শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় আগাম বন্যা মোকাবিলায় প্রস্তুত জেলা স্বাস্থ্য বিভাগ

জুলাই ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণায় সম্ভাব্য আগাম বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী,জরুরি ওষুধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।বন্যাকবলিত এলাকায় ডায়রিয়া,চর্মরোগ ও সাপের কামড়ের ঝুঁকি বিবেচনায় রেখে পর্যাপ্ত স্যালাইন, আইভি ফ্লুইড, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং অ্যান্টি-স্নেক ভেনম মজুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।গত সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নেত্রকোণা জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা ইপিআই ভবনে আয়োজিত আগাম বন্যা পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা.গোলাম মাওলা।তিনি বলেন,বন্যার সময় সাধারণত ডায়রিয়া ও চর্মরোগের প্রকোপ বৃদ্ধি পায়।পাশাপাশি সাপের উপদ্রবও বেড়ে...

নেত্রকোণার মোহনগঞ্জে জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে বন্ধ হওয়া প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

জুলাই ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণার মোহনগঞ্জে নিয়োগ বাণিজ্য ও অন্যের জমি দখলের অভিযোগে ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়া একটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের কার্যক্রম আবারও শুরু হয়েছে।এ অবস্থায় বিচারাধীন জমিতে বিদ্যালয়ের নির্মাণকাজ ও সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী।শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের পদাধিকারবলে সভাপতি আমেনা খাতুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ২৯ জুন ভুক্তভোগী মনিরা আক্তার শিল্পী এ অভিযোগ করেন। অভিযোগে মনিরা আক্তার শিল্পী উল্লেখ করেন, পৌরশহরের সাতুর এলাকায় ৩০ শতাংশ জমি তাঁর বাবা-মা বৈধভাবে ক্রয় করেন।বাবার মৃত্যুর পর তাঁর মা, চার বোন ও এক ভাই উত্তরাধিকার সূত্রে জমিটির যৌথ মালিক হিসেবে...

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

জুলাই ০৭, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিল ও আর্থিক অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন এক সাংবাদিক।এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় ১০-১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগকারী লুৎফর রহমান হৃদয় পেশায় সাংবাদিক।তিনি জাতীয় দৈনিক কান্ট্রি টুডে কেন্দুয়া ও দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকায় নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।অভিযোগপত্রে বলা হয়,গত ০২/০৭/২০২৬ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার দিকে নেত্রকোণা মডেল থানাধীন মুক্তারপাড়া সাকিনস্থ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম অফিসে এ ঘটনা ঘটে। লুৎফর রহমান হৃদয় অভিযোগে উল্লেখ করেন, নেত্রকোণা জেলা সাব-রেজিস্টার অফিসের নকল নবিশ হিসেবে কর্মরত বিবাদী সেলিম মিয়া মোটা অংকের টাকার বিনিময়ে দলিল ও বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত।এই সংক্রান্ত...

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী-টুকু

জুলাই ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,আগে যারা ক্ষমতায় ছিল তারা খুন, গুম, নির্যাতন ও জুলুমের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল।কিন্তু জনগণের শক্তির কাছে তারা টিকতে পারেনি।দুর্নীতি ও লুটপাটের কারণে জনরোষের মুখে তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে।৩ জুলাই শুক্রবার দুপুরে নেত্রকোণার মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না, আবার আল্লাহ যদি কাউকে পাকড়াও করেন তাহলে তার রক্ষা নেই।তাই জনগণের কল্যাণে কাজ করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব।তিনি আরও বলেন, আগের সরকারের আমলে দেশে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছিল। বাংলাদেশে...

নেত্রকোণায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান: দেশের সার্বভৌমত্ব ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যের আহ্বান

জুলাই ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা সার্কিট হাউসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মাদক নির্মূল এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়েছেন।শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত এ সভায় তিনি দেশের স্বার্থ রক্ষায় সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আমির সাদেক আহম্মদ হারিছ। বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশ সবার এবং দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না।স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।তাই দেশের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে...

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

জুলাই ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণায় বাংলাদেশ দৈনিক ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত (৩জুলাই) শুক্রবার সকাল ৯ টায় বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি নেত্রকোণা জেলা শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ ও আলোচনা সভা করা হয়েছে। এ সময় আয়োজনকারীরা বলেন–দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল ও সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক, মাস্টার রোলে কর্মরতদের আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তরের বন্ধকরণ এবং বয়স শিথিল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নেত্রকোণা জেলা প্রতিনিধি উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক কল্পনা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন–বাংলাদেশ...

দিনাজপুরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৪ আটক

জুন ২৫, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় জনতা।২৪ জুন বুধবার সকাল ৬টার দিকে সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় তাদের আটক করে প্রথমে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়।পরবর্তীতে খবর পেয়ে ২৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেন।সর্বশেষ খবর অনুযায়ী, আটক ব্যক্তিদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের সবার বাড়ি নড়াইল জেলায়।বিজিবি জানায়, আটককৃতরা পূর্বে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ...

নেত্রকোণায় স্ত্রীকে বালিশ চাপা ও গলাটিপে হত্যার ঘটনায় স্বামীর মৃত্যুদণ্ড

জুন ২৫, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর বালিশ চাপা ও গলাটিপে হত্যার দায়ে স্বামী শফিকুল ইসলামকে (৪১) মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত।বুধবার (২৪ জুন) বিকেলে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।তবে মামলায় অভিযুক্ত শফিকুল ইসলামের বাবা তোরাব আলী ও মা সখিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। তিনি কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের বাসিন্দা এবং তোরাব আলীর ছেলে।নির্যাতনে নিহত পারভীন আক্তার (২৬) বারহাট্টা উপজেলার রত্নপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে।মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই শফিকুল...

নেত্রকোণায় ঐতিহ্যবাহী ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

জুন ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণা শহরের ঐতিহ্যবাহী ২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা,সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে পৃথকভাবে মোট ৮টি ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।২২ জুন সোমবার নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় ২টিতে এই ক্লাব গুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথমে নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়টির বিজ্ঞান, ভাষা, বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক।পরবর্তীতে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে সেখানে ল্যাংগুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব ও কালচারাল ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট...

নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার

জুন ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা জেলা পুলিশের পেশাদারিত্ব,দ্রুত পদক্ষেপ ও জনবান্ধব সেবার অনন্য দৃষ্টান্ত হিসেবে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা দৈনিক মানবকণ্ঠ পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি মো. শামছুল হকের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।জানা যায়, সম্প্রতি মোঃ শামছুল হকের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা হারিয়ে গেলে বিষয়টি নেত্রকোণা জেলা পুলিশের নজরে আনা হয়।অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়।তথ্যপ্রযুক্তি সহায়তায় এএসআই আমিনুল ইসলাম-এর আন্তরিকতা,দক্ষতা ও নিরলস প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা সম্ভব...