বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে ৫১তম যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

নভেম্বর ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মদন উপজেলা আওয়ামী যুবলীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে।শনিবার সকাল ৬ ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ঘটিকায় উপজেলা পাবলিক হল মাঠে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ করেন, পুষ্কঅর্পণ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়েপৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।মদন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার সাদাত সানোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহিদ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,...

নেত্রকোণায় (আই ইউ আই-২) এলজিইডি এর অর্থায়নে ড্রেনসহ আরসিসি রাস্তার শুভ উদ্বোধন

নভেম্বর ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা: নেত্রকোণায় (আই ইউ আই-২) এলজিইডি এর অর্থায়নে ড্রেনসহ আরসিসি রাস্তার শুভ উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান।শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোণা পৌরসভা ১নং ওয়ার্ড সাতপাই ছোট গাড়া মোড় এলাকায় এ উদ্বোধনের আয়োজন করে।(আই ইউ আই-২) এলজিইডি এর অর্থায়নে ড্রেনসহ আরসিসি রাস্তাটি সাতপাই, লেভেল ক্রসিং হতে ছোট গাড়া হয়ে আব্দুস ছোবহান সাহেবের বাড়ি পর্যন্ত ড্রেন ৯৮০ মিটার, ৮৮৭ মিটার হলো রাস্তা।যার চুক্তিমূল্য ৫ কোটি ৮৫ লক্ষ টাকা।সাতপাই লেভেল ক্রসিং এলাকার জনগণের দির্ঘ দিনের প্রানের দাবি আজ পূর্ণ হতে চলেছে।রাস্তার কাজটি দ্রুত সম্পন্ন হলে উপকার ভোগী এলাকাবাসী এর সুফল পাবে।যেমন যাতায়াত ব্যবস্থা হবে সহজ, তেমনি বাচঁবে সময়।আর এই কাজটি বাস্তবায়নে ভূমিকা রাখছে নেত্রকোণা পৌরসভা। উদ্বোধনী...

কেন্দুয়ায় অবরোধ সমর্থনে বিএনপির মশাল মিছিলের প্রেক্ষিতে বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়িসহ দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নভেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা: বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন বুধবার রাতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অবরোধের সমর্থনে উপজেলার চিরাং বাজার ও গোগবাজার এলাকাসহ তিনটি স্থানে ঝটিকা মশাল মিছিল বের করে জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী গ্রুপের নেতাকর্মীরা।অপরদিকে কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া মোড় থেকে একটি ঝটিকা মশাল মিছিল বের করে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল গ্রুপের নেতাকর্মীরা।এরই প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পৌরশহরে একটি শান্তি মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে পৌরশহরে থাকা রফিকুল ইসলাম...

নেত্রকোণা পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন

নভেম্বর ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে আলোচনা সভা ও নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সাতপাই কেডিসি গেইট ও সন্ধায় নেত্রকোণা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামীলীগ নেত্রকোণা পৌর শাখা আলোচনা সভা ও নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানটি শুরু হওয়ার সাথে সাথে  দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেয়।পরে আলোচনা সভাটি নেত্রকোণা পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ মতিয়র রহমান খান।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা...

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক-১

নভেম্বর ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা জেলা গোয়েন্দা পুলিশ বুধবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী বটতলা এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (পূর্ব) মোঃ সায়েদুর রহমানের দিক নির্দেশনায় এস আই মাজাহার ইসলামের নেতৃত্বে একটি টিম ১ নভেম্বর ভোর সাড়ে ৬ টার দিকে জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বটতলা এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।আটককৃত মাদক ব্যাবসায়ীর নাম মোহাম্মদ আল আমিন (২৮)।সে ঢাকার মৃত ফজলুল হক ঢালীর পুত্র। এ ব্যাপারে ডিবির এস আই মাজাহার ইসলাম...

নেত্রকোণায় জাতীয় যুব দিবস ২০২৩ পালিত

নভেম্বর ০১, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- "স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যে নেত্রকোণায় পালিত হলো জাতীয় যুব দিবস ২০২৩।আজ বুধবার (১ নভেম্বর) পারলা সাকুয়া বাজারস্থ যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর জাতীয় যুব দিবসের আয়োজন করে। জাতীয় যুব দিবসটি উপলক্ষে প্রথমে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও যুব উন্নয়ন অধিদপ্তরের পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ শুচনা করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।যুব দিবসের আলোচনা সভাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহেদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা...

পুলিশ সদস্য নিহতের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে মদনে বিক্ষোভ।

অক্টোবর ৩১, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বিএনপি জামাতের সমাবেশে সংঘর্ষে পুলিশ সদস্য আমিনুল ইসলাম পারভেজ নিহত ও বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনা মদনে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।(৩০ অক্টোবর) সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।সকাল ১১ টায় দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।এ সময় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।এতে নেতৃত্ব দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার।পরে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আওয়ামীলীগ...

মদনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

অক্টোবর ২৯, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা: নেত্রকোনা মদন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্ধান কমান্ডের কার্যালয়ে এ আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম মোস্তফা মাঘান ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মোহাম্মদ সাদেক মিয়া কাইটাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ  জামাল উদ্দিন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ জাকির হোসেনের...

হতদরিদ্র বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ভাগ্যে জোটেনি বীর নিবাস।

অক্টোবর ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- সরকার সারাদেশে অসহায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ করে দিচ্ছেন।বীর নিবাসের জন্য বারবার আবেদন করেও পাচ্ছে না ঘর।জীবনের অন্তিম মুহুর্তে এসে শারীরিক শক্তি হারিয়ে আয় উপার্জন না থাকায় অনাহারে অর্ধহারে দু’চোখে কেবলই অন্ধকার দেখছেন নেত্রকোণা জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দিন।১৯৭১ সালে তিনি যখন টগবগে তরুণ সেই সময় জীবনের মায়া উপেক্ষা করে বঙ্গবন্ধুর আহ্বানে তারা আপন পাঁচ ভাই মুক্তিযুদ্ধে যোগ দেন।ভারতে মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়ে ১১নং সেক্টরে কর্নেল তাহেরের নেতৃত্বে যুদ্ধ শুরু করেন।দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করেন।জীবনের মায়া উপেক্ষা করে দেশমাতৃকার মায়ায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মুক্তিযোদ্ধার নিবেদিত সৈনিক হিসেবে...

মদনে বিএনপি’র ১৯ নেতাকর্মী কারাগারে।

অক্টোবর ২৩, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার বিএনপির সভাপতি সহ ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।রবিবার ২২ অক্টোবর এই আদেশ দেন নেত্রকোনা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের আদালত।নাশকতার মামলা আসামিরা হলেন- উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহ্বায়ক ফজলে এলাহী টুটন, মদন ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান উদ্দিন আকন্দ, নায়কপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান খান লিটন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নান্টু চৌধুরী, উপজেলা বিএনপি'র নেতা আতাউর রহমান খান নয়ন সহ বিএনপির ১৯ নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করেছে।জানা যায়, রবিবার উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার সহ ১৯ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। কিন্তু জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।মামলা...