বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার কলমাকান্দায় লরি উল্টে খাদে পড়ে এর চালক নিহত হয়েছে।আজ শুক্রবার সকালে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের আশারানী নামক এলাকায় এ ঘটনা ঘটে।পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।নিহত লরি চালকের নাম নিলয় দাস (২১)।তিনি উপজেলার সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের যতিন্দ্র দাসের ছেলে।কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও দমকল বাহিনীর সুত্রে জানা গেছে, শুক্রবার ভোরে রাতে লরিতে বালু বোঝাই করে উপজেলা শহরের দিকে যাচ্ছিল নিলয় দাস।পথে আশারানী নামক এলাকায় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লরি উল্টে খাদে পড়ে যায়।এ সময় চালক নিলয় দাস লরির নিচে চাপা পড়েন।এতে করে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সকালে খাদে লরি উল্টে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে...
ডিসেম্বর ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনায় নারী সদস্যকে ধর্ষণের অভিযোগে মো.সুজন মিয়া (৩৫) নামে ইউএনও অফিসের এক অফিস সহকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।মঙ্গলবার নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ মামলার তথ্য নিশ্চিত করে বলেন, মামলার পর থেকে এতদিন ধরে সুজন মিয়া পলাতক ছিলেন।শুনেছি তিনি আদালত থেকে জামিন নিয়েছেন।তবে জামিনের কাগজপত্র এখনো হাতে পাইনি।এরআগে গত ২২ অক্টোবর নেত্রকোনা মডেল থানায় এ মামলা হয়।তবে মামলার পর থেকে পলাতক রয়েছেন সুজন।অভিযুক্ত সুজন মিয়া জেলা সদরের সাতবেরিকান্দা গ্রামের মো. শুক্কুর মিয়ার ছেলে।তিনি আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।সম্প্রতি তিনি মদন উপজেলায় বদলি হলেও সেখানে যোগদান করেননি।মামলার এজহারে ওই নারী সদস্য জানান, জেলা শহরে একটি ভাড়া বাসায় থাকেন তিনি।আসামি সুজন তাঁর পূর্ব...
ডিসেম্বর ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা :- নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আফজাল হোসেন হৃদয় (২৮) খুন হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর ইউনিয়নের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।সকালে এ বিরোধ চরম আকার ধারণ করলে বড় ভাই ইকবাল ধারালো ছুরি দিয়ে ছোট ভাই হৃদয়ের বুকে এবং কপালে আঘাত করেন।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আফজাল হোসেন হৃদয় মৃত হাসেন আলীর ছেলে।
তার স্ত্রী রূপা আক্তার জানান, পৈতৃক জমি ভাগাভাগি করার পর থেকেই বড় ভাই ইকবাল অসন্তুষ্ট ছিলেন এবং শত্রুতা পোষণ করছিলেন।ঘটনার আগের দিন থেকেই ইকবাল ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিলেন।রূপা আরও জানান, “আমার স্বামীকে গতরাত...
ডিসেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।পাশাপাশি শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন ওষুধপত্র দেওয়া হচ্ছে।আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে পৌর-শহরের আল-মবিন রোডে অবস্থিত আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপী বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্প উদ্বোধন করেন আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. আরিফুজ্জামান খান।এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মারুফ উল আলম তালুকদার, ডা. তাসনিয়া খানম, আশার রিজওনাল ম্যানেজার আবু তাহের, সাংবাদিক এম এস দোহা, কামরুল ইসলাম রতন, শিক্ষক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ...
ডিসেম্বর ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।গত রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌরশহরের বার্তারগাতী এলাকা থেকে তাদের আটক করা হয়।নেত্রকোনা সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।আটকরা হলেন,মোহনগঞ্জ পৌরশহরের বার্তারগাতী এলাকার মো.রফিকুল ইসলাম (৪৫) ও মোঃ শাহিন (৪০)।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদে রোববার সন্ধ্যায় মোহনগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমানের নেতৃত্বে বার্তারগাতী এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।এসময় একটি বাড়িতে তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা, এক পুরিয়া হেরোইন,হেরোইন ওজন করার যন্ত্র পাওয়ার যায়।পরে এ ঘটনায় জড়িত ওই দুজনকে আটক করা হয়।
এছাড়াও তাদের থেকে দুটি মোবাইলফোন ও একটি ট্যাবলয়েডফোন...
ডিসেম্বর ১৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা কলমাকান্দায় চোরাচালানের ভারতীয় কম্বলসহ মো. লিটন মিয়া (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।এ সময় তার গুদাম ঘর থেকে ৩১ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়।আটককৃত লিটন মিয়া উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।পুলিশ জানায়,শুক্রবার দিবাগত রাতে সীমান্ত এলাকা থেকে ভারতীয় কম্বল ও চিনি নিয়ে ওমরগাঁও বাজার হয়ে খাসপাড়া গ্রামের একটি বাড়িতে মজুদ করা হচ্ছে।এমন গোপন সংবাদে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে চোরাচালানের ৩১ পিস ভারতীয় কম্বলসহ লিটন মিয়াকে আটক করা হয়।এবিষয়ে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিটন মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।পরে শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।
...
ডিসেম্বর ১৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।শনিবার দুপুরে নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।এরআগে শুক্রবার রাতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ধারাপাড়া এলাকায় পাকা সড়কের ওপর থেকে এসব মদ জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলায় বিজিবি’র পাঁচগাও বিওপির ৬ সদস্যের একটি টহল দল রাতে রংছাতি ইউনিয়নের ধারাপাড়া এলাকায় পাকা সড়কের ওপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।এসময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৬৩ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, জব্দকৃত মদগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে...
ডিসেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিত করণে করনীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা'র উদ্যোগে এবং আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) এর সহযোগিতায় এআরএফবি'র হলরুমে ১২ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন এনজিও প্রতিনিধি, সচেতন নাগরিকবৃন্দ,সাংবাদিক ও পরিবেশ কর্মীগণ দলীয় সভায় অংশ নেন।
নেত্রকোনার মগড়া নদী সুষ্ঠু প্রবাহ নিশ্চিতকরণে করণীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন,এআরএফবি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলওয়ার খান।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ।
এ সময় বক্তব্য রাখেন,সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সেরা'র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান,এডাব জেলা সেক্রেটারি কে এম জামি,রুপালি...
ডিসেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত দুই বারের সংসদ সদস্য,সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ লুৎফুজ্জামান বাবর এঁর মুক্তির দাবীতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বিকালে স্থানীয় শহীদ মিনারে নেত্রকোনা জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত ও এস এম মনিরুজ্জামান দুদু’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব, কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী সদস্য ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান...
ডিসেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণায় 'বৈষম্যবিরোধী ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণে তারুণ্যের ভাবনাঃ গণমাধ্যমের করণীয়' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ (১১ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদফতর (পিআইডি) এই সেমিনারের আয়োজন করে।ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোণা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান, জাতীয় নাগরিক কমিটির নেত্রকোণা জেলা শাখার সংগঠক শফিকুল ইসলাম শুভ, বৈষম্যবিরোধী...