যবসা করে আসছেন।এর মধ্যে হঠাৎ করে গত কয়েক মাস ধরে ব্যবসায়ীদের নামে বিভিন্ন দপ্তরে উচ্ছেদের...