বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি: দিনাজপুর, রাজশাহী ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে তহবিলের অপব্যবহার

জানুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর শিক্ষা বোর্ডে ঘুষ লেনদেনের কেলেঙ্কারির অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।১২ জানুয়ারি ২০২৫, রোববার, দিনাজপুর শিক্ষা বোর্ডে অভিযান পরিচালনা করে দুদক এ বিষয়ে নিশ্চিত হয়।বিকেলে অভিযান শেষে গণমাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেন দুদকের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন। দুদকের একটি দল সকাল ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডে অভিযান শুরু করে, যা চলে বিকেল ৪টা পর্যন্ত।অভিযানে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশার, ইসমাইল হোসেন এবং উপসহকারী পরিচালক আলম মিয়া।২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে শিক্ষা অডিট অধিদপ্তরের একটি দল দেশের পাঁচটি শিক্ষা বোর্ডে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে।এর মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলা নিরীক্ষার সময় অভিযোগ...

নেত্রকোনায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যা

জানুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা :- নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় নিজের বাসা থেকে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।নিহত ওই কলেজ শিক্ষক হচ্ছেন,নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রী কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার রায় (৬৬)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বড়বাজারের বাসার খাটের নীচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।স্থানীয়দের বরাতে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান,স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান।তখন থেকে শিক্ষক দিলীপ কুমার রায় একাই বাসায় ছিলেন।আজ সকাল ১০টার দিকে স্ত্রী নিভা রাণী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝুলানো দেখতে পান।পরে স্থানীয়দের সহায়তায় বাসার ভিতরের ঢুকে গ্রীলেও তালা...

তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে ৩১ বিজিবি’র কম্বল বিতরণ

জানুয়ারি ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা :- নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সদর দপ্তর ও সীমান্ত একাকায় তিন শতাধিক দুস্হ অসহায়, হত-দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ) বিতরন করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান বুধবার দুপুরে সাংবাদিক দের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চলতি মওসুমে ভারতীয় সীমান্তবর্তী নেত্রকোনা জেলায় হাড় কনকনে শীত ও তীব্র শৈত্য প্রবাহ পরিলক্ষিত হওয়ায় অসহায়, হত-দরিদ্র, খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।এরই প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুস্হ অসহায়, হত-দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে।এরই আলেকে আজ বুধবার সকাল ১১টায় পারলাস্থ বিজিবি ক্যাম্পে ১শত দুস্থ, অসহায়, হত-দরিদ্র ও খেটে...

মদনে পরিচ্ছন্ন পৌর শহর গড়ে তুলতে ডাস্টবিন বিতরণ

জানুয়ারি ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা জেলার মদন পৌরসভা পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।৭ জানুয়ারি, মঙ্গলবার সকালে মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর আলহাজ মহিউদ্দিন মার্কেটে ডাস্টবিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ উদ্যোগের মূল লক্ষ্য হলো শহরের পরিচ্ছন্নতা রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা। ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত।তার নেতৃত্বে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।তিনি বলেন, “পরিচ্ছন্নতা একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য শহর গড়ার অন্যতম পূর্বশর্ত।নাগরিকদের মাঝে এই সচেতনতা বাড়ানোর জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”এই কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌরসভার সচিবসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান জোবাইদা রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত...

মাজারে চাঁদা না দেওয়ায় ওরস বন্ধ হওয়ার ঘটনায় মামলা

জানুয়ারি ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে প্রতি বছর হযরত নুরাই পীরের স্মরণে আয়োজিত ওরস মোবারক এ বছর ষড়যন্ত্রমূলকভাবে বন্ধ করার অভিযোগ উঠেছে। ২০-২২ ডিসেম্বর ২০২৪ তারিখে এই ওরস মোবারক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থানীয় কিছু দুষ্কৃতিকারী মিথ্যা অভিযোগ এবং চাঁদা দাবির মাধ্যমে অনুষ্ঠান বন্ধের চেষ্টা চালায়। খাদেম এস এম সারোয়ার আলম জানান, গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখে নেত্রকোনা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ওরস মোবারকের আয়োজন করা হয়।পূর্ব পরিকল্পনা অনুযায়ী পোস্টার, হ্যান্ডবিল, এবং দাওয়াত কার্ড বিতরণ করা হয়।তবে স্থানীয় কিছু উগ্র দুষ্কৃতিকারী চাঁদা দাবি করে এবং টাকা না দেওয়ার কারণে তারা মাজার শরীফে হামলা চালায়।দুষ্কৃতিকারীরা মাজারের মূল দরজা ভেঙে দান বাক্স থেকে আনুমানিক ৫০ হাজার টাকা...

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির পাল্টা মিছিল

জানুয়ারি ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে পাল্টা প্রতিবাদ মিছিল করেছে বিএনপি।গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএনপির প্রতিবাদ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।মিছিলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী।এতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিএনপি নেতা আব্দুল বারী ড্যানী বলেন, ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র করছে।এ বিষয়ে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে।দলীয় মুখোশ পাল্টে ছাত্রদলের ছদ্মবেশ ধারণ করে যেন কোন অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিহত করতে নেতা কর্মীদের আহ্বান জানান তিনি।পুলিশ জানায়, শুক্রবার ভোরে জেলা শহরে নিষিদ্ধ ছাত্রলীগের...

নেত্রকোনায় বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস

জানুয়ারি ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ বই তুলে দেয়া হয়েছে।জেলা শহরের দত্ত উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান এবং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সপ্না সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ উৎসব উদ্ধোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।এ সময় ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকতা মোঃ খামরুজ্জামান.উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুল আওয়ালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিবাবকগণ উপস্থিত ছিলেন।এ ছাড়াও জেলার মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষাথর্ীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।জেলা প্রশাসক...

নানান আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জানুয়ারি ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১ জানুয়ারি) সারা দেশের মতো নেত্রকোনায়ও দিনব্যাপী নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।১৯৭৯ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন।ছাত্রদল দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। সকালে শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারুয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী।বেলা ১১টায় সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীর নেতৃত্বে পুরাতন কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়।র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।এতে জেলা...

তুচ্ছ ঘটনায় নেত্রকোনায় এক পরিবারের ওপর হামলা

জানুয়ারি ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের তেলিগাতী গ্রামে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পরিবারের ওপর একাধিকবার হামলার অভিযোগ উঠেছে।হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর, আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করা, এবং ধান-চালসহ বিভিন্ন সামগ্রী লুট করেছে বলে জানা গেছে। প্রাণ ভয়ে পরিবারটি অন্যত্র আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর আবুল হাসেমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত নিয়ে তার চাচাত ভাই রহিম উদ্দিন ও তার লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা ও ঝগড়া হয়।এর জের ধরে ১৮ ডিসেম্বর সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।১৮ ডিসেম্বর সকালে রহিম উদ্দিন ও তার লোকজন হাসেমের বাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করলে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে হামলাকারীরা হাসেমের দুই ছেলেকে মারধর করে।একই দিন সন্ধ্যায় দ্বিতীয়বার হামলা...

নেত্রকোনায় একই শ্রেণিতে দুই স্কুলে ভর্তি প্রধান শিক্ষকের মেয়ে

জানুয়ারি ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী একই শ্রেণিতে অন্য একটি স্কুলে ভর্তি রয়েছে।মেহের নিগার নামে ওই শিক্ষার্থী মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুজ্জামান ইদ্রিছীর মেয়ে।তথ্য গোপন করে এমন ঘটনা তিনি করেছেন বলে জানা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, মেহের নিগার নামের ওই ছাত্রী মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দিবা শাখার-খ শাখায় ভর্তি রয়েছে।তার রোল নম্বর-২১।এদিকে একই ছাত্রী ময়মনসিংহের নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির খ শায় ভর্তি রয়েছে।সেখানে তার রোল নম্বর -৫১।খোঁজ নিয়ে আরও গেছে, মেহের নিগার ষষ্ঠ শ্রেণিতে মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভর্তি হয়।এখানের নিয়মিত শিক্ষার্থী হলেও ক্লাস করে না। তবে ভর্তি খাতায় তার নাম রয়েছে।সম্প্রতি ময়মনসিংহের...