বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ৩১, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- রাষ্ট্র সংস্কারে বিশ্বনবীর নীতি-কৌশল অনুসরণের দাবি জানানো হয়েছে।পাশাপাশি ইসলামী চিন্তাবিদদের সমন্বয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠন করার দাবি জানানো হয়।আজ সোমবার নেত্রকোনায় 'রাষ্ট্র সংস্কারে রাসূল (সা.) এর নীতি ও কৌশল' শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব দাবি জানান।জেলা প্রেসক্লাব হলরুলে নেত্রকোনা ইসলামী সমাজকল্যাণ পরিষদ এই সেমিনার আয়োজন করে।
সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এ সেমিনারের সভাপতিত্ব করেন।এতে প্রবন্ধ পাঠ করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মো. আবদুল করিম।এতে মূখ্য আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ ইকবাল হোছাইন।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা...
ডিসেম্বর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের হিম্মতপুর গ্রামে এই ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন হিম্মতপুর গ্রামের সুলতু মিয়া, হাবিবুর রহমান, মজিবুর রহমান এবং মজিবর মিয়া। তারা সবাই একই পরিবারের সদস্য। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনসারুল ইসলাম ও হাবিবুর মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আনসারুলের পক্ষে অবস্থান নেন স্থানীয় যুবদল নেতা রিপন মিয়া। শনিবার জমিতে কাজ করার সময় আনসারুল ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হাবিবুরদের ওপর হামলা চালান।
হামলার শিকার হাবিবুর রহমান বলেন, “আনসারুলের পক্ষ নিয়ে যুবদল নেতা রিপন...
ডিসেম্বর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কুঠুরীকোণা গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে মোঃ ইয়াসিন মিয়া (৪৫) তূষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানোতে অসহনীয় সাফল্যের ভূমিকা রেখেছে।তিনি নিজেই বেকারত্ব ও আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিগত ১৯৯০ দশক থেকে এই কার্যক্রম শুরু করেন।তখন থেকে কৌশল অবলম্বন করে বিদ্যুৎবিহীন ভাবে তুষ ও হারিকেন পদ্ধতির মাধ্যমে হাঁসের বাচ্চা ফুটিয়ে অসহনীয় সাফল্যের ভূমিকায় রেখেছে।এর পর থেকেই নিজ এলাকা কুঠুরীকোণাসহ দেশের বিভিন্ন জেলার অগণিত বেকার নারী পুরুষ এই পদ্ধতি শিখতে আগ্রহ প্রকাশ করে প্রশিক্ষণ নিয়েছে।
তিনি সর্বপ্রথম স্থানীয়ভাবে পরিকল্পিত উদ্ভাবিত ভাবে কাজ করার ফলে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা,ইউরোপীয় ইউনিয়ন দেশ-বিদেশ থেকে আসা সাংবাদিকসহ সরকারি বেসরকারি প্রতিনিধি দল তার কাজ পরিদর্শন...
ডিসেম্বর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনায় নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশনের ভিত্তিতে জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে শহরের কাটলী এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রশিক্ষণ কক্ষে সংস্থাটির জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নে গঠিত স্টিয়ারিং কমিটির এই সভা হয়।
সংস্থাটির নেত্রকোনা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে ও স্টিয়ারিং কমিটির সমন্বয়কারী উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষের পরিচালনায় সভায় বক্ত্যব রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন,জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার শাহাজাদী শারমিন,উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক ইলোরা তাহসিনা,অধ্যক্ষ আনোয়ার হোসেন শিক্ষক...
ডিসেম্বর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- বিজয়ের মাসে নেত্রকোনায় এক হাজার দুঃস্থকে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়েছেন যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি।আজ বুধবার বেলা ১১টায় চকাপাড়া কোর্ট স্টেশন প্রাঙ্গণে জেলা যুবদলের সাবেক সহ- সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। তিনি ১ হাজার কম্বল দুঃস্থদের মাঝে বিতরণ করেন।
এসময় জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল এর সঞ্চালণায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন খান চন্দন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী...
ডিসেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে বিলম্ব হওয়ায় স্থানীয়রা মানববন্ধন করেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে হাওর বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং বাঁধ নির্মাণ দ্রুত শুরু করার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় হাওর বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান। সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন জেলা হাওর বাঁচাও আন্দোলনের উপদেষ্টা প্রবীণ শ্যামলেন্দু পাল, রেজাউল হক চৌধুরী টিপু, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. অলিউল্লাহ, জেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি মো. আশরাফুল ইসলাম, ডা. জসিম উদ্দিনসহ আরও অনেকে।
নীতিমালা অনুযায়ী, ফসল রক্ষা...
ডিসেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার পূর্বধলায় ২৩৮ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী।শনিবার রাতে পূর্বধলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ২৩৮ পিস ইয়াবা, নগদ ৫ হাজার ৭০০ টাকা, পাঁচটি মোবাইলফোন, একটি ছুরি ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।ওই তিন জন মাদক ব্যবসায়ী বলে জানায় সেনাবাহিনী।আটককরা হলেন শ্যামগঞ্জ গ্রামের মো. ফারুক আহমেদ(৩৫) এবং বাদে পুটিকা গ্রামের মো. আব্দুল আহাদ(১৮) ও মো. রানা খান(৩৩)।নেত্রকোনা সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনী জানায়, মাদকের গোপন খবরে পূর্বধলার শ্যামগঞ্জ এলাকায় মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে অভিযান চালায় সেনাবাহিনী।অভিযানে ২৩৮ পিস ইয়াবা, নগদ টাকা, ছুরি ও মোটরসাইকেলসহ তিন যুবককে...
ডিসেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- প্রেম ও দ্রোহের কবি, নেত্রসন্তান হেলাল হাফিজের প্রয়াণে নেত্রকোনায় শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নেত্রকোনা জেলা শহরের উকিল পাড়ায় প্রত্যাশা ভবনে শনিবার সন্ধ্যায় কবির প্রয়াণে এ শোক ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি মনির হোসেন বরুণের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপনের সঞ্চালনায় শোক সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,কবির অনুজ কবি নেহাল হাফিজ, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু,প্রফেসর ননী গোপাল সরকার,ছড়াকার সাংবাদিক শ্যামলেন্দু পাল,বাউল গবেষক আ,ফ,ম রফিকুল ইসলাম খান আপেল,অধ্যাপক সরোজ মোস্তফা,নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী,সাংবাদিক আলপনা...
ডিসেম্বর ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- ময়মনসিংহের নেত্রকোনা জেলার মদন উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ড মনোহরপুর গ্রামের হাওর বিস্তৃত এলাকায় প্রায় ২ কিলোমিটার সরকারি হালট দীর্ঘ ৪০ বছর ধরে অবৈধভাবে দখলে থাকা শত বছরের পুরনো সরকারি হালটটি উদ্ধার করা হয়েছে।গত বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে সারাদিন ব্যাপী সরকারি সার্বিয়ারের মাধ্যমে এলাকার সাধারণ কৃষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ কে নিয়ে ম্যাপে হালটি উদ্ধার করা হয়।
অতিরিক্ত দায়িত্বে থাকা মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমদাদুল হক তালুকদার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমানের উদ্যোগে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে হালটি উদ্ধার করে।উদ্ধার করার পাশাপাশি সেখানে কৃষকের ধান পরিবহনের জন্য পাকা রাস্তা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।
রাস্তাটি নির্মিত হলে এলাকার কৃষকরা তাদের কৃষি পণ্য...
ডিসেম্বর ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না বগুড়া-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপুর।অবশেষে গত বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব -১৪।রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।র্যাব জানায়, রিপুর বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে ধরতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী।তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি দল।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী হয় রাগেবুল আহসান রিপু।এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।তিনি ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের...