মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সাজ্জাদুল হাসান এমপি।

ডিসেম্বর ৩০, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ সাজ্জাদুল হাসান এমপি শুক্রবার বিকালে মদন উপজেলার পৌরসভা,চাঁনগাও ও মদন ইউনিয়নের নেতা কর্মীদের নিয়ে উপজেলা পাবলিক হল মাঠে নির্বাচনী জনসভা করেন।উক্ত সভায় সভাপতিত্ব করেন মদন পৌরসভার আওয়ামী লীগের সভাপতি বাবু সুরজিৎ বৈশ্য ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ শহিদুল ইসলাম।এ সময় বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান রতন সহ সভাপতি হাবিবা রহমান শেফালী আওয়ামী লীগ নেতা মনজুরুল হক মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামিম,মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফসহ উপজেলা আওয়ামী লীগের...

নেত্রকোণায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি ভাষণ দিলেন শেখ হাসিনা

ডিসেম্বর ২৪, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণায় জেলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে জেলা শহরের সাতপাই এলাকায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা।এ সময় জনসভা মঞ্চে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, আহমদ হোসেন, অসীম কুমার উকিল, মোস্তাক আহমেদ রুহি, সাজ্জাদুল হাসানসহ জেলার ৫টি আসনের নৌকার প্রার্থীরা উপস্থিত ছিলেন।এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, নেত্রকোণা পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খানসহ জেলা আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ভার্চুয়াল জনসভা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য...

নেত্রীর সিদ্বান্ত মেনেই রাজনীতি ও নির্বাচন: মমতাজ চৌধুরী

ডিসেম্বর ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৬০ নেত্রকোণা -৪ (মদন,মোহনগন্জ, খালিয়াজুরি) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরী নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও মনোনয়ন বন্চিত হওয়ার পর মাননীয় নেত্রীর সিদ্ধান্তের প্রতি আস্তা রেখে স্বতন্ত্র প্রার্থী হননি,যদিও এ নির্বাচনে অংশগ্রহনের সুযোগ রেখে দলীয় সিদ্বান্ত বলবৎ আছে।উল্লেখ্য তিনি দীর্ঘ তিন দশক যাবত তৃনমুল পর্যায়ে জনকল্যানমুলক কাজ সহ জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারনায় গ্রাম গন্জে , হাট বাজারে কাজ করে যাচ্ছেন ও প্রার্থী তালিকায় অধিকতর জনপ্রিয় বলেই সর্বমহলে গুন্জন ছিল।মদন উপজেলার আওয়ামী পরিবারের সন্তান ও প্রচুর আত্মীয় স্বজন বেষ্টিত এলাকায়...

নেত্রকোণার সবকটি আসনেই সতন্ত্র প্রার্থী, চ্যালেঞ্জের মুখে নৌকার মাঝি

নভেম্বর ২৯, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার পাঁচটি সংসদীয় আসনের সব গুলোতেই নৌকার প্রার্থীর পাশাপাশি একাধিক আওয়ামী লীগ নেতা স্বতন্ত্রভাবে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।নৌকার মনোনয়ন চেয়ে না পাওয়া এসব স্বতন্ত্র প্রার্থীর কারণে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝিরা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলে মনে করছেন সাধারণ ভোটার ও তৃণমূলের নেতাকর্মীরা।নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। আর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।বিএনপি-জামায়াত ও সমমনাদের নির্বাচন বর্জনের ঘোষণার মধ্যে ‘স্বতন্ত্র প্রার্থী’ হলে বাধা দেওয়া হবে না-এমন ইঙ্গিত আসার পর জেলায় জেলায় নৌকার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা।এদের মধ্যে মনোনয়ন না পাওয়া বর্তমান সংসদ সদস্য যেমন আছেন,...

কৃষক লীগের সাবেক সহ-সভাপতিকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

নভেম্বর ২৩, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণার পূর্বধলায় ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ এরশাদ ও রোকন গং কর্তৃক বয়োঃবৃদ্ধ উপজেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি জালাল উদ্দীনকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিক্ষুব্ধ শালদিঘা গ্রামবাসী।বুধবার (২২ নভেম্বর) বিকেলে পূর্বধলা-নেত্রকোণা সড়কের ত্রিমুহনী বাজারে এ  মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্থানীয়রা।মানববন্ধনে বক্তারা বলেন, হাজী জালাল উদ্দীন সাহেব একজন সামাজিক ও সন্মানিত ব্যাক্তি।তিনি উপজেলা কৃষক লীগের সাবেক সহ- সভাপতি। অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু এরশাদ ও রোকন গংরা গত ২০ নভেম্বর রাতে এশার নামাজ শেষে মসজিদ থেকে বের...

মদনে স্ত্রী ও শ্বাশুরির দেয়া আগুনে মারা গেলেন একলাছ।

নভেম্বর ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- মদনে স্ত্রী-শ্বাশুরির দেয়া আগুনে দগ্ধ হয়ে হতভাগা এখলাছ মিয়া (৩৩) অবশেষে মারা গেলেন।টানা ৫ দিন মৃৃত্যুর সাথে লড়াই করে (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি।পারিবারিক কলহের জেরে গত ১৩ নভেম্বর সকাল ৮টার দিকেস্ত্রী-শ্বাশুরীর পেট্রোলের আগুনে মারাত্মক ভাবে দগ্ধ হন এখলাছ মিয়া।এ ঘটনায় দগ্ধ এখলাছের বড় ভাই জসিম উদ্দিন বাদী হয়ে গত বৃহস্পতিবার মদন থানায় মামলাটি রুজু করেছেন।মামলার এজাহারে প্রধান আসামী করা হয়েছে স্ত্রী মুক্তা আক্তারকে (২৮)।ওই মামলায় এজাহার নামীয় শ্বশুর খায়রুল (৫৫) ও শ্বাশুরী লুৎফুর নেছা (৫০) সহ আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামী রাখা হয়েছে।মামলায় একে অপরের যোগ সাজশে হত্যার উদ্দেশ্যে গায়ে আগুন দেয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার...

মদনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

নভেম্বর ১৪, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদনের উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে দ্বাপ্তরিক কর্মকর্তা জনপ্রতিনিধি মুক্তিযোদ্ধা সাংবাদিক শিক্ষক সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মত বিনিময় সভা ১৩ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি এটি এম আরিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া  বক্তব্যে বলেন,স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সকলকে এক যুগে কাজ করতে হবে।সোনার বাংলাদেশ গড়তে সোনার মানুষের প্রয়োজন।এ সময় এ মদন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন সমস্যার যথাযথ উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। বিশেষ...

মদনে ৫১তম যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

নভেম্বর ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মদন উপজেলা আওয়ামী যুবলীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে।শনিবার সকাল ৬ ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ঘটিকায় উপজেলা পাবলিক হল মাঠে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ করেন, পুষ্কঅর্পণ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়েপৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।মদন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার সাদাত সানোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহিদ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,...

নেত্রকোণায় (আই ইউ আই-২) এলজিইডি এর অর্থায়নে ড্রেনসহ আরসিসি রাস্তার শুভ উদ্বোধন

নভেম্বর ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা: নেত্রকোণায় (আই ইউ আই-২) এলজিইডি এর অর্থায়নে ড্রেনসহ আরসিসি রাস্তার শুভ উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান।শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোণা পৌরসভা ১নং ওয়ার্ড সাতপাই ছোট গাড়া মোড় এলাকায় এ উদ্বোধনের আয়োজন করে।(আই ইউ আই-২) এলজিইডি এর অর্থায়নে ড্রেনসহ আরসিসি রাস্তাটি সাতপাই, লেভেল ক্রসিং হতে ছোট গাড়া হয়ে আব্দুস ছোবহান সাহেবের বাড়ি পর্যন্ত ড্রেন ৯৮০ মিটার, ৮৮৭ মিটার হলো রাস্তা।যার চুক্তিমূল্য ৫ কোটি ৮৫ লক্ষ টাকা।সাতপাই লেভেল ক্রসিং এলাকার জনগণের দির্ঘ দিনের প্রানের দাবি আজ পূর্ণ হতে চলেছে।রাস্তার কাজটি দ্রুত সম্পন্ন হলে উপকার ভোগী এলাকাবাসী এর সুফল পাবে।যেমন যাতায়াত ব্যবস্থা হবে সহজ, তেমনি বাচঁবে সময়।আর এই কাজটি বাস্তবায়নে ভূমিকা রাখছে নেত্রকোণা পৌরসভা। উদ্বোধনী...

কেন্দুয়ায় অবরোধ সমর্থনে বিএনপির মশাল মিছিলের প্রেক্ষিতে বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়িসহ দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নভেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা: বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন বুধবার রাতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অবরোধের সমর্থনে উপজেলার চিরাং বাজার ও গোগবাজার এলাকাসহ তিনটি স্থানে ঝটিকা মশাল মিছিল বের করে জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী গ্রুপের নেতাকর্মীরা।অপরদিকে কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া মোড় থেকে একটি ঝটিকা মশাল মিছিল বের করে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল গ্রুপের নেতাকর্মীরা।এরই প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পৌরশহরে একটি শান্তি মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে পৌরশহরে থাকা রফিকুল ইসলাম...