শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ১৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
বর্ষা মৌসুমের কখনো রিমঝিম বৃষ্টি, আবার কখনো মাথার ওপর খাঁ খাঁ করা প্রখর রোদ।প্রকৃতির এই রোদ-বৃষ্টির লুকোচুরি খেলাকে একপাশে সরিয়ে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।মাঠজুড়ে এখন শুধু চারা রোপণের ধুম।সময়মতো আবাদ শেষ করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই কাটছে কৃষকদের নিরলস পরিশ্রমের সময়।উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে গিয়ে দেখা গেলো এক অনবদ্য দৃশ্য।চারদিকে থৈ থৈ করছে পানি, আর সেই পানিতে নেমেই দলবেঁধে সারিবদ্ধভাবে বীজতলা থেকে চারা তুলছেন এবং মূল জমিতে রোপণ করছেন কৃষকেরা।
কোথাও পরিবারের সব সদস্য মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, আবার কোথাও অতিরিক্ত শ্রমিক নিয়ে চলছে উৎসবমুখর চাষাবাদ।রোদ-বৃষ্টির পালাবদলের মধ্যেও কৃষকদের এই কর্মব্যস্ততায় যেন প্রাণ ফিরে পেয়েছে গ্রামীণ...
জুলাই ১৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে ১৩টি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, ব্যক্তিগত অনুদানসহ অন্যান্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।১৫ জুলাই-২০২৬ বুধবার সকাল ১১টায় দিনাজপুর জেলা পরিষদের নব নির্মিত অডিটোরামে ২০২৫-২০২৬ অর্থ বছরের ৩৪টি প্রকল্পের উন্নয়ন মূলক কাজের জন্য মোট ২৫ লক্ষ টাকার অনুদানের চেক উল্লেখিত প্রতিষ্ঠান সমূহের প্রধান ও তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
তিনি বলেন, বর্তমান বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের উন্নয়নের জন্য দল মত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন।তিনি সকলকে উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকার আহ্বান জানান।চেক প্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, এই চেকের অর্থ সঠিক জায়গায় ব্যবহার...
জুলাই ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপশাখায় কিউআর কোডের মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১২ জুলাই (রবিবার) বেলা ১১টায় উপজেলার সওদাগরপট্টিতে অবস্থিত ব্যাংকটির উপশাখা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপশাখা ব্যবস্থাপক মো. জাহিদুদ দৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সহকারী পরিচালক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: পুবালী ব্যাংক দিনাজপুর শাখার এজিএম মো. সাইফুল ইসলামসেতাবগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ শাহান, উপজেলা প্রকল্প...
জুলাই ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দেশের ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে উটপাখির ডিম থেকে সুস্থ বাচ্চা ফুটানো সম্ভব হয়েছে।দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একটি বেসরকারি বিনোদন কেন্দ্র ‘দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্ক’-এ এই ঘটনা ঘটে।কৃত্রিম প্রজনন প্রযুক্তির (ইনকিউবেটর) মাধ্যমে মোট ৭টি বাচ্চা ফুটলেও বর্তমানে ৬টি বাচ্চা সুস্থ রয়েছে, যাদের বয়স প্রায় দেড় মাস।গবেষক ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা এটিকে দেশের পোল্ট্রি শিল্প ও বাণিজ্যিক খামার সম্প্রসারণে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন।পার্ক কর্তৃপক্ষের তথ্যমতে, প্রায় সাড়ে তিন মাস আগে ঢাকা থেকে এক জোড়া উটপাখি আনা হয়।
পাখি দুটি ২৪টি ডিম পাড়ার পর সেগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।ডিম গুলোর মধ্যে ৫টি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জেনেটিকস...
জুলাই ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতি বছর ৬ জুলাইকে বিশ্বব্যাপী ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনের ঘোষণার পর, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এবারই প্রথম দিবসটি জাতীয়ভাবে উদযাপিত হয়েছে।উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ: সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দিনাজপুরের যৌথ আয়োজনে জেলায় ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় (কাঞ্চন-১) সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য...
জুলাই ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বাঙ্গালীর আবহমান সংস্কৃতির অন্যতম এক ঐতিহ্য ‘ঝুড়ির নাড়ু’।কালের বিবর্তনে এই লোকজ খাদ্যশিল্পটি প্রায় বিলুপ্তির পথে বসলেও, দিনাজপুর জেলার বিরল উপজেলার প্রত্যন্ত গ্রাম ‘নলদিঘী মাটিয়ান’-এ এখনো টিকে রয়েছে এর গৌরবময় ঐতিহ্য। তবে বর্তমান বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং কাঁচামালের চড়া মূল্যের কারণে লোকসানের মুখে পড়েছেন এই শিল্পের কারিগরেরা।ফলে বাধ্য হয়ে অনেকেই এই পৈতৃক পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।নলদিঘী মাটিয়ান গ্রামে প্রায় ১০০টি পরিবারের বসবাস, যার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ পরিবারের প্রধান আয়ের উৎস এই ঝুড়ির নাড়ু তৈরি।
সরজমিনে গ্রামটিতে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ নির্বিশেষে ভোর থেকেই ব্যস্ত হয়ে পড়েন নাড়ু তৈরির কাজে।প্রথমে আতপ চালের আটা থেকে বিশেষ প্রক্রিয়ায় ‘ঝুড়ি’ তৈরি করে তা সেদ্ধ করা হয়।এরপর...
জুন ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- চাকরির পেছনে না ছুটে কৃষিতে ভাগ্যবদল করেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগডোবা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা আব্দুর রহিম।সম্পূর্ণ জৈব সার ও বিষমুক্ত পদ্ধতিতে উন্নত জাতের দেশি পটল চাষ করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন তিনি।তাঁর এই অভাবনীয় সাফল্য এখন সবার মুখে মুখে।আব্দুর রহিম চলতি মৌসুমে মাত্র ৪৫ শতক জমিতে দেশি জাতের পটলের আবাদ করেন।জমি প্রস্তুত, বীজ, সার ও সেচসহ তাঁর মোট খরচ হয় প্রায় ৫২ হাজার টাকা।আর এ পর্যন্ত তিনি পটল বিক্রি করেছেন ১ লাখ ৭০ হাজার টাকার।
ফলে সব খরচ বাদে মাত্র এক মৌসুমেই তাঁর নিট লাভ হয়েছে ১ লাখ ১৮ হাজার টাকা।আব্দুর রহিম জানান, স্থানীয় বাজারে এই পটলের ব্যাপক চাহিদা ও ভালো দাম থাকায় তিনি দারুণ লাভবান হয়েছেন।ৎআব্দুর রহিমের এই সাফল্য দেখে এলাকার অন্য কৃষকেরাও এখন পটল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।স্থানীয়...
জুন ২৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে অনুষ্ঠিত জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব ডেভেলপমেন্ট নারী ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেন্যুর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল।মঙ্গলবার (২৩ জুন) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে তারা স্বাগতিক রাজশাহী জেলাকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য ড্র করায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।সেখানে চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড়রা অধিক স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে।
ফাইনালে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি।ফলে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় টাইব্রেকার।শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নের ট্রফি নিজেদের করে নেয়...
জুন ২১, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের হিলির রিকাবি চকচকা গ্রামের যুবক মাহফুজার রহমান হাঁস পালন করে বেকারত্ব দূর করে স্বাবলম্বী হয়েছেন।২০২২ সালে ইউটিউব দেখে মাত্র ১০০টি দেশি হাঁস নিয়ে যাত্রা শুরু করলেও, চার বছরের ব্যবধানে বর্তমানে তার খামারে হাঁসের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজারে।প্রাকৃতিক উপায়ে লালনপালন করা এই খামার থেকে সব খরচ বাদ দিয়ে বছরে তার আয় হচ্ছে প্রায় পাঁচ লাখ টাকা।মাহফুজার জানান, বাজারে ডিম ও মাংসের ভালো চাহিদা থাকায় ধাপে ধাপে তিনি খামারের পরিধি বাড়িয়েছেন।প্রতি পিস হাঁস ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।
তার এই উদ্যোগে নিজের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার আরও ৫ জন বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।খামারের শ্রমিক আব্দুর রহিম জানান, এখানে কাজ করে এখন তার সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ ভালোভাবে চলছে।বাজারে গরুর মাংস ও মুরগির দাম...
জুন ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- প্রাথমিক শিক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে দিনাজপুর জেলার পাঁচটি উপজেলায় বর্তমান সরকারের উদ্যোগে চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচি।শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বেড়েছে এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমেছে।জেলার বিরল, কাহারোল, বোচাগঞ্জ, ঘোড়াঘাট ও বিরামপুর উপজেলার ৬০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চলমান রয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে গত ২৮ ডিসেম্বর ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে।খাদ্য তালিকায় রয়েছে দুটি বনরুটি, সিদ্ধ ডিম ও কলা-যা শিশুদের দৈনন্দিন পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কর্মসূচির...